বুধবার ০৬ মে ২০২৬
সম্পূর্ণ খবর
AD | ০৩ জুন ২০২৫ ১৮ : ৩৫Abhijit Das
আজকাল ওয়েবডেস্ক: ফের ভূমিকম্পে কেঁপে উঠল পাকিস্তান। কোনও ক্ষয়ক্ষতি তেমন না হলেও খবর অন্য জায়গায়। সোমবার রাতের সেই ভূমিকম্পের জেরে ভেঙে পড়েছিল করাচির মালির জেলের একটি পাঁচিল। সেই জায়গা দিয়ে পালিয়ে গিয়েছেন ২১৬ জন বন্দি। এর মধ্যে রয়েছেন কয়েক জন কুখ্যাত দুষ্কৃতী, খুনি এবং ডাকাতও। এর মধ্যে ৭৮ জনকে ফের পাকড়াও করা হয়েছে। পুলিশের গুলিতে নিহত হয়েছেন এক জন বন্দি। বেশ কয়েকজন আহতও হয়েছেন। চারজন পুলিশকর্মীও আহত হয়েছেন।
জেলের আধিকারিক কাশিফ আব্বাসি জানিয়েছেন, সিন্ধু প্রদেশের মালির জেল থেকে ২১৬ জন বন্দি পালিয়ে গিয়েছিল। ৭৮ জনকে ফের গ্রেপ্তার করা হয়েছে। কিন্তু জঙ্গি হিসেবে দোষী সাব্যস্ত বা বিচারাধীন কোনও বন্দি পালিয়ে যায়নি।
ভূমিকম্পের পর সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে বন্দিদের সাময়িকভাবে তাঁদের ব্যারাক থেকে সরিয়ে নেওয়া হয়েছিল, যার ফলে প্রধান ফটকের কাছে ৭০০ থেকে ১,০০০ বন্দি জড়ো হয়েছিল। সেই সময়ই আচমকা পাঁচিল ভেঙে যায়। সেই সময় বেশ কয়েকজন বন্দি যাদের মধ্যে অনেকেই গুরুতর ফৌজদারি অভিযোগে অভিযুক্ত পালিয়ে যায়। সেই সময় নিরাপত্তারক্ষীদের সঙ্গে সংঘর্ষের বাঁধে। বন্দিরা অস্ত্র ছিনতাই করে অফিসারদের উপর গুলি চালায়। এর ফলে নিরাপত্তা ব্যবস্থা বেআব্রু হয়ে পড়ে।
সিন্ধুর স্বরাষ্ট্রমন্ত্রী জিয়া-উল-হাসান লাঞ্জার যদিও দাবি করেছেন, বন্দিরা কারাগারের দেয়াল নয়, মূল ফটক ভেঙেছিল। তিনি স্বীকার করেছেন যে কম্পনের ফলে দেয়ালে ফাটল দেখা দিয়েছে, কিন্তু পালানোর জন্য সেটি ব্যবহার করা হয়নি।
Prison break in Karachi Pakistan, 250 to 300 Inmates have fled from Jail. They were seen on the street and there was firing later on. pic.twitter.com/QUyHbS2kCO
— Vikrant (@Vikspeaks1) June 3, 2025
জেল ভাঙার পরেই সোশ্যাল মিডিয়ায় ভিডিও ভাইরাল হয়ে যায় যেখানে দেখা যাচ্ছে করাচির রাস্তায় কয়েকজন বন্দি ঘুরে বেড়াচ্ছেন এবং কেউ কেউ প্রকাশ্যে চিৎকার করছেন বলছেন যে তাঁরা ২৮ বছর ধরে কারাগারে বন্দি ছিলেন।
এর পরেই নিরাপত্তা বাহিনী ব্যাপক তল্লাশি অভিযান শুরু করে। মঙ্গলবার সকাল পর্যন্ত, ৭৮ জন বন্দিকে আটক করা হয়েছে। বাকি পলাতকদের খুঁজে বার করার চেষ্টা চলছে। শহরজুড়ে চেকপয়েন্ট বসানো করা হয়েছে। হাইওয়ের কাছে যানবাহন চলাচল সীমিত করা হয়েছে এবং নজরদারি জোরদার করা হয়েছে।
ঘটনার তদন্ত শুরু করা হয়েছে। অবহেলার অভিযোগ প্রমাণিত হলে কর্মীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?