রবিবার ০৩ মে ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | বুকের ওপর পা দিয়ে চলে গেল কেউ, নিশ্বাস নেওয়াও দায়! ভিডিওয় ধরা পড়ল চিন্নস্বামীর শিউরে ওঠা মুহূর্ত

Riya Patra | ০৪ জুন ২০২৫ ২০ : ২৪Riya Patra

আজকাল ওয়েবডেস্ক: স্টেডিয়ামের ভিতরে আলো, উচ্ছ্বাস, তারকাদের উপস্থিতি। সেই আলোর ঝলকানির নাগাল পেতেই দূর দূরান্ত থেকে ছুটে এসেছিলেন তাঁরা। ভেবেছিলেন মুহূর্তের সাক্ষাৎ, অন্তত একবার চোখের দেখা, সারাজীবন মনে থাকবে যা। কিন্তু তাঁদের জন্য কী ভয়ঙ্কর পরিস্থিতি অপেক্ষা করেছিল ঘূণাক্ষরেও বুঝতে পারেননি কেউ। ভিতরে যখন উচ্ছ্বাস, আলো, তখন চোখের সামনে চলে যাবে তাজা প্রাণ!

যাঁরা ওই ঘটনার প্রত্যক্ষদর্শী, কোনওরকমে ফিরেছেন হাতে প্রাণ নিয়ে, তাঁদের চোখে মুখে ভয়াবহতার ছাপ। ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ওই ভিড়, বিশৃঙ্খলার বেশকিছু ভিডিও ভাইরাল হয়েছে। তাতে দেখা যাচ্ছে, সকলেই এক তাড়ায়। ভিড়ের চাপে কেউ বুঝতেই পারছেন না কিছু। জনজোয়ারের মাঝে দাঁড়িয়ে কারও বুকের ওপর দিয়ে চলে যাচ্ছেন কেউ। ভিডিওতে দেখা গিয়েছে, এক যুবক মাটিতে পড়ে থাকা অন্য যুবকের উপর দিয়ে পেরিয়ে গেলেন। 

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল এক পোস্ট। যেখানে ভিড়ের, বিশৃঙ্খলার ভিডিও পোস্ট করে পোস্টদাতা লিখেছেন, ‘এখানে মানুষ মারা যাচ্ছে, আর দয়া করে কেউ আসবেন না এদিকে।‘  

মঙ্গলবার আইপিএল জেতার পর বুধবার বেঙ্গালুরুতে উৎসবের কথা আগেই জানিয়েছিল আরসিবি কর্তৃপক্ষ। বুধবার বেঙ্গালুরুর চার্ডার্ড বিমান নামার আগে থেকেই বিমানবন্দরের বাইরে ভিড় জমতে শুরু করে। যত সময় গড়ায় তত ভিড় বাড়তে থাকে। বিকালে চিন্নাস্বামী স্টেডিয়ামে ট্রফি নিয়ে উল্লাসের কথা ছিল কোহলিদের। তার অনেক আগে থেকেই চিন্নাস্বামীর বাইরে ভিড় জমান হাজার হাজার দর্শক।

কোহলিরা যখন কর্নাটক বিধানসভায় সংবর্ধিত হচ্ছিলেন, সেই সময় পদপিষ্টের ঘটনা ঘটে চিন্নাস্বামী স্টেডিয়ামের বাইরে। প্রতিবেদন লেখার সময় পর্যন্ত জানা গিয়েছে, চিন্নাস্বামী কাণ্ডে প্রাণ গিয়েছে ১১ জনের। আহত ৩৩জন। কর্ণাটক সরকারের পক্ষ থেকেই জানানো হয়েছে এই তথ্য। দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ঘটনায় শোক প্রকাশ করেছেন।

কর্ণাটক বিজেপি সোশ্যাল মিডিয়ায় সরাসরি আঙুল তুলেছে কংগ্রেসের দিকে। পোস্টে লেখা, ' বাইরে যখন নিরপরাধ মানুষেরা মারা যাচ্ছিলেন, তখন শিবকুমার-সিদ্দারামিয়া ক্রিকেটারদের সঙ্গে রিল শুটিং এবং লাইমলাইটে ব্যস্ত ছিলেন। এই ছবি তোলা কংগ্রেস সরকারের প্রতি লজ্জা। এটা অপরাধমূলক অবহেলা। কংগ্রেস সরকারের হাতে রক্ত লেগে আছে।'


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া