রবিবার ০৩ মে ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | অপারেশন সিঁদুরের সময় নিভৃতে সেরে ফেলেন বিয়ে, খান স্যারের স্ত্রীকে চেনেন? কম যান না কারও থেকে

AD | ০৩ জুন ২০২৫ ১৯ : ৩১Abhijit Das

আজকাল ওয়েবডেস্ক: ভারতের সবচেয়ে ভাইরাল এবং বিখ্যাত শিক্ষকদের মধ্যে একজন খান স্যার বর্তমানে তাঁর বিবাহের কারণে খবরের শিরোনামে রয়েছেন। তিনি ভারতের একজন সুপরিচিত শিক্ষক এবং ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটর যিনি শিক্ষার্থীদের কম খরচে প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুত করার জন্য পরিচিত। 

তাঁর ইউটিউব চ্যানেল 'খান জিএস রিসার্চ সেন্টার'-এর ২৪ মিলিয়নেরও বেশি সাবস্ক্রাইবার রয়েছে। তার ভিডিওগুলি কারেন্ট অ্যাফেয়ার্স, অঙ্ক এবং রাজনীতির মতো বিষয়গুলির উপর ভিত্তি করে তৈরি। তিনি পাটনার একটি ছোট কোচিং সেন্টারে মাত্র ছয় জন ছাত্র নিয়ে শুরু করেছিলেন। কিন্তু খান স্যার এখন তিনি দেশের সবচেয়ে ভাইরাল শিক্ষক। তাঁর অনন্য এবং হাস্যকর শিক্ষাদানের ধরণ শিক্ষার্থীদের মধ্যে খুবই জনপ্রিয়।

জানা গিয়েছে, ৬ মে থেকে ১০ মে পর্যন্ত ভারত ও পাকিস্তানের মধ্যে সামরিক সংঘর্ষে অপারেশন সিঁদুর অভিযান চলাকালীন খান স্যার একটি ব্যক্তিগত অনুষ্ঠানে বিয়ে সেরেছিলেন। লাইভ ক্লাস করানোর সময় শিক্ষার্থীদের এই কথাটি জানিয়েছিলেন তিনি।

গত ২ জুন বিহারের পাটনায় তিনি তাঁর স্ত্রীর সঙ্গে প্রথমবার জনসমক্ষে উপস্থিত হন। এই প্রথমবার মানুষ কনেকে দেখার সুযোগ পান। কনের নাম এ এস খান। রিসেপশনেও খান স্যার নিশ্চিত করেছিলেন যে তাঁর স্ত্রীর গোপনীয়তার যেন বজায় থাকে। স্ত্রীর মুখের বেশিরভাগ অংশ লাল ওড়না দিয়ে ঢাকা ছিল।

রিসেপশনের সময় কনের পরনে একটি লাল লেহেঙ্গা, একটি সবুজ রঙের দোপাট্টা ছিল। অন্য একটি লাল দোপাট্টা দিয়ে তাঁর মুখ ঢেকে রাখা হয়েছিল। তবে, তাঁর মায়াবী হাসি ঘোমটার আড়ালেও সকলের চোখে পড়েছে। যা নেটিজেনদের মন জয় করে নিয়েছে।

জানা গেছে যে এ এস খান বিহারের সিওয়ানের বাসিন্দা এবং তাঁর স্বামীর মতোই উচ্চশিক্ষিত। তিনি ইন্ডিয়ান সার্টিফিকেট অফ সেকেন্ডারি এডুকেশন (আইএসসিই) সার্টিফাইড স্কুলে পড়াশোনা করেছেন। তাঁর শিক্ষাগত যোগ্যতার বিষয়ে এখনও বিস্তারিত জানা যায়নি।

পাটনায় পরিবারের সদস্য এবং ঘনিষ্ঠ বন্ধুদের জন্য একটি অনুষ্ঠানের আয়োজন করেছিলেন খান স্যর। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিহারের রাজ্যপাল আরিফ মহম্মদ খান, বিহারের উপমুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরী, বিরোধী দলনেতা তেজস্বী যাদব, শিক্ষামন্ত্রী সুনীল কুমার, শিল্প ও পর্যটনমন্ত্রী নীতিশ মিশ্র প্রমুখ। তিনি ৬ জুন তাঁর ছাত্রদের জন্য একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করতে চলেছেন।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া