মঙ্গলবার ০৫ মে ২০২৬
সম্পূর্ণ খবর
AD | ০৩ জুন ২০২৫ ১৪ : ৪৪Abhijit Das
আজকাল ওয়েবডেস্ক: জর্জ ফ্লয়েডের স্মৃতি ফিরে এল অস্ট্রেলিয়ায়! স্ত্রীয়ের সঙ্গে বাদানুবাদের ঘটনায় নাক গলিয়ে এক ভারতীয় বংশোদ্ভূতকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে অস্ট্রেলিয়ার পুলিশ। ‘আমি কিছু করিনি’, বারবার এই পরিত্রাহি চিৎকারেও কান দেওয়া হয়নি। হাঁটু দিয়ে চেপে ধরা হয়েছিল গলা। কিছুক্ষণ পরে বন্ধ হয়ে যায় নড়াচড়া। কোমায় চলে গিয়েছেন ৪২ বছর বয়সী ভারতীয় বংশোদ্ভূত গৌরব কুন্ডি। জীবনের সঙ্গে লড়ছেন তিনি। প্রশ্নের মুখে অ্যাডিলেডের পুলিশ।
স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, গত বৃহস্পতিবার গৌরব এবং তাঁর সঙ্গী অমৃতপাল কৌর অ্যাডিলেডের একটি পার্কিং লটে দাঁড়িয়ে ঝগড়া করছিলেন। সেই সময় ঘটনাস্থলে উপস্থিত পুলিশ সেই ঝগড়কে গার্হস্থ্য হিংসা হিসেবে অনুমান করে নেয়। এরপরেই গৌরবকে জেরা করতে শুরু করে। যদিও অমৃতপাল বারবার পুলিশকে বলছিলেন যে গৌরব মদ্যপ অবস্থায় জোরে কথা বলছিলেন, কোনও হিংস্র আচরণ করেননি। কিন্তু কোনও কথা শোনেনি পুলিশ। তাদের দাবি, পুলিশের সঙ্গে দুর্ব্যবহার করছিলেন গৌরব। তাঁকে সামলাতে গিয়ে এই ঘটনা ঘটেছে।
গোটা ঘটনার ভিডিও রেকর্ড করেছেন অমৃতপাল। সেখানে গৌরবকে চেঁচিয়ে বলতে শোনা যাচ্ছে, ‘আমি অন্যায় কিছু করিনি।‘ অমৃতপাল কাঁদতে কাঁদতে পুলিশকে অনুরোধ করছেন তাঁর সঙ্গীকে ছেড়ে দেওয়ার জন্য। এরপরেই এক পুলিশ আধিকারিক গৌরবকে মাটিতে ফেলে তাঁর গলা হাঁটু দিয়ে চেপে ধরেন। সঙ্গে সঙ্গে জ্ঞান হারিয়ে ফেলেন তিনি। অমৃতপাল সংবাদমাধ্যমকে জানিয়েছেন, ভয় পেয়ে ভিডিও করা বন্ধ করে দিই।
ভারতীয় বংশোদ্ভূতকে ভর্তি করা রয়্যাল অ্যাডিলেড হাসপাতালে। সেখানকার ডাক্তাররা জানিয়েছেন, গৌরবের মস্তিষ্কে এবং ঘাড়ের শিরায় আঘাত লেগেছে। ডাক্তারদের আশঙ্কা, কোমা থেকে নাও ফিরতে পারেন গৌরব।
ইতিমধ্যে, দক্ষিণ অস্ট্রেলিয়া পুলিশ এই বিষয়ে একটি অভ্যন্তরীণ তদন্ত শুরু করেছে এবং বডি-ক্যামেরা ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে বলে জানা গিয়েছে। অস্ট্রেলিয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ভারপ্রাপ্ত সহকারী কমিশনার জন ডিক্যান্ডিয়ার বিশ্বাস, তার দপ্তরের আধিকারিকরা প্রাথমিক প্রমাণের ভিত্তিতে কাজ করেছেন, তবে তদন্ত চলছে।
এই ঘটনাই ২০২০ সালের জর্জ ফ্লয়েডের স্মৃতি উস্কে দিয়েছে। পাঁচ বছর আগে পুলিশের হাঁটুর চাপে শ্বাসরুদ্ধ হয়ে মারা গিয়েছিলেন কৃষ্ণাঙ্গ যুবক জর্জ ফ্লয়েড। তাঁর মৃত্যুর সেই ভয়াবহ ভিডিয়োয় দেখা গিয়েছিল ফ্লয়েড বার বার বলছেন, ‘‘শ্বাস নিতে পারছি না, আমি শ্বাস নিতে পারছি না।’’
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?