বুধবার ০৬ মে ২০২৬

সম্পূর্ণ খবর

বিদেশ | প্রেমে অন্ধ হয়ে স্ত্রী করে বসলেন বিরাট ভুল! সাড়ে তিন কোটি হাতে পেয়েই কী করলেন স্বামী?

AG | ০৩ জুন ২০২৫ ১৭ : ৩৬Arya Ghatak

আজকাল ওয়েবডেস্ক: স্ত্রীয়ের সাড়ে তিন কোটি টাকা হজম করে গায়েব স্বামী। চীনের এক বিশেষভাবে সক্ষম মহিলা সম্প্রতি এমন অভিযোগ করেছেন। তিনি বলেছেন, পলাতক স্বামী নিজেকে শল্য চিকিৎসক বলে পরিচয় দিয়েছিলেন। মহিলা যখন গর্ভবতী, তখন নৃশংস অত্য়াচারও চালিয়েছেন ওই চিকিৎসক। আগাগোড়া সঙ্গী হিসাবে পাসে থেকেও প্রতারণার হাত থেকে শেষ পর্যন্ত বাঁচতে পারেননি মহিলা। 

উত্তর চীনের হেবেই প্রদেশের ৩১ বছর বয়সী এই মহিলা, লি শাংজুয়ান। তাঁর স্বামীর বিরূদ্ধে বিশ্বাসঘাতকতা এবং প্রতারণার এক মর্মান্তিক কাহিনি সংবাদমাধ্যমে জানিয়েছেন। তিনি প্রকাশ করেছেন যে কীভাবে তাঁর স্বামী তিন মিলিয়ন ইউয়ান (প্রায় ₹৩.৫ কোটি ভারতীয় টাকা) নিয়ে উধাও হয়ে গিয়েছেন৷ এ জন্য তাঁকে এখন একা  ছেলেকে লালন-পালনের দায়িত্ব নিতে হয়েছে। এমনটাই জানিয়েছে সাউথ চায়না মর্নিং পোস্ট। 

২০১৩ সালে এক গাড়ি দুর্ঘটনার পর কোমর থেকে পক্ষাঘাতগ্রস্থ হন তিনি। পুনর্বাসনের সময় ডিং নামের ওই ব্যক্তির সঙ্গে তাঁর দেখা হয়। ডিং নিজেকে একজন সার্জন বলে দাবি করেন। তিনি বলেন যে তিনি মেডিসিন নিয়ে পড়াশোনা করেছেন।একবার হাসপাতালে ইন্টার্নশিপও করেছিলেন।  সোশ্যাল মিডিয়ায় যোগাযোগের পর ডিং তাঁর সঙ্গে থাকতে পিড়াপিড়ি করেন। 

এর কিছুদিন পরেই তিনি সরাসরি প্রেম প্রস্তাব দেন। লি'এর বক্তব্য, তিনি বিশ্বাস করতে শুরু করেন যে তাঁর জীবন অবশেষে নতুন দিকে মোড় নিচ্ছে। “যখন তিনি প্রেম প্রস্তাব দেন, তখন  আমার মধ্যেও বিশেষ অনুভূতি তৈরি হয়েছিল। আমি ভেবেছিলাম আমার জীবন অবশেষে ঘুরে দাঁড়াবে” লি বলেন।

বিয়ের পর, ডিং উন্নত চিকিৎসা সেবার প্রতিশ্রুতি দিয়েছিলেন। তাঁর দাবি ছিল, তিনি ব্যবসা শুরু করার জন্য তাঁর হাসপাতালের চাকরি ছেড়ে দিয়েছেন। তাঁর কথা শুনে নিশ্চিত হন লি এবং তাঁর বাবা-মা।  তাঁকে বিশ্বাস করেন। কিন্তু বিয়ের মাত্র দুই মাসের মধ্যেই, ডিংকে ধর্ষণের অভিযোগে পুলিশ আটক করে। পরবর্তীতে  লি'ই  টাকা ধার করে তাঁকে ছাড়িয়ে আনেন।

গর্ভাবস্থার শেষের দিকে, ডিং ব্যবসার অজুহাতে বারবার টাকা দাবি করতে থাকেন। লি দিতে অস্বীকার করেন। তখনই তাঁকে বাড়ি থেকে বার করে দেওয়া হয়। লি বলেন, ডিং তাকে ত্রিশ লক্ষ ইউয়ানেরও বেশি ঋণ নেওয়ার জন্য চাপ দেন। পাশাপাশি মৌখিক ও শারীরিক নির্যাতন চালাতে থাকেন ৷  লি আরও জানান, ‘আমার সন্তান আর আমি তাঁর কাছে কেবল দাবার গুটি ছিলাম।’ তাঁদের সন্তান জন্মের পরদিনই বিবাহবিচ্ছেদ ঘটে। ডিং নিজের অভিভাবকত্ব ছেড়ে দেন।

এরপরেই ডিং হঠাৎ উধাও হয়ে যান এবং সমস্ত যোগাযোগ বিচ্ছিন্ন করে দেন। তাঁদের ছেলে, এখন কেবল লি'এর কাছে বড় হচ্ছে৷ সে তার বাবাকে কখনও দেখেনি । পরবর্তীতে লি আবিষ্কার করেন , ডিংকে যৌন হেনস্তার অভিযোগের প্রেক্ষিতে হাসপাতালের ইন্টার্নশিপ থেকে বহিষ্কার করা হয়েছিল। এমনকী, সমস্ত মেডিকেল ডিগ্রি বা লাইসেন্স বাতিল করা হয়েছিল। ডিং'এর ব্যবসাটিও ভুয়ো । বিয়ে করার সময়েই তিনি ঋণে জর্জরিত ছিলেন৷


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া