রবিবার ০৩ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Riya Patra | ০৪ জুন ২০২৫ ১৭ : ২২Riya Patra
আজকাল ওয়েবডেস্ক: দেশের নানা জায়গায় নানা কাহিনী। কোথাও কাহিনী চলে আসছে বছরের পর বছর, লোকমুখে। ছড়িয়ে পড়ছে অন্ধবিশ্বাসের গল্প। যাঁরা সেই গল্প শোনাচ্ছেন আরও পাঁচজনকে, তাঁরা হয়তো শুনেছেন ঠাকুরদা-ঠাকুমার কাছে। তাঁরাও হয়ত শুনেছেন আরও কারও কাছে।
আবার এমন জায়গাও রয়েছে, যেখানকার মর্মান্তিক কাহিনী লোকমুখে শোনা নয়। বাস্তব, চোখের সামনে ঘটে চলেছে বছরের পর বছর। রাজস্থানের বুন্দি জেলার বুধপুরার কাহিনি তেমনই। গোটা রাজস্থান ঠিক যে কারণে বিশ্বের নজর কাড়ে, বুন্দির ঘরে ঘরে গল্প ঠিক সেটা নয়। বরং অনেকটাই আলাদা। বুন্দির বুধপুরা একটি বিশেষ কারণে পরিচিত। এই গ্রামকে বলা হয়ে থাকে ভিলেজ অফ উইডোজ, অর্থাৎ বিধবাদের গ্রাম। কিন্তু কেন? কী এমন মর্মান্তিক, ভয়াবহ কাহিনী লুকিয়ে রয়েছে এই গ্রামের আনাচে কানাচে?
সর্বভারতীয় সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, এই গ্রামের সত্তর শতাংশ মহিলা যুবতী বয়সেই বিধবা হন। মুখে রক্ত উঠে প্রাণ যায় স্বামীদের। ভয় জাগে, জাগে আতঙ্ক। কিন্তু সংসার চালানোর টানে, পেটের টানে, ওই ভয়াবহ জায়গায় স্বামীর স্থানে কাজে যান স্ত্রীরা, পরে যায় সন্তানেরাও।
প্রশ্ন জাগে কেন এখানকার পুরুষরা কেন অল্প বয়সেই প্রাণ হারান? এক কথায় উত্তর, এখানে পুরুষদের মৃত্যুর প্রধান কারণ হল বুধপুরার বেলেপাথরের খনি।এই খনিতে কাজ করার কারণে পুরুষরা সিলিকোসিস নামক এক মারাত্মক রোগে আক্রান্ত হয়। সময়মতো সঠিক চিকিৎসা না পাওয়ার কারণে, বেশিরভাগ পুরুষই অল্প বয়সে প্রাণ হারান।
বুন্দির তালেদা তহসিলের বারার এলাকা পাথর খনির জন্য বিখ্যাত। ওই অঞ্চলের লোকজন মূলত ওই পাথর খনিতে কাজ করেন। রোজগারের বড় উপায়ও সেটাই ওই অঞ্চলে। বলা হয়, দিনভর খনিতে কাজ করার ফলে, পাথর কাটার সময় উড়ে আসা মারাত্মক ধুলোর কারণে পাথর কাটার কাজে নিয়োজিত শ্রমিকরা সিলিকোসিস রোগে আক্রান্ত হন। বুধপুরায় আক্রান্তের এবং মৃতের সংখ্যা বেশি বলে তথ্য। তথ্য, সেই কারণেই ভিলেজ অফ উইডোজ বলা হয় বুধপুরাকে।
সর্বভারতীয় সংবাদ মাধ্যমের ওই প্রতিবেদনে দাবি করা হয়েছে, বুধপুরা এবং তৎসংলগ্ন এলাকায় পরিস্থিতি এতটাই খারাপ যে পরিবারের উপার্জনক্ষম সদস্যের মৃত্যুর পর, এমনকি বিধবা মহিলাদেরও পরিবারকে সাহায্য করার জন্য কঠোর পরিশ্রম করতে হয়। এই গ্রামের বেশিরভাগ মহিলাই জীবিকা নির্বাহের জন্য দিনে ১০-১০ ঘন্টা বেলেপাথর ভাঙা এবং খোদাই করে কাজ করেন।খনিতে দিনভর অমানুষিক পরিশ্রমের পর, তাঁদের দৈনিক আয় গড়ে ৩০০-৪০০ টাকা। ওই গ্রামের বেশিরভাগ মানুষই একটা সময় পর ওই কঠিন রোগে আক্রান্ত হন বলেই তথ্য।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?