শুক্রবার ০৩ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
নিজস্ব সংবাদদাতা | | Editor: Syamasri Saha ০৪ জুন ২০২৫ ১৬ : ৩০Akash Debnath
আজকাল ওয়েবডেস্ক: চীনের দক্ষিণ-পশ্চিম কোণের গুইঝো প্রদেশে রয়েছে আশ্চর্য এক পাহাড়ি জনপদ, অজানা সেই গ্রামটির নাম গাওয়াং। আর এই গ্রামেই রয়েছে অদ্ভুত এক পাহাড়। বহু প্রজন্ম ধরে এই গ্রামের মানুষ পাহাড়টির এক অদ্ভুত আচরণের সাক্ষী। স্থানীয়দের ভাষায় পাহাড়টির নাম—চুয়াংগুয়া শান, বাংলায় এর তর্জমা করলে দাঁড়ায় ‘ডিম পাড়া পাহাড়’। শুনতে অবাক লাগেও, ঘটনাটা কিন্তু মোটেই মিথ্যে নয়।
প্রায় তিন দশক অন্তর, পাহারটির নির্দিষ্ট এক ঢালু অংশ থেকে খসে পড়ে ডিমের মতো দেখতে প্রস্তরখণ্ড। কিছু পাথর গড়িয়ে যায় নিচের দিকে, কিছু আবার ঠাঁই পায় স্থানীয়দের উঠোনে। পাথরগুলির ওজন গড়ে ৬০০ গ্রামের কাছাকাছি, তবে কিছু কিছু পাথর এক-দেড় কেজিও হয়। আশ্চর্যের বিষয়, পাথরগুলি দেখতে হাঁস-মুরগির ডিমের মতো—মসৃণ, গোলগাল এবং কিছুটা লম্বাটে।
কিন্তু ঠিক কেন এমন হয়? পাহাড় কি সত্যিই ডিম পাড়ে? ভূতত্ত্ববিদেরা জানাচ্ছেন, এটি এক বিশেষ ধরনের প্রাকৃতিক প্রক্রিয়া। বহু লক্ষ বছর আগে এলাকাটি ছিল সমুদ্রের তলদেশে। সেই সময় জলের নীচে জমা পড়ে নানা খনিজ, ক্যালসিয়াম ও জৈব পদার্থ। সময়ের সঙ্গে সঙ্গে সেগুলি জমাট বাঁধতে থাকে। এদের গঠন শক্ত হলেও, বাইরের চারপাশে যে স্তর থাকে, তা তুলনামূলক ভাবে ক্ষয়প্রবণ। ফলে বৃষ্টি ও বায়ুর প্রভাবে বাইরের আবরণ ক্ষয়ে গেলে, ভিতরের এই কঠিন অংশ বেরিয়ে আসে এবং ধীরে ধীরে খসে পড়ে ঢালের গা বেয়ে। এই গঠনকে বলে ‘গোলাকার গাঁঠ’ বলা হয়।
এই বিস্ময়কর পাথর দেখতে দূরদূরান্ত থেকে আসেন বহু পর্যটক। স্থানীয় প্রশাসনও এই অদ্ভুত ঘটনাকে ঘিরে পর্যটন উন্নয়নে উদ্যোগী। সবমিলিয়ে 'ডিম পাড়া পাহাড়' যেন প্রকৃতির নিজের হাতে গড়া এক জীবন্ত শিল্পকর্ম।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?