বুধবার ০৬ মে ২০২৬

সম্পূর্ণ খবর

TheArcArt

বিদেশ | মৌলবাদীদের বোমা পড়েছিল এই হিন্দু উপাসনাস্থলে! বাংলাদেশের নতুন নোটে ঠাঁই পেল কান্তজিউ মন্দির

AD | ০৪ জুন ২০২৫ ১২ : ০৮Abhijit Das

আজকাল ওয়েবডেস্ক: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতি মুছে ফেলছে মহম্মদ ইউনূসের নেতৃত্বাধীন বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। মুজিবুরের ছবি সরিয়ে দিয়ে সেখানে ঠাঁই পেয়েছে নানা ছবি। এর মধ্যে রয়েছে অষ্টাদশ শতকের হিন্দুদের উপাসনাস্থল কান্তজিউ মন্দির। ২০১৫ সালে এই মন্দিরে বোমা হামলা করেছিল মুসলিম মৌলবাদীরা। 

১ জুন থেকে বাজারে নতুন নোট ছেড়েছে বাংলাদেশের শীর্ষ ব্যাঙ্ক বাংলা ব্যাঙ্ক। নতুন ২০ টাকার নোটে ছাপানো হয়েছে কান্তজিউ মন্দিরের ছবি। ব্যাঙ্কের ওয়েবসাইটে লেখা হয়েছে, ‘বাঁ দিকে দিনাজপুরের কান্তজিউ মন্দিরের ঐতিহাসিক স্থাপত্যের ছবি।‘ এর পাশাপাশি নতুন নোটটিতে রয়েছে বাংলাদেশের জাতীয় ফুল শাপলার ছবি। 

২০ টাকার নতুন নোটটির অন্যদিকে রয়েছে, রাজশাহির নওগাঁ জেলায় অবস্থিত পাহাড়পুর বৌদ্ধবিহারের ছবি। ১৯৮৫ সালে এই বিহারটি ইউনেস্কোর হেরিটেজের তালিকাভুক্ত হয়। এটি বাংলাদেশের তিনটি ঐতিহাসিক স্থানের মধ্যে একটি।

পাহাড়পুর বৌদ্ধবিহার কেবল বাংলাদেশেই নয়, ভারতীয় উপমহাদেশের সর্বাধিক পরিচিত বৌদ্ধবিহার। অষ্টম শতাব্দীতে পাল রাজবংশের রাজত্বকালে এটির নির্মিত। এটি বাংলার জটিল পোড়ামাটির শিল্প ও স্থাপত্যের অন্যতম সেরা নিদর্শন।

শুধু মন্দির বা বৌদ্ধবিহারই নয় নতুন নোটে তিনটি মুসলিম ধর্মীয় স্থানও জায়গা পেয়েছে- ১০০ টাকার নোটে শৈত-গম্বুজ মসজিদ, ৫০ টাকার নোটে তারা মসজিদ এবং ১০ টাকার নোটে বৈতুল মুকারাম মসজিদ।

কান্তজিউ মন্দির টেরাকোটা শিল্পের অপরূপ নিদর্শন এবং বাংলাদেশের অন্যতম দর্শনীয় স্থান। এটি কান্তজি মন্দির বা কান্তনগর মন্দির নামেও পরিচিত। ইউনাইটেড নিউজ অফ বাংলাদেশের (ইউএনবি) এক প্রতিবেদনে বলা হয়েছে, এই কান্তজি নামটির অর্থ কান্ত বা কৃষ্ণের একটি রূপ। ইউএনবি জানিয়েছে, অষ্টাদশ শতকে নির্মিত কান্তজিউ মন্দিরটি ভগবান কৃষ্ণ এবং রাণী রুক্মিণীর উদ্দেশ্যে উৎসর্গ করা হয়েছিল।

১৭০৪ সালে দিনাজপুরের মহারাজা প্রাণনাথ মন্দিরটির নির্মাণকাজ শুরু করেন। ১৭৫২ সালে তাঁর ছেলে মহারাজা রামনাথ নির্মাণকাজ শেষ করেন। অবিভক্ত বাংলার বৈষ্ণব ধর্মাবলম্বীদের প্রধান উপাসনাস্থল ছিল এই মন্দির।

বাংলাদেশেরে সংবাদমাধ্যম ঢাকা ট্রিবিউনের ২০১৭ সালের প্রতিবেদন অনুযায়ী, ২০১৫ সালে রাস মেলার সময় জামাতুল মুজাহিদিন (জেএমবি) জঙ্গিরা এই মন্দিরে তিনটি বোমা হামলা চালায়।

(ছবি: সংগৃহীত)


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া