মঙ্গলবার ০৭ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | ভারতের তিন শহরের সমূহ বিপদ! পদক্ষেপ না করলে খুব তাড়াতাড়ি চলে যাবে জলের তলায়

AD | ০৪ জুন ২০২৫ ১৬ : ০১Abhijit Das

আজকাল ওয়েবডেস্ক: বিশ্ব উষ্ণায়নের কারণে হিমবাহের দ্রুত হারে গলে যাচ্ছে। এর ফলে বৃদ্ধি পাচ্ছে সমুদ্রের জলস্তরের উচ্চতা। একটি প্রতিবেদনে বলা হয়েছে, আমাদের বর্তমান জীবনযাত্রার কারণে এই শতাব্দীর শেষ দিকে পৃথিবীর গড় তাপমাত্রা ২.৭ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেতে পারে। তাপমাত্রা বৃদ্ধির ফলে পৃথিবীর হিমবাহের মাত্র এক চতুর্থাংশ অবশিষ্ট থাকবে, বাকি তিন-চতুর্থাংশ গলে যাবে। ভারতে, মুম্বাই, চেন্নাই এবং বিশাখাপত্তনমের মতো উপকূলীয় শহরগুলির বিশাল অংশ দুই ফুট জলের নীচে তলিয়ে যাবে। সায়েন্স জার্নালে প্রকাশিত একটি সাম্প্রতিক গবেষণায় এই সতর্কতা জারি করা হয়েছে।

সুইৎজারল্যান্ডে সাম্প্রতিক প্রাকৃতিক দুর্যোগে হিমবাহ ভেঙে গোটা একটি গ্রাম প্রায় ধ্বংস হয়ে গিয়েছে। ৯০ শতাংশ গ্রাম নিশ্চহ্ন হয়ে গিয়েছে। চারিদিকে শুধু বরফ, কাদামাটি। গ্রামের ৩০০ বাসিন্দা এবং জীবজন্তুদের ঠিক সময়ে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়।

সায়েন্সে প্রকাশিত গবেষণা অনুযায়ী, বিশ্বের হিমবাহগুলি পূর্বের অনুমানের চেয়েও অনেক দ্রুত হারে গলে যাচ্ছে। এই শতাব্দীর শেষ নাগাদ, যদি পৃথিবীর গড় তাপমাত্রা আরও ২.৭ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পায়, তাহলে বিশ্বের হিমবাহগুলিতে মাত্র ২৪% বরফ অবশিষ্ট থাকবে। এর অর্থ হল হিমবাহের ৭৬% বরফ গলে যাবে। 

প্যারিস চুক্তির অধীনে, বিশ্বব্যাপী তাপমাত্রা বৃদ্ধি প্রাক-শিল্প স্তরের চেয়ে ১.৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে সীমাবদ্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। গবেষণা অনুযায়ী, বিশ্বব্যাপী গড় তাপমাত্রা মাত্র ১.৫ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেলেও হিমবাহের ৪৬% বরফ গলে যাবে।

গবেষণাপত্রে আরও বলা হয়েছে, গড় তাপমাত্রা বৃদ্ধি যদি আজকের স্তরে থেমে যায় তাহলেও হিমবাহের বরফ ২০২০ সালের তুলনায় ৩৯% কমে যাবে। এটি স্পষ্টভাবে ইঙ্গিত দেয় যে বর্তমান গড় তাপমাত্রাই হিমবাহের অস্তিত্বের জন্য একটি হুমকি।

গবেষণায় আরও স্পষ্ট করা হয়েছে যে তাপমাত্রা বৃদ্ধি বন্ধ হলেও, হিমবাহের গলন শতাব্দী ধরে অব্যাহত থাকবে। এই গবেষণায় দশটি দেশের ২১ জন বিজ্ঞানী আটটি হিমবাহ মডেল ব্যবহার করে বিশ্বজুড়ে ২০০,০০০ এরও বেশি হিমবাহের ভবিষ্যৎ বোঝার চেষ্টা করেছেন। বিশ্বব্যাপী প্রায় ২৭৫,০০০ হিমবাহ রয়েছে।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া