মঙ্গলবার ০৫ মে ২০২৬
সম্পূর্ণ খবর
নিজস্ব সংবাদদাতা | | Editor: শ্যামশ্রী সাহা ০৩ জুন ২০২৫ ১৯ : ১৩Soma Majumder
আজকাল ওয়েবডেস্কঃ থাইরয়েড গ্রন্থি শরীরের বেশিরভাগ বিপাকীয় প্রক্রিয়া নিয়ন্ত্রণ সহ আরও নানা ধরনের কাজ করে। তাই থাইরয়েডের সমস্যা হলে শরীরে বিভিন্ন জটিলতাও প্রকট হতে পারে। সাম্প্রতিক সমীক্ষা অনুযায়ী, বর্তমানে এই হরমোনের হেরফেরে পৃথিবীর অন্তত ১৫ শতাংশ মানুষের স্বাভাবিক জীবন ব্যাহত। মহিলাদের বেশি এই ক্রনিক রোগে আক্রান্ত হতে দেখা যায়। তবে পুরুষদের শরীরেও একইভাবে বাসা বাঁধতে পারে থাইরয়েড। থাইরয়েডের কয়েকটি অচেনা লক্ষণ পুরুষদের শরীরে দেখা যায়। যা প্রাথমিকভাবে শনাক্ত করতে পারলেই বিপদ এড়ানো সম্ভব।
১. ক্লান্তিঃ থাইরয়েডের সবচেয়ে সাধারণ লক্ষণ হল ক্লান্তি। মূলত শরীরে শক্তি জোগান দেয় থাইরয়েড হরমোন। আপনি যদি হঠাতই অতিরিক্ত ক্লান্তি অনুভব করেন, তাহলে তা থাইরয়েড হওয়ার কারণে হতেই পারে।
২. আচমকা ওজন বেড়ে যাওয়া কিংবা কমে যাওয়াঃ শরীরের বিপাকের মাত্রা যদি কমে যায় বা বেড়ে যায়, তার কারণে ওজনে প্রভাব পড়ে। হাইপোথাইরয়েডিজম ওজন বৃদ্ধির কারণ হতে পারে। অন্যদিকে, হাইপারথাইরয়েডিজম অর্থাৎ অতিরিক্ত সক্রিয় থাইরয়েডে ওজন কমে এই লক্ষণ উপেক্ষা করেন। যা দীর্ঘমেয়াদে শারীরিক সমস্যার কারণ হয়ে দাঁড়ায়।
৩. অবসাদ, দুশ্চিন্তা, মানসিক ক্লান্তিঃ বিভিন্ন সমীক্ষা অনুযায়ী, থাইরয়েডের সমস্যায় ভুগলে বেশিরভাগ মানুষই অবসাদের কবলে পড়েন। মানসিকভাবে ক্লান্ত অনুভব করেন। এমনকী মস্তিষ্কেও প্রভাব পড়তে পারে। কোনও কিছু সহজে মনে থাকে না, মনোযোগ দিতেও অসুবিধা হয়।
৪. যৌন ইচ্ছা কমে যাওয়া এবং বন্ধ্যাত্বের আশঙ্কাঃ পুরুষদের যৌন স্বাস্থ্যের পরিবর্তন থাইরয়েড সমস্যার লক্ষণ হতে পারে। টেস্টোস্টেরনের মাত্রা, শুক্রাণুর মান, লিবিডো কমে যাওয়া ইরেকটাইল ডিসফাংশন-এই সবই শরীরে থাইরয়েড হরমোনের ভারসাম্যহীনতার সঙ্গে যুক্ত হতে পারে।
৫. চুল পাতলা হওয়া এবং ত্বকের পরিবর্তনঃ চুল পাতলা হওয়া, শুষ্ক ত্বক এবং ভঙ্গুর নখ অনেকে খুব একটা গুরুত্বপূর্ণ দেন না। কিন্তু এসবই থাইরয়েডের লক্ষণ হতে পারে। হাইপার এবং হাইপোথাইরয়েডিজম-দুটিই আপনার চুলের বৃদ্ধি এবং ত্বকের স্বাস্থ্যে প্রভাব ফেলে। তাই আচমকা কোনও পরিবর্তন দেখলে সতর্ক হন।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?