মঙ্গলবার ০৫ মে ২০২৬

সম্পূর্ণ খবর

লাইফস্টাইল | ঢেঁড়শ 'বিষের সমান'! এঁরা একবার মুখে দিলেই ভয়ঙ্কর বিপদ, জানেন কাদের এই সবজি খাওয়া নিষেধ?

Soma Majumdar | | Editor: শ্যামশ্রী সাহা ০৪ জুন ২০২৫ ১৭ : ২৮Soma Majumder

আজকাল ওয়েবডেস্কঃ গ্রীষ্মকালীন সবজির মধ্যে ঢেঁড়শ অনেকেরই প্রিয়। ভিটামিন ও একাধিক গুণে ভরপুর এই সবজি। ওজন কমানো থেকে হজম ক্ষমতা বাড়ানো সহ ঢেঁড়শের আরও অনেক উপকারিতা রয়েছে। কিন্তু জানেন কি সকলের জন্য ঢেঁড়শ মোটেই উপকারী নয়।‌ আসলে এই সবজিতে এমন কিছু উপাদান রয়েছে যা কঠিন রোগের কারণ হতে পারে। এমনকী কিছু মানুষের জন্য রীতিমতো বিষের সমান ঢেঁড়শ! তাহলে কাদের ঢেঁড়শ খাওয়া এড়িয়ে চলা উচিত, জেনে নেওয়া যাক- 

ঢেঁড়শে লেকটিন নামে এক ধরনের প্রোটিন থাকে যা কিছু মানুষের শরীরে অ্যালার্জির সৃষ্টি করে। তাই ঢেঁড়শের থেকে অ্যালার্জি হলে তা একেবারেই খাওয়া উচিত নয়। সেক্ষেত্রে ঢেঁড়শ খেলে চুলকানি, ফুলে যাওয়া, নি:শ্বাসে সমস্যা অথবা পেটে ব্যথা হতে পারে।

ঢেঁড়শে উচ্চ মাত্রায় ফাইবার থাকে। ফলে অনেকের গ্যাস ও পেট ফাঁপার সমস্যা হয়। তাই যদি আপনার কোষ্ঠকাঠিন্য, ডায়েরিয়ার মতো পেটের সমস্যা থাকে তাহলে ঢেঁড়শ খেলে তা বাড়তে পারে। 

ঢেঁড়শ ডায়াবেটিক রোগীদের জন্যও খুব একট ভাল নয়। ব্লাড সুগার কমিয়ে দেওয়ার মতো উপাদান রয়েছে ঢেঁড়শে। তাই ডায়াবেটিসের ওষুধ খেলে ডাক্তারের পরামর্শ না নিয়ে ঢেঁড়শ খাওয়া উচিত নয়। 

যাদের কিডনিতে পাথর রয়েছে তাঁদের ভুলেও ঢেঁড়শ খাওয়া উচিত নয়। ঢেঁড়শ কিডনির সমস্যা আরও বাড়িয়ে দিতে পারে। এছাড়াও গর্ভাবস্থা এবং স্তন্যদুগ্ধ পান করালেও ঢেঁড়শ খাওয়ার ক্ষেত্রে সতর্ক থাকা জরুরি। 

কিছু মানুষের জন্য ক্ষতিকর হলেও ঢেঁড়শে অনেক স্বাস্থ্যসম্মত উপকারিতাও রয়েছে। এই সবজিতে ভিটামিন সি, ম্যাগনেশিয়াম, ফোলেট, পটাসিয়ামের মতো পুষ্টি রয়েছে। তাই বিশেষ কোনও শারীরিক সমস্যা না থাকলে ঢেঁড়শ খেতেই পারেন।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সোশ্যাল মিডিয়া