মঙ্গলবার ০৫ মে ২০২৬

সম্পূর্ণ খবর

বিদেশ | আমার স্ত্রীর বিরুদ্ধেও..., সেনাপ্রধান আসিম মুনিরের বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়লেন ইমরান, কী এমন হল?

AD | ০৪ জুন ২০২৫ ১০ : ১২Abhijit Das

আজকাল ওয়েবডেস্ক: বর্তমানে কারাগারে বন্দি রয়েছেন পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান। সেখান থেকেই তোপ দাগলেন সেনাপ্রধান জেনারেল আসিম মুনিরের বিরুদ্ধে। তাঁর অভিযোগ, মুনির ক্ষমতা ব্যবহার করে তাঁর স্ত্রী বুশরা বিবিকে অন্যায়ভাবে নিশানা বানিয়ে প্রতিশোধ নিচ্ছেন। 

এক্স (পূর্বতন টুইটার)-এ শেয়ার করা একটি সাম্প্রতিক বার্তায় খান বলেছেন, যখন তিনি প্রধানমন্ত্রী পদে ছিলেন, তখন জেনারেল মুনিরকে পাকিস্তানের গুপ্তচর সংস্থা আইএসআই-এর প্রধানের পদ থেকে সরিয়ে দিয়েছিলেন। ইমরানের অভিযোগ, মুনির বিষয়টি নিয়ে কথা বলার জন্য অন্যান্য লোকের মাধ্যমে বুশরা বিবির সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছিলেন। তবে, বুশরা তা প্রত্যাখ্যান করে জানিয়েছিলেন, সরকারি বিষয়ে তাঁর কোনও সম্পর্ক নেই এবং তিনি তাঁর সঙ্গে দেখা করবেন না।

ইমরানের বিশ্বাস, এই প্রত্যাখ্যানের ফলে মুনিরের মনে ক্ষোভ পুষে রেখেছিলেন। এর ফলেই বুশরার সঙ্গে কঠোর আচরণ করছেন এবং তাঁকে ১৪ মাস দীর্ঘ কারাবাসে রেখে দিয়েছিলেন। ইমরান আরও জানিয়েছেন, এই দীর্ঘ বন্দিদশা খুব কষ্টে কাটাতে হয়েছিল তাঁর স্ত্রীকে। 

স্ত্রীর কষ্টে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, “আমার স্ত্রী যে অবস্থার মধ্য দিয়ে গিয়েছে তা আগে কখনও ঘটেনি। এমনকি সামরিক শাসনের অধীনে পাকিস্তানের সবচেয়ে খারাপ সময়েও নয়।” তিনি আরও উল্লেখ করেছে, কোনও প্রমাণ বুশরাকে একাধিক মামলায় গ্রেপ্তার করা হয়েছে। ইমরান লিখেছেন, “তিনি রাজনীতির সঙ্গে জড়িত নন। একজন গৃহিণী। তবুও, তাকে এমন শাস্তি দেওয়া হচ্ছে যেন তিনি কোনও গুরুতর অপরাধ করেছেন,” ইমরান আরও অভিযোগ করেছেন, এক মাসেরও বেশি সময় ধরে তাঁকে বুশরার সঙ্গে দেখা করতে দেওয়া হচ্ছে না।

ইমরানের দাবি, জেল কর্তৃপক্ষ ১ জুন তাঁর স্ত্রী বুশরা বিবির সঙ্গে  তাঁকে দেখা করতে দেয়নি। যদিও আদালত তাঁকে সাক্ষাতের অনুমতি দিয়েছে। তিনি এই ঘটনাকে কারাগারের নিয়ম এবং মৌলিক আইনি অধিকারের স্পষ্ট লঙ্ঘন বলে অভিহিত করেছেন।

২০২৩ সালের ৯ মে সামরিক ভবনে হামলার ঘটনার কথা উল্লেখ করে ইমরানের দাবি, এটি তার রাজনৈতিক দল, পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) ভেঙে ফেলার জন্য পরিকল্পিত।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া