মঙ্গলবার ০৫ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Parama Dasgupta | | Editor: শ্যামশ্রী সাহা ০৩ জুন ২০২৫ ২১ : ৫৫Soma Majumder
ছিল রুমাল, হয়ে গেল বেড়াল!
ঘর সাজাতে এমন একটা ফর্মুলাই যদি ভোল পাল্টে দেয় চারপাশটার? অন্দরসজ্জায় আসে এক অচেনা চমক? ঠিক তেমন ম্যাজিকই করে দেখাচ্ছেন ডিজাইনার ইরানি মিত্র। বাড়িতে পড়ে থাকা পুরনো জিনিস, আদিবাসী হাট থেকে কেনা ধাতুর বাসনপত্র, বাতিল টুকিটাকি দিয়েই তিনি ঘর সাজিয়ে দিচ্ছেন এক্কেবারে অচেনা স্বাদে।
কর্মসূত্রে ঝাড়খণ্ডে গিয়েছিলেন ইরানি। সেখানেই তামা, পিতল, কাঁসা, লোহা আর টিনের নানা রকম বাসনপত্র, ঘরকন্নার টুকিটাকি দিয়ে গৃহসজ্জার উপকরণ তৈরির ভাবনার সূত্রপাত। সঙ্গে টিনের শিট কিংবা দিল্লি থেকে আনা অ্যালুমিনিয়ামের জিনিসপত্র জুটে গেল কাজে। সে সব কেটেছেঁটে, ঝালাই করে দিতেই এক্কেবারে ভোল পাল্টে অন্য জিনিস!
কী রকম?
ইরানির কাছে ছিল পিতলের একটা হাতা। তাকেই ক্ল্যাম্পে লাগিয়ে দিব্যি বানিয়ে নেওয়া গেল বাথরুমে তোয়ালে রাখার রড।
কিংবা নানা আকারের পিতলের থালা। তাতে চেন, কাঁটা আর ব্যাটারি লাগাতেই হয়ে গেল এক্কেবারে অন্য স্বাদের অ্যান্টিক দেওয়াল ঘড়ি!
টিনের পাত ঝালাই করে ছোট ছোট ল্যাম্পশেড গড়ে, তাতে বাল্ব লাগিয়ে, চেন দিয়ে জুড়ে ঝোলানোর ব্যবস্থা করে ফেলতেই সিলিং সেজে উঠল সুদৃশ্য শ্যান্ডেলিয়ারে।
কী ভাবে শুরু হল এই অন্য স্বাদের অন্দরসাজ?
ইরানির কথায়, “মধুপুরে একটা পুরনো বাড়ি সংস্কারের কাজে যেতে হচ্ছিল নিয়মিত। সেখানে আদিবাসী হাটে তামা, লোহা, পিতল, কাঁসার জিনিসপত্র পাওয়া যায়। সেগুলো যেমন ভাল মানের, তেমন টেকসইও বটে। সে সব কিনে, সেগুলোর কথা মাথায় রেখেই নানা ধরনের ছবি আঁকা, নকশা, রং, ঝালাই ইত্যাদি কাজ শুরু করি। পিতলের হাতা-খুন্তি দিয়ে যেমন টাওয়েল হোল্ডার বানিয়েছি। ফেলে দেওয়া বাড়ির জানলার পুরনো জালিতে বড় আয়না লাগিয়ে তৈরি হয়েছে মিরর সেট। যার পুরোটা জুড়ে আদিবাসী ঘরানার ছাপ। আবার আর্বান লুকও আছে।”
এমন আর কী কী আছে ইরানির ভাঁড়ারে?
সিমেন্ট মাখার চ্যাপ্টা লোহার কড়াইয়ের উপরে গোল একটা ফ্রেম দিয়ে আয়না বসেছে। তলায় কড়াই দিয়ে তাক। কিংবা টিনের টুকরো ঘষেমেজে এখন চকচকে চৌকো আকারের ফোটোফ্রেম। অ্যালুমিনিয়াম গ্লাস হয়ে গিয়েছে বটল হোল্ডার। তামা-পিতলের বাটিতে নকশা কেটে বানিয়ে নেওয়া হয়েছে সুদৃশ্য সাবানদানি। এমন আরও কত কী!
সাধের বাড়ির ভোলবদল করে নতুন চমক দিতে কার না ভাল লাগে! আর্বান অন্দরসজ্জায় অ্যান্টিক ছোঁয়া দিতে ভালবাসেন অনেকেই। তা যদি হয় হাতের নাগালে থাকা জিনিসের হাত ধরে, তবে তো কথাই নেই! এমন মানুষদের কথা মাথায় রেখেই হরেক রকম অন্য স্বাদের গৃহসজ্জার টুকিটাকি তৈরি করে চলেছেন ইরানি।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?