মঙ্গলবার ০৫ মে ২০২৬

সম্পূর্ণ খবর

লাইফস্টাইল | গুপ্ত ঘাতক কোলন ক্যানসার, অর্শ ভেবে ভুল করলেই বিপদ! কোন কোন লক্ষণ চিনলে বাঁচবে প্রাণ?

Soma Majumdar | | Editor: শ্যামশ্রী সাহা ০৪ জুন ২০২৫ ১৪ : ৩৫Soma Majumder

আজকাল ওয়েবডেস্কঃ ক্রমশ দেশে উদ্বেগজনক অবস্থায় পৌঁছচ্ছে কোলন ক্যানসার। অল্প বয়সিদের মধ্যেও বেড়ে চলেছে মারণ রোগে আক্রান্তের সংখ্যা। পরিসংখ্যান অনুসারে, বর্তমানে সমগ্র বিশ্বে ক্যানসারের কারণে হওয়া মৃত্যুর মধ্যে দ্বিতীয় বৃহত্তম কারণটি হল কোলন ক্যানসার। সবচেয়ে ভয়ের বিষয়, প্রথম দিকে এই অসুখের কোনও লক্ষণ সেভাবে বোঝা যায় না। আসলে অর্শ এবং কোলন ক্যানসারের লক্ষণগুলো অনেকটা এক ধরনের। তাই অনেকেই অর্শ ভেবে ভুল করেন। আর তাতেই সমস্যা আরও বাড়তে থাকে। সময় থাকতেই কোলন ক্যানসারের লক্ষণ বোঝা জরুরি। 

* মলত্যাগের অভ্যাসের পরিবর্তনঃ ক্রমাগত মলত্যাগের অভ্যাস পরিবর্তন যেমন ডায়রিয়া, কোষ্ঠকাঠিন্য অথবা মল সংকুচিত হওয়া অনেক দিন ধরে হতে থাকলে তা কোলন ক্যানসারের ইঙ্গিত হতে পারে। কোলন ক্যানসারের রোগীরা অনেক সময়ে মনে করেন যে মল সম্পূর্ণরূপে ত্যাগ করতে পারছেন না। কয়েক সপ্তাহের বেশি সময় এই সমস্যা থাকলে তা বিপদের ঝুঁকি বাড়ায়।

* মলে রক্তঃ যদি আপনার লাল বা গাঢ় রঙের মল নির্গত হয়, তাহলে তা পরিপাকতন্ত্রে রক্তপাতের কারণে হতে পারে। এটি কোলন ক্যানসারের একটি সম্ভাব্য লক্ষণ। অর্শ বা অন্য কয়েকটি শারীরিক অবস্থার কারণে একই রকম লক্ষণ দেখা দেয়। তবে ক্রমাগত বা বারবার রক্ত ​​পড়া মোটেই ভাল লক্ষণ নয়। 

* পেটে ব্যথা বা খিঁচুনিঃ পেটে ক্রমাগত অস্বস্তি, যেমন খিঁচুনি, ফোলাভাব বা ব্যথা, কোলনকে বাধা দিচ্ছে এমন একটি টিউমারের ইঙ্গিত হতে পারে। দীর্ঘদিন এই ব্যথা থাকলে বিশেষ করে সময়ের সঙ্গে ব্যথা বাড়তে থাকে তাহলে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। অনেকেই এই লক্ষণটিকে ইরিটেবল বাওয়েল সিনড্রোম বলে ভুল করেন। 

* আচমকা ওজন কমে যাওয়াঃ একইরকম খাদ্যাভাস রেখেও আচমকা ওজন কমে যাওয়া ভাল লক্ষণ নয়। আসলে ক্যানসারের কোষগুলো বিপাক প্রক্রিয়া পরিবর্তন করতে পারে, যার ফলে খাদ্যাভ্যাস বা ব্যায়ামে কোনও পরিবর্তন না করেও ওজন কমে যায়। তাই এই লক্ষণটি বিশেষভাবে উদ্বেগজনক। 

* অতিরিক্ত ক্লান্তিঃ পর্যাপ্ত বিশ্রাম নিয়েও যদি দুর্বলতা, ক্লান্তিভাব না কাটে তাহলে তা কোলন ক্যানসারের বিপদ সংকেত হতে পারে। টিউমার থেকে আভ্যন্তরীণ রক্তপাত হতে পারে, যার ফলে রক্তাল্পতা হওয়ায় শরীরে ক্লান্তি বা দুর্বলতা দেখা দেয়। তাই এই লক্ষণ দেখলে অবহেলা করা উচিত নয়।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সোশ্যাল মিডিয়া