সোমবার ০৬ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
নিজস্ব সংবাদদাতা | | Editor: Syamasri Saha ০৪ জুন ২০২৫ ১২ : ৫৭Akash Debnath
আজকাল ওয়েবডেস্ক: দ্রুতগতির শহুরে জীবনে বাইরের কোলাহল, গাড়ির হর্ন, নির্মাণকাজের শব্দ এত বেড়ে গিয়েছে যে ঘরের শান্ত পরিবেশ বজায় রাখা একপ্রকার চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। অনেকেই সাউন্ডপ্রুফিংয়ের কথা ভাবলেও, তার বিপুল খরচ দেখে পিছিয়ে আসেন। কিন্তু জানেন কি, সামান্য কিছু ঘরোয়া কৌশলেই বাইরের অবাঞ্ছিত আওয়াজ অনেকটাই কমিয়ে আনা সম্ভব? রইল এমনই পাঁচটি সহজ টোটকা, যা ঘরকে কিছুটা হলেও করে তুলবে শব্দরোধী।
১. ভারী পর্দার ব্যবহার: ঘরের দরজা-জানলায় মোটা ও ভারী পর্দা ব্যবহার করা শব্দ নিয়ন্ত্রণের অন্যতম সহজ উপায়। এই ধরনের পর্দা যেমন আলো আটকাতে সাহায্য করে, তেমনই বাইরে থেকে আসা শব্দও শোষণ করে নেয়। বিশেষত মখমল বা পুরু ক্যানভাস কাপড়ের পর্দা এক্ষেত্রে বেশ কার্যকরী। সম্ভব হলে ডবল লেয়ারের পর্দা ব্যবহার করতে পারেন, তাতে আরও ভাল ফল মিলবে।
২. আসবাবপত্রের সঠিক বিন্যাস: ঘরের আসবাবপত্রও শব্দ নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। দেওয়াল ঘেঁষে বড় বুকশেলফ বা আলমারি রাখলে তা বাইরের শব্দ প্রতিরোধ করতে পারে। একইভাবে, নরম সোফা, কার্পেট, রাগস ইত্যাদিও ঘরের মধ্যে শব্দের প্রতিধ্বনি কমাতে সাহায্য করে। ফাঁকা দেওয়ালের তুলনায় আসবাবপত্রে ভরা ঘরে বাইরের আওয়াজ কম প্রবেশ করে।
৩. ফাঁক-ফোকর বন্ধ করা: অনেকসময় দরজা বা জানলার কোনায় থাকা ছোট ছোট ফাঁক দিয়েও বাইরের শব্দ ঘরে প্রবেশ করে। এই ধরনের ফাঁক-ফোকর খুঁজে বার করে তা বন্ধ করার ব্যবস্থা নিন। পুরনো কাপড়, স্পঞ্জ বা রাবার স্ট্রিপ ব্যবহার করে এই ছিদ্রগুলি সহজেই বন্ধ করা যায়। দরজার তলার ফাঁক দিয়ে শব্দ এলে সেখানে ‘ডোর সুইপ’ বা পাতলা কার্পেটের টুকরো ব্যবহার করতে পারেন। মানে মোটামুটি এসির জন্য যেমন ভাবে ঘর বদ্ধ করা হয় কিছুটা তেমনই।
৪. দেওয়াল সজ্জায় পরিবর্তন: ফাঁকা দেওয়াল শব্দ প্রতিফলিত করে ঘরের ভিতরের আওয়াজ বাড়িয়ে তোলে। আর্থিক সম্মতি থাকলে ওয়াল হ্যাংগিং, ফেব্রিক আর্ট বা অ্যাকোস্টিক ফোম প্যানেল ব্যবহার করতে পারেন। অ্যাকোস্টিক ফোম প্যানেল আজকাল অনলাইনেও পাওয়া যায়।
৫. গাছপালার সংযোজন: অবাক হচ্ছেন? কিন্তু এটাও সত্যি যে ঘরের ভিতরে বা বারান্দায় গাছপালা রাখলে তা প্রাকৃতিক সাউন্ড ব্যারিয়ার হিসেবে কাজ করে। বিশেষত ঘন পাতাযুক্ত গাছ বাইরের কোলাহল রোধ করে ঘরের পরিবেশ শান্ত রাখতে সাহায্য করে। এছাড়া, ঘরের সৌন্দর্যবৃদ্ধি তো আছেই।
এই টোটকাগুলি হয়তো পেশাদার সাউন্ডপ্রুফিংয়ের সমতুল্য নয়, তবে অল্প খরচে এবং ঘরোয়া পদ্ধতিতে বাইরের অবাঞ্ছিত শব্দ অনেকটাই কমিয়ে আনতে এগুলি বেশ কার্যকর।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?