রবিবার ০৩ মে ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | এত ভিড় কল্পনাতেও ছিল না! চিন্নাস্বামী কাণ্ডে সাফাই শিবকুমার-সিদ্দারামাইয়ার! কী বলছেন আইপিএল কমিটির চেয়ারম্যান?

Riya Patra | ০৪ জুন ২০২৫ ১৯ : ০৭Riya Patra

আজকাল ওয়েবডেস্ক:  উচ্ছ্বাস মুহূর্তে বদলে গেল বিষাদে। মর্মান্তিক পরিণতি, হাহাকার। আইপিএল জয়ের উন্মাদনার মাঝেই যে ভয়ঙ্কর ছবি উঠে এল, তাতে শিউরে উঠছেন দেশের মানুষ। চিন্নাস্বামী স্টেডিয়ামের ভিতরে চলছে বিরাটদের সংবর্ধনা অনুষ্ঠান। সেই অনুষ্ঠান দেখতে আরসিবি ভক্তদের উন্মাদনা ছিল তুঙ্গে। স্টেডিয়ামে যা মানুষ ঢুকতে পেরেছিলেন, বাইরে ছিলেন আরও বেশি। হুড়োহুড়ি থেকে পদপিষ্টের ঘটনায় মৃত অন্তত দশ জন। আহত অন্তত ৫০। সর্বভারতীয় সংবাদমাধ্যমগুলির তথ্য তেমনটাই।

গোটা ঘটনায় কী বলছেন সে রাজ্যের প্রশাসনিক প্রধান, নজর ছিল সেদিকে। ঘটনার কিছুক্ষণের মধ্যেই প্রতিক্রিয়া জানিয়েছেন কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়ার রাজনৈতিক সচিব নাসির আহমেদ। কী বলছেন নাসির? নাসিরের মন্তব্যে স্পষ্ট, এই বিপুল সংখ্যক জমায়েত হবে, কল্পনাও করতে পারেনি কেউ। অল্প সময়ের মধ্যে আয়োজনের বিষয়টিও উল্লেখ করেছেন এই প্রসঙ্গে। খেলোয়াড়দের সময়, কমিট্মেন্ট প্রসঙ্গেও মন্তব্য করেছেন নাসির।

ভিড় বিষয়ে প্রায় একই সুর শিবকুমারের। কর্ণাটকের উপ-মুখ্যমন্ত্রী ডি কে শিবকুমার বলেছেন, বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে পদদলিত হয়ে হতাহতের সংখ্যা সম্পর্কে এখনও নিশ্চিত হওয়া যায়নি। মৃত্যুর বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, 'কিছুই নিশ্চিত করতে পারছি না, রোগীদের যত্ন নেওয়া প্রাথমিক কর্তব্য, তাই তথ্য জানতে চেয়ে চিকিৎসকদের আমি বিরক্ত করতে চাইছি না।‘ একই সঙ্গে তিনি জানান, পাঁচ হাজারের আয়োজন করা হয়েছিল। কিন্তু ভিড় হয়েছিল তার অনেক বেশি। যেটা এই স্বল্প সময়ের আয়োজনে কল্পনাতেও ছিল না।

ঘটনা প্রসঙ্গে আইপিএল কমিটির চেয়ারম্যান অরুণ ধূমল বলেছেন, ভিতরে যাঁরা ছিলেন, তাঁরা স্টেডিয়ামের বাইরের এই পরিস্থিতি বিষয়ে অবগত ছিলেন না একেবারেই। 

সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, স্টেডিয়ামের গেটগুলির বাইরে ভক্তরা ভিড় করেছিলেন। পুলিশ বাধ্য হয়ে গেট বন্ধ করে দেয়। আর তখনই স্টেডিয়ামে ঢোকার জন্য শুরু হয় ভক্তদের হুড়োহুড়ি। আর তাতেই ঘটে যায় মর্মান্তিক দুর্ঘটনা। শেষ খবর পাওয়া অবধি পদপিষ্টের ঘটনায় মৃত অন্তত দশ জন। আহতের সংখ্যা অন্তত ৫০। মৃতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা রয়েছে।

প্রসঙ্গত, মঙ্গলবারই আরসিবি চ্যাম্পিয়ন হওয়ার পর বেঙ্গালুরুর রাস্তায় রাস্তায় সেলিব্রেশন শুরু করে দিয়েছিলেন ভক্তরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশের উপর উঠেছিল লাঠিচার্জের অভিযোগ। কিন্তু পরেরদিনই যে এই ঘটনা ঘটবে তা কেউ কল্পনা করতে পারেনি। জয়ের আনন্দ বদলে গেল শোকে।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া