বুধবার ২৯ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | ব্যাগ তুলতে যেই ঝুঁকলেন মহিলা, সবার চোখ গেল তাঁর সেই 'লুকানো' জায়গায়! উন্নাওয়ে চাঞ্চল্যকর ঘটনা

SG | ০৪ জুন ২০২৫ ১৫ : ২৫Sourav Goswami

আজকাল ওয়েবডেস্ক: উত্তরপ্রদেশের উন্নাও রেলস্টেশনের শীতাতপ নিয়ন্ত্রিত অপেক্ষাকক্ষে হঠাৎই এক নারীর অদ্ভুত আচরণে চাঞ্চল্য ছড়ায়। কানপুরের বাসিন্দা সঞ্জনা নামে ওই মহিলা আচমকা যাত্রীদের সামনে ঘুরে-ঘুরে নাচতে শুরু করেন। তার এই অস্বাভাবিক আচরণে যাত্রীরা প্রথমে বিভ্রান্ত হলেও, ঘটনা দ্রুত মোড় নেয় রহস্যে।

নাচতে-নাচতে হঠাৎ সঞ্জনার হাতে থাকা ব্যাগ মাটিতে পড়ে যায়। ব্যাগ তুলতে গিয়েই বেরিয়ে আসে দু’টি দামি স্মার্টওয়াচ। অথচ তার নিজের হাতে কোনও ঘড়ি ছিল না। সাধারণ পোশাকে থাকা সঞ্জনার ব্যাগে থাকা দামি জিনিসপত্রে সন্দেহ দানা বাঁধে উপস্থিত যাত্রীদের মনে। এরই মধ্যে এক যাত্রীর পার্সে হাত দিতে গিয়ে ধরা পড়ে যান তিনি।

সতর্ক যাত্রীরা সঙ্গে সঙ্গে পুলিশকে খবর দেন। সৌভাগ্যক্রমে, সেসময় রেল পুলিশ ও রেল সুরক্ষা বাহিনীর একটি যৌথ দল স্টেশনে টহলে ছিল। খবর পেয়েই তারা সঞ্জনাকে আটক করে।

তল্লাশিতে মেলে একটি ব্রাউন হ্যান্ডব্যাগ, একটি মোবাইল ও দু’টি স্মার্টওয়াচ। পুলিশ জিজ্ঞাসাবাদে জানতে পারে, ওই মহিলা ইচ্ছাকৃতভাবে যাত্রীদের মনোযোগ অন্যদিকে ঘোরাতে এই অভিনব কৌশল নিয়েছিলেন। তবে শেষরক্ষা হয়নি। যাত্রীদের সতর্কতা ও পুলিশি তৎপরতায় ফাঁস হয়ে যায় চুরির পরিকল্পনা।

রেল কর্তৃপক্ষ জানায়, এই ধরনের বিভ্রান্তিকর কৌশল ব্যবহার করে চুরির চেষ্টা নতুন নয়, তবে এবার যাত্রীদের তৎপরতায় অপরাধীকে হাতেনাতে ধরা সম্ভব হয়েছে। উন্নাও স্টেশনের এই রহস্যময় ঘটনার পর যাত্রীদের মধ্যে সতর্কতা আরও বেড়েছে।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া