মঙ্গলবার ০৫ মে ২০২৬

সম্পূর্ণ খবর

sankha or conch placement for financial benefit according to Vastu

লাইফস্টাইল | শত্রু চুলও ছুঁতে পারবে না! টাকা আসবে দু'হাত ভরে! ঘরের কোন দিকে শঙ্খ রাখলে খুলে যায় সৌভাগ্যের দরজা?

নিজস্ব সংবাদদাতা | | Editor: Syamasri Saha ০৪ জুন ২০২৫ ১৩ : ১৭Akash Debnath

আজকাল ওয়েবডেস্ক: বাস্তুশাস্ত্র ভারতের এক অতিপ্রাচীন পদ্ধতি। এই কলা অনুযায়ী ঘরের কোন দিকে কী রাখা শুভ তা নির্ণয় করা যায়। বিশ্বাসীরা মনে করেন বাস্তু মেনে ঘর সাজালে তা খুলে দিতে পাড়ে ভাগ্যের দরজা। এহেন বাস্তু শাস্ত্রের অন্যতম গুরুত্বপূর্ণ একটি উপকরণ শঙ্খ। ভারতীয় সংস্কৃতিতে শঙ্খ— নিছক সামুদ্রিক খোল নয়, এটি আধ্যাত্মিকতারও প্রতীক। প্রাচীনকাল থেকেই শঙ্খের বাজনাকে অশুভ শক্তি নির্মূলের প্রতীক হিসেবে গণ্য করা হয়। আর বাস্তু শাস্ত্রের পরিপ্রেক্ষিতে শঙ্খের সঠিক অবস্থান নির্ধারণ করা হলে ঘরে শান্তি, সমৃদ্ধি এবং সাফল্যের প্রবাহ অব্যাহত থাকে। তাই এটা জানা অত্যন্ত জরুরি যে বাস্তু অনুযায়ী ঘরের কোন কোন দিকে শঙ্খ রাখা উচিত?

পূর্ব দিক: ঘরের পূর্বদিকে শঙ্খ রাখা সবচেয়ে শুভ বলে ধরা হয়। কারণ, পূর্বেই সূর্যোদয় হয়। পূব দিকে শঙ্খর শব্দ জীবনে সাফল্যের আলো নিয়ে আসে বলে মনে করা হয়। বিশেষ করে, ঘরের দক্ষিণ-পূর্ব কোণে শঙ্খ স্থাপন করলে অর্থ-সম্পদ বৃদ্ধি পায় এবং পারিবারিক বন্ধন মজবুত হয়। পূর্বদিকে শঙ্খ রাখলে নতুন শক্তি ও উদ্দীপনা আসে।

উত্তর দিক: উত্তর দিকে শঙ্খ রাখা আর্থিক স্থিতিশীলতার প্রতীক। বলে ধরা হয়। বাস্তু শাস্ত্রে উত্তর দিক অর্থ এবং কর্মক্ষেত্রের সঙ্গে জড়িত। এই দিকে শঙ্খ রাখলে ব্যবসায়িক ও আর্থিক ক্ষেত্রে লাভবান হওয়া যায়। বাড়ির উত্তর দেয়ালে শঙ্খের ছবি লাগালেও অর্থনৈতিক উন্নতির পথ সুগম হয়।

উত্তর-পূর্ব কোণ: উত্তর-পূর্ব কোণকে বাস্তু শাস্ত্রে সবচেয়ে শুভ ও পবিত্র স্থান মনে করা হয়। এই কোণায় শঙ্খ রাখলে গৃহস্থের মানসিক শান্তি এবং আত্মিক উন্নতির পথ প্রশস্ত হয়। এই দিকে পুজোর ঘরে শঙ্খ রাখলে বাড়িতে ইতিবাচক শক্তির প্রবাহ ঘটে।

দক্ষিণ-পূর্ব ও দক্ষিণ-পশ্চিম কোণে সতর্কতা প্রয়োজন: দক্ষিণ-পূর্ব কোণ আগুনের স্থান। এই স্থানে শঙ্খ রাখালে অশান্তি ও দাম্পত্য কলহের সম্ভাবনা বাড়ে। দক্ষিণ-পশ্চিম কোণ বাড়ির শক্তি ও স্থিতিশীলতার কেন্দ্র। তবে এই দিকে শঙ্খ রাখার আগে বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া উচিত। কারণ, অযথা শঙ্খ স্থাপনের ফলে নেতিবাচক প্রভাব পড়তে পারে।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সোশ্যাল মিডিয়া