শুক্রবার ০১ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Rahul Majumder | Editor: Syamasri Saha ০৩ জুন ২০২৫ ১৩ : ৫১Rahul Majumder
সংবাদ সংস্থা মুম্বই: ভারতীয় সিনেমার অন্যতম জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি ‘ধুম’কে একক হাতে গড়ে তুলেছেন আদিত্য চোপড়া। ২০০৪-এ শুরু, তারপর ২০০৬ ও ২০১৩— তিনটি সুপারহিট ছবির ১২ বছর পর এবার আসছে ‘ধুম ৪’! আর সেই ছবিতে বাইকের হ্যান্ডেল ধরে দুর্ধর্ষ এক অভিযানে নামতে চলেছেন রণবীর কাপুর!
সূত্রের খবর, ‘ধুম ৪’-এর গল্প ও চিত্রনাট্য নিয়ে চূড়ান্ত কাজ করছেন আদিত্য চোপড়া এবং ‘পাঠান’-খ্যাত চিত্রনাট্যকার শ্রীধর রাঘবন। “ধুম ৪ সিরিজের একটি রিবুট হিসেবে তৈরি হচ্ছে। আন্তর্জাতিক অ্যাকশন স্ট্যান্ডার্ড মাথায় রেখেই লেখা হচ্ছে চিত্রনাট্য। রণবীরের ব্যক্তিত্ব, অ্যাটিটিউড মাথায় রেখেই তৈরি হচ্ছে তার চরিত্র, জানিয়েছেন প্রজেক্টের এক ঘনিষ্ঠ সূত্র।
‘ধুম’ মানেই দুরন্ত গতি, স্টাইল আর স্মার্ট চোর! জন আব্রাহাম, হৃতিক রোশন, আমির খানের পর এবার সেই রোমাঞ্চকর চরিত্রে রণবীর কাপুর। সূত্র জানাচ্ছে, রণবীর নিজেও দারুণ উত্তেজিত এই হাই-অকটেন ফ্র্যাঞ্চাইজির সঙ্গে যুক্ত হতে পেরে। ‘ব্রহ্মাস্ত্র’ জুটিই ফিরছে ধুম-এ! রণবীরের এই পরবর্তী সুপারস্টাইলড হাইস্ট মুভি পরিচালনার জন্য নাম উঠেছে অয়ন মুখার্জির। ২০২৫ সালের স্বাধীনতা দিবসে ‘ওয়ার ২’ মুক্তি পাওয়ার পরেই তিনি ডুব দেবেন ‘ধুম ৪’-এর প্রি-প্রোডাকশনে। শুটিং শুরু এপ্রিল ২০২৬-এ, মুক্তি পাবে ২০২৭-এ।
তবে ধুম শুরুর আগে অনেক যুদ্ধ পেরোতে হবে নির্মাতাদের। এই মুহূর্তে সঞ্জয় লীলা বনশালির ‘লভ অ্যান্ড ওয়ার’-এ অভিনয় করছেন রণবীর। এরপর শেষ করবেন ‘রামায়ণ ২’-র কাজ। তারপরই তিনি পুরোপুরি ডুব দেবেন ‘ধুম ৪’-এর জগতে। সামনে রয়েছে ‘ব্রহ্মাস্ত্র ২’ এবং ‘অ্যানিম্যাল পার্ক’-এর মতো বড় প্রজেক্টও।
নানান খবর
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?