রবিবার ০৩ মে ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | দেশে মোট করোনা আক্রান্ত ৪ হাজার পার, লাফিয়ে বাড়ছে মৃত্যুও, এই রাজ্যের পরিস্থিতি সবথেকে ভয়াবহ

Sumit | ০৪ জুন ২০২৫ ১৪ : ২৯Sumit Chakraborty

আজকাল ওয়েবডেস্ক: দেশে ক্রমেই বাড়ছে করোনার দাপট। প্রতিদিন নতুন করে করোনাতে আক্রান্ত হচ্ছেন মানুষ। বুধবার দেশের সক্রিয় রোগীর সংখ্যা ৪৩০২ জন। কেন্দ্রীয় স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ মন্ত্রকের পক্ষ থেকে এই তথ্য দেওয়া হয়েছে। 


বিগত ২৪ ঘন্টায় করোনাতে নতুন করে আক্রান্ত হয়েছেন ৩০০ জন। এর সবথেকে বেশি বাড়বাড়ন্ত দেখা গিয়েছে কেরালাতে। পাশাপাশি অন্য রাজ্য থেকেও করোনায় আক্রান্তের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে। দেশে ইতিমধ্যে আরও দুজনের করোনাতে মৃত্যুর খবর মিলেছে। সেখানে দেশে মোট করোনায় মৃতের সংখ্যা হল সাতজন।


যদিও এই বিষয়টি নিয়ে এখনও চিন্তার কোনও কারণ দেখছেন না কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। তারা জানিয়েছে দেশের বিভিন্ন শহরে করোনা খানিকটা করে বেড়েছে। তবে তা নিয়ে চিন্তার কারণ নেই। সেখানে প্রতিটি শহরেই হাসপাতালে করোনার চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। যেকোনও ধরণের পরিস্থিতির জন্য তারা তৈরি রয়েছেন।


যে হারে নতুন করে করোনার দাপট বাড়ছে, তাতে ফের সরকারি ও বেসরকারি হাসপাতালে মক ড্রিল করতে নির্দেশ দেওয়া হয়েছে। যাঁদের করোনায় সংক্রমণের ঝুঁকি রয়েছে, তাঁদের জনসমক্ষে মাস্ক পরা উচিত। যাঁদের কোভিড উপসর্গ রয়েছে, তাঁদের পরীক্ষা করানোর পরামর্শ দেওয়া হয়েছে।

হাসপাতালে যেসব রোগীর উপসর্গ রয়েছে, তাঁদের করোনার পরীক্ষা করানোর কথা বলা হয়েছে। বার বার হাত ধোওয়া, মাস্ক পরার পরামর্শ দেওয়া হয়েছে স্বাস্থ্য মন্ত্রকের তরফে। 


স্বাস্থ্য বিশেষজ্ঞরা জানিয়েছেন, কোভিডের JN.1 সাব-ভেরিয়েন্টে আক্রান্ত ব্যক্তিরা কিছু লক্ষণের কথা জানিয়েছেন, যার মধ্যে রয়েছে: গলা ব্যথা, ঘুমের সমস্যা, সর্দি,কাশি, মাথাব্যথা, দুর্বলতা বা ক্লান্তি, পেশীতে ব্যথা।


চিকিৎসকদের মতে, 'কাশি, গলা ব্যথা, হাঁচি, ক্লান্তি এবং মাথাব্যথা হল সবচেয়ে বেশি দেখা যায় এমন কিছু লক্ষণ, তবে এগুলো ইনফ্লুয়েঞ্জার লক্ষণও হতে পারে, তাই আগে পরীক্ষা করে নিন।' বেশিরভাগ মানুষের মধ্যে কাশি, গলা ব্যথা, হাঁচি, ক্লান্তি এবং মাথাব্যথা দেখা গিয়েছে। তাই ফের নতুন করে করোনার চিন্তা সকলের মনে নতুন করে উদয় হয়েছে। 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া