মঙ্গলবার ০৫ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Soma Majumdar | | Editor: শ্যামশ্রী সাহা ০৪ জুন ২০২৫ ১৫ : ৫৩Soma Majumder
আজকাল ওয়েবডেস্কঃ সেই কবে থেকে প্রচলিত বিশ্বাস, ‘খালি পেটে জল আর ভরা পেটে ফল’ খাওয়া ভাল। সময়ের সঙ্গে আর পাঁচটা ধারণার মতো বদল এসেছে এক্ষেত্রেও। বিশেষ করে সমাজ মাধ্যমের যুগে খাদ্যাভাস নিয়ে বিভিন্ন মতবাদ ঘুরে বেড়ায়। যার মধ্যে অন্যতম, সকালে প্রথমেই ফল খাওয়া উচিত কিনা সেবিষয়ে অনেকের মনেই সংশয় রয়েছে। একপক্ষের মতে, খালি পেটে ফল খেলে পেট ফাঁপার সমস্যা হতে পারে। আর অন্যদের মতে, শরীরকে ডিটক্সিফাই করতে পারে দিনের শুরুতেই ফল খাওয়ার অভ্যাস। এমনকী কারওর মতে, শরীরে পুষ্টি শোষণের এটি সবচেয়ে ভাল পন্থা।
গবেষণায় দেখা গিয়েছে, বেশিরভাগ মানুষের জন্যই সকালে প্রথমে ফল খাওয়া স্বাস্থ্যকর। ফল হাইড্রেশন, ফাইবার, প্রাকৃতিক শর্করা এবং প্রয়োজনীয় ভিটামিন, অ্যান্টিঅক্সিড্যান্ট সরবরাহ করে যা রাতে দীর্ঘ সময় উপোস থাকার পর শরীরে শক্তি যোগায়। তাই ওয়ার্কআউটের আগে একটি কলা থেকে শুরু করে ব্রেকফাস্টে এক বাটি পেঁপে সহ ফল সকালের রুটিনে হালকা এবং পুষ্টিকর খাবারের সংযোজন হতে পারে।
সকালে খালি পেটে ফল খাওয়া ভাল হলেও কয়েকটি বিষয় মনে রাখা প্রয়োজন। সকলের শরীরে সব ফলের প্রতিক্রিয়া এক রকম হয় না। একবারে অনেকটা ফল খাওয়া ঠিক নয়। বিশেষ করে খালি পেটে বেশি ফল খেলে ফ্রুক্টোজ ঠিক মতো শোষণ না হওয়ার কারণে পেটে অস্বস্তি হতে পারে। মূলত ফ্রুক্টোজ হল ফলের মধ্যে পাওয়া একটি প্রাকৃতিক চিনি, যা অতিরিক্ত পরিমাণে খেলে পেট ফাঁপা, গ্যাস, খিঁচুনি এবং এমনকী মলত্যাগের সমস্যাও হতে পারে।
আপেল, আম এবং তরমুজের মতো কিছু ফলে কলা, পেঁপে, আনারসের মতো ফলের চেয়ে বেশি ফ্রুক্টোজ রয়েছে। সেক্ষেত্রে যদি আপনার শরীরে বেশি পরিমাণে কার্বোহাইড্রেট গ্রহণের প্রয়োজন হয়, তাহলে দ্বিতীয় ধরনের ফল খাওয়া বেশি ভাল। কারণ এতে ফ্রুক্টোজের পরিমাণ কম থাকে। আবার কমলালেবু, পাতিলেবু,আঙুর বা যে কোনও সাইট্রাস জাতীয় ফল টক হওয়ায় এই ধরণের ফলে অ্যাসিডের মাত্রা বেশি থাকে। প্রচুর পুষ্টিগুণ থাকলেও এই সব ফল খালি পেটে খেলে বুক জ্বালা ও অ্যাসিডিটির সমস্যা হতে পারে।
সকালে খালি পেটে ফল খাওয়ার অভ্যাস পুরোপুরি স্বাস্থ্যকর, তা প্রমাণিত নয়। এর উপকারিতা নিয়ে কোনও পোক্ত প্রমাণ পাওয়া যায়নি। বরং কয়েকজনের খালি পেটে ফল খেলে পেট পাঁপা, বুক জ্বালার মতো সমস্যার হতে দেখা গিয়েছে। তাই গবেষকদের মতে, ফল দিনের যে কোনও সময়ে খাওয়া যায়। আপনার জন্য কোন সময় উপযুক্ত, তা নিজে বুঝে খান।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?