রবিবার ০৫ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

Five tips to do upcycling using old stuff

লাইফস্টাইল | ‘তোমায় নতুন করেই পাব বলে’ সাজাই বারে বারে! ‘আপসাইক্লিং’-এর গুণে বাতিল জিনিসই হয়ে উঠতে পারে ঘর সাজানোর উপকরণ

নিজস্ব সংবাদদাতা | | Editor: Syamasri Saha ০৪ জুন ২০২৫ ১২ : ৪০Akash Debnath

আজকাল ওয়েবডেস্ক: রবিবাবু লিখেছিলেন বটে, "অনাদর এক মস্ত স্বাধীনতা", কিন্তু বাড়ির আসবাবপত্র কিন্তু কবিগুরুর এই কথা মানতে মোটেই রাজি হবে না। কারণ, বাজারের রকমারি নতুন জিনিসের হাতছানিতে পুরনো আসবাব বা বাতিল হয়ে যাওয়া সামগ্রী ঘরের কোণে অনাদরেই পড়ে থাকে। ক্রমে কিছুদিন পর সেগুলির স্থান হয় ডাস্টবিনে। অথচ জানেন কি, সামান্য সৃজনশীলতা আর একটুখানি ইচ্ছে থাকলে এই বাতিল জিনিসগুলিই হয়ে উঠতে পারে গৃহসজ্জার মধ্যমণি। বর্তমানে এই পদ্ধতিকেই পোশাকি ভাষায় বলা হয় ‘আপসাইক্লিং’। সোজা কথায়, পুরনো বা অব্যবহৃত জিনিসকে ফেলে না দিয়ে, তার গুণগত মান আরও বাড়িয়ে নতুন রূপে ব্যবহারযোগ্য করে তোলার শিল্পই হল আপসাইক্লিং। এতে যেমন অপচয় কমে, তেমনই সুস্থ থাকে পকেটও।

১. পুরনো শাড়িতে নতুন সাজ: বাঙালি মা ঠাকুমার আলমারিতে এমন অনেক পুরনো শাড়ি পাওয়া যায়, যা হয়তো আর পরা হয় না, কিন্তু তার নকশা বা রঙের মাদকতা আজও অমলিন। এই শাড়িগুলিকে ফেলে না দিয়ে সহজেই বানিয়ে ফেলতে পারেন কুশন কভার, টেবিল কভার, জানলার পর্দা অথবা ওয়াল হ্যাংগিং। একটু সেলাইয়ের দক্ষতা থাকলে শাড়ির পাড় দিয়ে তৈরি হতে পারে সুন্দর ল্যাম্পশেড বা ব্যাগও। এতে ঘরের সাজে আসবে বাঙালিয়ানার ছোঁয়া।

২. কাচের বোতল বা বয়ামের ভোলবদল: আচার বা জ্যামের পুরনো কাচের বয়াম কিংবা পানীয়ের বোতল – এগুলিও আপসাইক্লিংয়ের চমৎকার উপাদান। পরিষ্কার করে রং করে বা দড়ি জড়িয়ে এগুলিকে বানিয়ে ফেলুন ফুলদানি, ক্যান্ডেল হোল্ডার অথবা ছোটখাটো জিনিস রাখার পাত্র। বিভিন্ন রঙের সুতো, ফেব্রিক বা অ্যাক্রিলিক রং ব্যবহার করে কাচের বোতলে ফুটিয়ে তোলা যায় লোকশিল্পের নানা নকশা।

৩. বাতিল টায়ার বা বালতি: পুরনো, অব্যবহৃত টায়ার বা ভাঙা বালতিও কিন্তু ফেলনা নয়। অকারণে ফেলে রাখলে জল জমে, সেখানে ডিম পাড়ে মশা। তার বদলে বাড়ির ছাদে বা বারান্দায় বাগান করার শখ থাকলে এই টায়ারগুলিকে ব্যবহার করা যেতে পারে গাছের টব হিসেবে। পছন্দসই রং করে বা দড়ি পেঁচিয়ে এর উপরে পেতে দিন কাঠের পাটাতন, তৈরি হয়ে যাবে বসার ছোট্ট টুল বা কফি টেবিল। একইভাবে, পুরনো বালতি রং করে বা কাপড় জড়িয়ে ব্যবহার করা যেতে পারে লন্ড্রি বাস্কেট বা খেলনা রাখার পাত্র হিসেবে।

৪. কাঠের টুকরো বা পুরনো আসবাবের নবকলেবর: ভেঙে যাওয়া চেয়ারের পায়া, পুরনো কাঠের ক্রেট কিংবা অব্যবহৃত জানলার পাল্লা – সামান্য পরিশ্রমে এগুলিও হয়ে উঠতে পারে আকর্ষণীয়। কাঠের টুকরোগুলিকে জুড়ে বানিয়ে ফেলুন ওয়াল শেলফ, চাবির রিং রাখার হোল্ডার।

৫. খবরের কাগজ বা ম্যাগাজিনের শৈল্পিক ব্যবহার: বাড়িতে জমে থাকা পুরনো খবরের কাগজ বা ম্যাগাজিন দিয়েও যে কত কী তৈরি হতে পারে, তা জানলে অবাক হতে হয়। কাগজের সরু রোল তৈরি করে তা দিয়ে বোনা যেতে পারে ঝুড়ি, পাপোশ, টেবিল ম্যাট। আঠা দিয়ে জুড়ে কাগজের মণ্ড তৈরি করে তা দিয়ে বানানো যায় মাস্ক, মূর্তি বা ঘর সাজানোর অন্যান্য উপকরণ। ছোটদের সঙ্গে নিয়ে এই ধরনের কাজ করলে তাদের সৃজনশীলতাও বাড়বে।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সোশ্যাল মিডিয়া