শনিবার ২৩ মে ২০২৬

সম্পূর্ণ খবর

কলকাতা | Cycle Training: ‌‌প্রবীণদের আত্মবিশ্বাস ফেরাতে সাইকেল প্রশিক্ষণ

Rajat Bose | ৩০ ডিসেম্বর ২০২৩ ১২ : ২৬Rajat Bose
‌মলয় সিনহা:‌ বয়স বার্ধক্যকে ছঁুতে পারেনি, মনের দিক থেকে এখনও তারুণ্যে ভরপুর। কেউ কর্মজীবন থেকে অবসর নিয়েছেন, কেউ বা গৃহিণী। তাঁদেরকে মুড়িয়ে দিতে পারেনি বয়সের ছোবল। ইচ্ছাশক্তি ও সাহসের জোরে বুঝিয়ে দিয়েচ্ছেন, তাঁরাও পারেন। এখনও ফুরিয়ে যাননি। শারীরিক ও মানসিকভাবে নানা প্রতিবন্ধকতাকে জয় করে জীবনে নতুন করে আত্মবিশ্বাস ফিরে পেতে প্রবীণদের দু’‌চাকার সাইকেল প্রশিক্ষণে আগ্রহ ক্রমশ বাড়ছে। নানা কারণে অল্প বয়সে অনেকেই বাইসাইকেল চালানো শিখতে পারেননি। জীবনের সায়াহ্নে আসা মানুষদের নতুন করে সাইকেল শেখানোর কাজ দীর্ঘ দু’‌বছরের বেশি ধরে করে চলেছে উত্তর কলকাতার ‘‌গৌরীবাড়ি বাইসাইকেল ট্রেনিং সেন্টার’। এখনও পর্যন্ত নবীন–প্রবীণ মিলিয়ে ২০০ জন প্রশিক্ষণ নিয়েছে এখানে। প্রবীণদের সংখ্যা ৯০ জন। গৌরীবাড়ি বাইসাইকেল ট্রেনিং সেন্টারে সম্পূর্ণ বিনামূল্যে সাইকেল চালানো শেখানো হয়।
সময়টা ২০২১–এর আগস্ট। তখন কোভিডের দ্বিতীয় ঢেউ নিয়ন্ত্রণ হয়েছে। সব বয়সি মানুষ গৃহবন্দি অবস্থায় হাঁপিয়ে উঠেছে। এলাকার ছোটদের মন ও শরীর ভাল রাখার জন্য কয়েকজন বাচ্চাদের প্রশিক্ষণ শুরু করি গৌরীবাড়ি এলাকায়। ওদের দেখাদেখি এলাকার কয়েকজন প্রবীণও চলে এলেন। শুরুতে দুই–চারজনের প্রশিক্ষণের ছবি সোশ্যাল মাধ্যমে দিয়েছিলাম। তা দেখে কেউ ফোন করতেন। সরাসরি যোগাযোগ করতেন। কিন্তু ক্রমশ প্রবীণদের আগ্রহ এত বাড়বে ভাবতেই পারিনি। জানালেন গৌরীবাড়ি বাইসাইকেল ট্রেনিং সেন্টারের অন্যতম সংগঠক এবং প্রশিক্ষক সুনীষ দেব। তাঁর কথায়, ‘‌কলকাতা সাইকেল সমাজের সহযোগিতায় তৈরি হল গৌরীবাড়ি বাইসাইকেল ট্রেনিং সেন্টার। সে সময় পাশে ছিল স্বপন দাস, সোমনাথ কুণ্ডু, তোর্সা কুণ্ডু, কৌশিক দাস, সায়ক দেব এবং প্রিয়ব্রত নিয়োগী। এখন আরও ১৫ জন প্রশিক্ষক হয়েছে। বর্তমানে নবীন–প্রবীণ মিলে ৬০ জনের বেশি প্রশিক্ষণ নিচ্ছেন। সম্পূর্ণ বিনামূল্যে প্রশিক্ষণ দেওয়া হয়। ইচ্ছুকদের সাইকেল না থাকলেও চলবে।’‌ প্রশিক্ষণ কেন্দ্রে তিনটি গ্রুপে ভাগ করে শেখানো হয়। প্রথম, ৫ থেকে ১৮ বছর পর্যন্ত, দ্বিতীয়, ১৮ থেকে ৩৫ বছর, তৃতীয়, ৩৫ থেকে ৭০ বছর পর্যন্ত। সুনীষবাবু আরও জানলেন, ‘ফোনে নাম নথিভুক্ত করতে হয়। শুরুতে চিকিৎসকের পরামর্শ নিতে বলি।‌ বেসিক শুরুতে তাঁদের পরামর্শ কোনও তাড়াহুড়ো নয়। এখানে আনন্দ করে সাইকেল শিখুন। আগে সাইকেলের 
সঙ্গে পরিচয় করানো। প্রথমে সাইকেল নিয়ে হাঁটা। এরপর ব্যালেন্স শেখানো। সঙ্গে এক থেকে দু’‌জন প্রশিক্ষক থাকেন।’‌ সপ্তাহের শনি ও রবিবার সকাল ৭.‌৩০ থেকে ৯.‌৩০ পর্যন্ত বেসিক প্রশিক্ষণ। মঙ্গলবার ও বৃহস্পতিবার সকাল ৭.‌৩০ থেকে ৯.‌৩০ পর্যন্ত সাইকেলে গ্রুপ রাইডিং এবং ট্রাফিক নিয়ম শেখানো হয়। পেশায় শিক্ষিকা রুনু সাহা (‌৫৭)‌। তিনি জানালেন, ‘‌‌আমি প্রাইভেট টিউশন করি দীর্ঘ দিন। নানা কারণের জন্য সাইকেল শিখতে পারিনি। এখানে সাইকেল শিখেছি। নিজে চালিয়ে ছাত্র–ছাত্রীদের পড়াতে যেতে সুবিধা হবে।’‌ পঁয়ষট্টি বছরের স্বপ্না বসু। 
দীর্ঘ দিন থিয়েটারের সঙ্গে যুক্ত। তিনি জানান, ‘‌স্বামী গত হয়েছেন বছর দুই আগে। মানসিক দিক থেকে ভেঙে পড়েছিলাম। আমার পায়ে অনেক আগে চোট পেয়েছিলাম। অনেকে বলেছেন এই পা নিয়ে কীভাবে শিখব। চিকিৎসকের পরামর্শ নিয়ে সাইকেল শিখছি। প্রশিক্ষণ শুরু করার পর থেকে আমি নিজের আত্মবিশ্বাস ফিরে পাচ্ছি।’‌ এছাড়াও সাইকেল শিখেছেন বিজলি দেব (‌৬৬)‌‌, মুনমুন সোম (‌৫৮)‌, গোবিন্দ গোয়েঙ্কা (‌৬৫), সুমতি ঘোষ (‌৬২)‌–সহ অনেকে। গৌরীবাড়ি বাইসাইকেল ট্রেনিং সেন্টারে গত এক বছরে ৫৫ জন প্রবীণ সাইকেল প্রশিক্ষণ নিয়েছেন। এরমধ্যে মহিলাদের সংখ্যা ৪৬ জন। পুরুষ ৯ জন প্রশিক্ষণ নিয়েছেন।‌

নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া