রবিবার ০৩ মে ২০২৬
সম্পূর্ণ খবর
AD | ০৪ জুন ২০২৫ ১৩ : ৩১Abhijit Das
আজকাল ওয়েবডেস্ক: আমেরিকায় দুই চীনা নাগরিককে বিষাক্ত ছত্রাক পাচারের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে। ওই দুই নাগরিকের কাছে যে প্যাথোজেন উদ্ধার হয়েছে সেগুলি শস্যের যম। এই গ্রেপ্তারির ফলে বড়সড় বিপর্যয় এড়াতে পেরেছে ডোনাল্ড ট্রাম্পের দেশ। এরপরেই প্রশ্ন উঠতে শুরু করেছে চাষের জমিই কি নতুন যুদ্ধক্ষেত্রে পরিণত হচ্ছে? কৃষিসন্ত্রাসই কি ভবিষ্যৎ? যে সন্ত্রাসে ভুক্তভোগী খোদ ভারতও।
কৃষি বা কৃষিভিত্তিক ক্ষেত্রগুলি তুলনামূলকভাবে সহজ লক্ষ্যবস্তু। এখানে আক্রমণ শনাক্ত করা কঠিন। খাদ্যব্যবস্থা সহজেই অস্ত্রে পরিণত হতে পারে। প্রতিদ্বন্দ্বী দেশগুলির অর্থনীতিকে ধ্বংস করার একটি সাশ্রয়ী উপায়।
আমেরিকায় কী হয়েছে
এক চীনা বিজ্ঞানী এবং তাঁর বান্ধবীকে কৃষিজমি সংক্রামিত করার চেষ্টায় একটি বিষাক্ত ছত্রাক পাচারের অভিযোগে আমেরিকায় গ্রেপ্তার করা হয়েছে। ট্রাম্প প্রশাসন এটিকে ‘গুরুতর জাতীয় নিরাপত্তা উদ্বেগ’ বলে অভিহিত করেছে।
এক বিবৃতিতে হোয়াইট হাউস জানিয়েছে, চীনের গবেষক জুনিয়ং লিউ ছত্রাকটি পাচার করার চেষ্টা করেছিলেন যাতে তিনি মিশিগান বিশ্ববিদ্যালয়ের গবেষণাগারে সেটির পরীক্ষা করতে পারেন। সেখানে তাঁর বান্ধবী ইউনকিং জিয়ান কাজ করতেন। বিবিসি-র প্রতিবেদন অনুযায়ী, মার্কিন কর্মকর্তারা অভিযোগ করেছেন যে জিন এই জীবাণু নিয়ে গবেষণার জন্য চীনা সরকারের কাছ থেকে টাকা পেয়েছিলেন।
ফুসারিয়াম গ্রামিনিয়ারাম নামে ছত্রাকটিকে আমেরিকায় ‘সম্ভাব্য কৃষি-সন্ত্রাসবাদের অস্ত্র’ হিসেবে নথিভুক্ত করা হয়েছে। গম, বার্লি, ভুট্টা এবং ধানের মতো ফসল ধ্বংস করার পাশাপাশি, এটি মানুষের মধ্যে প্রবেশ করলে বমি এবং লিভারের ক্ষতি হতে পারে।
কৃষি সন্ত্রাসবাদ কী
সহজ ভাষায়, জৈব অস্ত্র ব্যবহার করে শস্য ধ্বংস করাকেই কৃষি সন্ত্রাসবাদ বলে। লক্ষ্যটি সহজ- অর্থনীতিকে ধ্বংস করা এবং সামাজিক অস্থিরতা তৈরি করা। ধরা পড়ার সম্ভাবনা ন্যূনতম, এবং এর খরচও কম। এই জৈবিক আক্রমণের বিরুদ্ধে ফৌজদারি শাস্তি আরোপের কোনও আন্তর্জাতিক আইনি কাঠামো নেই।
যদিও এই ধরণের আক্রমণ নতুন নয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্রিটেনের আলুক্ষেতে গুবরে পোকা ছেড়ে দিয়েছিল জার্মানি। বিমান থেকে ওই পোকা কৃষিজমিতে ছাড়া হয়েছিল। জাপান আমেরিকা এবং তৎকালীন সোভিয়েত ইউনিয়নের গমক্ষেতে হামলা চালানোর পরিকল্পনা করেছিল। প্রায় একই পরিকল্পনা ছিল আমেরিকারও। কিন্তু তারা সেই পরিকল্পনা থেকে সরে এসে জাপানের হিরোশিমা এবং নাগাসাকিতে পরমাণু বোমা হামলা চালায়।
ভারতও কৃষি-সন্ত্রাসের শিকার
ভারতের জিডিপি-তে ১৭ শতাংশ অবদান রয়েছে কৃষিক্ষেত্রের। ২০১১ সালের আদমশুমারি অনুযায়ী, দেশের ৫৫ শতাংশ মানুষ চাষবাস অথবা কৃষিক্ষেত্রের সঙ্গে জড়িত।
পাঞ্জাব, রাজস্থান, হিমাচল প্রদেশের মতো রাজ্যগুলিতে পাকিস্তান এবং চীনের সীমান্ত রয়েছে। ওই রাজ্যগুলিতে কৃষি সন্ত্রাসের সম্ভাবনা সবচেয়ে বেশি। ২০১৬ সালে ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ডিআরডিও)-এর গবেষণাপত্র অনুযায়ী, বাংলাদেশে হামলা চালানো বিষাক্ত ছত্রাকের সন্ধান মিলেছিল পশ্চিমবঙ্গের দু’টি জেলায়। কেন্দ্র গমের চাষের সর্বনাশ করা ছত্রাক ম্যাগনাপোর্থে অরাইজা প্যাথোটাইপ ট্রিটিকাম (এমওটি) এর বিস্তার রোধ করতে ওই দু’টি জেলায় তিন বছরের জন্য গম চাষ নিষিদ্ধ করে।
তাছাড়া, বাংলাদেশ সংলগ্ন অন্যান্য জেলায় আন্তর্জাতিক সীমান্তের পাঁচ কিলোমিটারের মধ্যে চাষাবাদ নিষিদ্ধ করা হয়েছিল। ধারণা করা হয়েছিল, এই পোকামাকড় ইচ্ছাকৃতভাবে ভারতীয় কৃষি-বাস্তুতন্ত্রে প্রবেশ করানো হয়েছিল। কিন্তু এর কোনও সুনির্দিষ্ট প্রমাণ এখনও পাওয়া যায়নি।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?