রবিবার ০৩ মে ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | ফের ৫০০ টাকার নোট বাতিল? উত্তর দিল আরবিআই

Sumit | ০৪ জুন ২০২৫ ১৭ : ০৭Sumit Chakraborty

আজকাল ওয়েবডেস্ক: একটি গুজব। সেখান থেকেই তৈরি হয়েছিল নানা বিতর্ক। বাজার থেকে নাকি বাতিল হতে চলেছে ৫০০ টাকার নোট। এরপরই সকলের মধ্যে শুরু হয় টেনশন। সেখান থেকে তৈরি হয় আরও নতুন ধরণের গুজব।


তবে বিষয়টি নিয়ে একেবারে সোজাসাপটা হিসেব তুলে ধরল আরবিআই। তারা স্পষ্টভাবে জানিয়ে দিল এখনই বাজার থেকে তারা ৫০০ টাকার নোট ব্যান করার কোনও পরিকল্পলাই করছে না। ফলে এতদিন যেভাবে ৫০০ টাকার নোট নিয়ে নানা লেনদেনের কাজ চলত ঠিক তেমনভাবেই চলবে। সেখানে কোনও অসুবিধাই হবে না।


আসলে বিষয়টি নিয়ে গুজব তৈরি হয় যখন আরবিআই ব্যাঙ্কগুলিকে নির্দেশ দেয় বাজারে ১০০ এবং ২০০ টাকার নোটের যোগান বাড়াতে। ফলে ব্যাঙ্ক থেকে নগদ টাকা ছাড়াও এটিএমে এই দুটি নোট বেশি করে রাখার চিন্তাভাবনা করা হয়। তবে এরপরই গুজব রটে যায় বাজার থেকে নাকি ৫০০ টাকার নোট বাতিল হয়ে যাবে।


তবে আরবিআই স্পষ্ট করে জানিয়ে দিল এখনই বাজার থেকে ৫০০ টাকার নোট বাতিলের কোনও পরিকল্পনাই তাদের নেই। তারা শুধু বাজারে ১০০ এবং ২০০ টাকার নোটের সংখ্যা বাড়াতে চাইছে, আর কিছুই নয়। ৫০০ টাকার নোট যেভাবে এতদিন ধরে বৈধ ছিল আগামীদিনেও সেটাই থাকবে।


প্রসঙ্গত, কয়েকদিন আগেই কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন জানিয়ে দেন বাজারে তারা খুচরো অর্থনীতিকে আরও চাঙ্গা করতে চাইছেন। ফলে সেখান থেকে তারা ছোটো নোটের ব্যবহার বাড়াতে চাইছেন। সেদিক থেকে দেখতে হলে বাজারে ১০০ এবং ২০০ টাকার নোটের ব্যবহার বাড়ানো হবে। 


কেন্দ্রীয় অর্থমন্ত্রী আরও বলেন, বাজার থেকে সমস্ত ২ হাজার টাকার নোট তুলে নেওয়া হয়েছে। যে সামান্য ০.০২ শতাংশ নোট রয়েছে সেগুলিকেও বাজার থেকে তুলে নেওয়া হবে। 


অন্যদিকে ভারতের অর্থনীতিতে ডিজিটাল পেমেন্টের সংখ্যা বাড়ছে। ২০২৪ সালের ডিসেম্বর মাসে ইউপিআই ১৬.৭৩ বিলিয়ন লেনদেন হয়েছে। যা টাকার হিসেবে প্রায় ২৩.২৫ লাখ কোটি টাকা। এই পরিস্থিতি আগামীদিনে আরও বাড়ানো হবে বলেও জানিয়ে দিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া