মঙ্গলবার ০৫ মে ২০২৬

সম্পূর্ণ খবর

লাইফস্টাইল | বিয়ের কয়েক বছরের মধ্যে কেন সঙ্গমের ইচ্ছে কমে যায়? কীভাবে শারীরিক ঘনিষ্ঠতায় আগ্রহ বজায় রাখবেন? ৫ টোটকাতেই আসল রহস্য

Soma Majumdar | | Editor: শ্যামশ্রী সাহা ০৩ জুন ২০২৫ ১৫ : ৫৮Soma Majumder

আজকাল ওয়েবডেস্কঃ মাত্র ৫ বছর হল বিয়ে হয়েছে। কিন্তু এরই মধ্যেই যেন নেহা-প্রীতমের মধ্যে আর তেমন আকর্ষণ নেই। দু'জনেই শারীরিক ঘনিষ্ঠতার আগ্রহ হারিয়ে ফেলেছেন। বরং তার চেয়ে একসঙ্গে গল্প করা, বই পড়া কিংবা পছন্দের সিনেমা দেখতে পছন্দ করেন অনেক বেশি। প্রাথমিকভাবে সবকিছু ঠিকঠাক আছে বলে মনে হলেও ধীরে ধীরে সমস্যা দেখা দেয় দুই আইটি কর্মীর বিবাহিত জীবনে। যদিও নেহা-প্রীতম একা নন, এই সমস্যায় ভুক্তভোগী অনেকেই। এক সমীক্ষা বলছে, বিবাহিত দম্পতিদের মধ্যে বেশিরভাগই বিয়ের কয়েক বছরের মধ্যে সঙ্গমের ইচ্ছা হারিয়ে ফেলেন। যা দীর্ঘমেয়াদে সম্পর্কের উপর বড় প্রভাব ফেলে। আসলে শারীরিক মিলন নিঃসন্দেহে দুটি মানুষের সম্পর্কের রসায়নকে আরও দৃঢ় করে। কিন্তু কেন এমন হয় জানেন? বিবাহ প্রশিক্ষক এবং মনস্তাত্ত্বিক পরামর্শদাতা ডঃ স্বপ্না শর্মা এবিষয়ে বেশ কয়েকটি কারণ ব্যাখ্যা করেছেন। 

১. গোপনীয়তার ধারণা নেই: সাধারণত এদেশে বাবা-মায়েরা বিশ্বাস করেন যে দম্পতিকে যতটা সম্ভব গোপনীয়তা দেওয়া উচিত নয়। বিয়ের পর দম্পতিরা যদি অন্যদের উপস্থিতিতে একে অপরকে স্পর্শ করেন অথবা রাত ছাড়া অন্য কোনও সময়ে দরজা বন্ধ করে থাকেন তাহলে অশোভনীয় আচরণ বলে বিবেচিত হয়। ফলে এই কারণেই অনেক দম্পতি বাড়িতে সময় কাটাতে পারেন না। 
২. বিয়ের পর ডেটিং-এর অভাব: বিয়ের পর পরিবার, বন্ধুবান্ধব, আত্মীয়-পরিজনদের নিয়েই বেশিরভাগ দম্পতিকে সময় কাটাতে হয়। কেবলমাত্র ভিড়ের জায়গায় যেতে হয়। আলাদাভাবে একে অপরের সঙ্গে আর রোমান্টিক ডেটে যাওয়া হয় না। 
৩. বাড়িতে সবচেয়ে খারাপ পোশাক পরাঃ বেশিরভাগ দম্পতি সবচেয়ে ভাল পোশাক, চুলের স্টাইল, গয়না এবং সুগন্ধি অন্যদের দেখানোর জন্য রাখেন। আর বাড়িতে একে অপরের সামনে ছেড়া, পুরনো পোশাক পরে থাকেন। কিন্তু সেই যে ডেটিংয়ের দিনগুলো মনে আছে? যখন আপনি একেবারে অন্যভাবে সঙ্গীর সামনে আসতেন! বিয়ের পর যে সেই বিষয়টিরও অভাব হয়। 
৪. শারীরিক সুস্থতা নেইঃ বিয়ের আগে নিজেকে আকর্ষণীয় করে তুলতে খাওয়াদাওয়া থেকে শরীরচর্চা, সবেতেই নজর দিয়েছিলেন নিশ্চয়ই? আর গাঁটছড়া বাঁধার পর সবই তলানিতে। সমীক্ষায় দেখা গিয়েছে, ৩০ বছরের পর বেশিরভাগের ভারতীয়র ওজন বেড়ে যাওয়ার প্রবণতা দেখা দেয়। তবে এটি শুধু স্থূলতাই নয়, আসল হল নিজেকে ফিট রাখার এনার্জির অভাব। কিন্তু শারীরিক ঘনিষ্ঠতার আগ্রহ বজায় রাখতে যে এই বিষয়টিও গুরুত্বপূর্ণ। 
৫. সম্পর্কে কৌতূহল, ব্যক্তিগত সময়ের অভাব: শারীরিক আকর্ষণের জন্য একটি নির্দিষ্ট পরিমাণ রহস্যের প্রয়োজন হয় যার জন্য দম্পতিরা একে অপরের প্রতি আকৃষ্ট হন। যা হল নিজস্ব ব্যক্তিত্ব বজায় রাখা। এটি অনেকেই গুরুত্ব দেন না। কিন্তু মনে রাখবেন, নিজের ব্যক্তিত্ব হারালে সম্পর্কে উষ্ণতা হারিয়ে যেতেও সময় নেবে না।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সোশ্যাল মিডিয়া