মঙ্গলবার ০৫ মে ২০২৬
সম্পূর্ণ খবর
নিজস্ব সংবাদদাতা | | Editor: শ্যামশ্রী সাহা ০৩ জুন ২০২৫ ১৩ : ৩১Soma Majumder
আজকাল ওয়েবডেস্কঃ কাঠফাটা রোদ আর প্যাচপ্যাচে অস্বস্তিতে বারে বারে গলা শুকিয়ে যায়। স্বাভাবিক তাপমাত্রার জলে যেন তৃষ্ণা মেটে না। অনেকেই কথায় কথায় ফ্রিজের ঠান্ডা কনকনে জলে চুমুক দেন৷ সাময়িক আরাম মিললেও, শরীরের জন্য বেশ ক্ষতিকর এই অভ্যাস৷ তাই গরমে রেফ্রিজারেটরের বদলে মাটির কলসি, জগে জল রাখেন অনেকে। কিন্তু সেই পাত্রগুলি যে ঠিকমতো পরিষ্কার করাও দরকার। নচেৎ উল্টে ক্ষতি হতে পারে শরীরের। দীর্ঘদিন অপরিষ্কার অবস্থায় ব্যবহার করলে মাটির কলসি, জগে ব্যাকটেরিয়া জন্ম নেয়। যা স্বাদ ও স্বাস্থ্য-দুই ক্ষেত্রেই প্রভাব ফেলে। তাহলে কীভাবে মাটির পাত্র পরিষ্কার করবেন, জেনে নিন-
১. হাফ বালতি গরম জলে লেবুর রস এবং অল্প পরিমাণে হালকা ডিটারজেন্ট (সার্ফ) মিশিয়ে নিন। এই মিশ্রণটি পাত্রে ঢেলে ব্রাশ বা স্ক্রাবার ব্যবহার করে ভালভাবে ঘষুন,। তারপর পরিষ্কার জল দিয়ে ধুয়ে ফেলুন। এই পদ্ধতিটি পাত্রের মান ঠিক রাখার পাশাপাশি দুর্গন্ধ এবং ব্যাকটেরিয়া দূর করতে সাহায্য করবে।
২. বেকিং সোডা, নুন ও এবং ভিনিগার দিয়ে একটি পেস্ট তৈরি করুন। একটি স্কাবারের মাধ্যমে মিশ্রণটি পাত্রের ভিতরের অংশে লাগান। কয়েক মিনিট রেখে পরিষ্কার জল দিয়ে ধুয়ে ফেলুন। এতে দাগ ও জমে থাকা নোংরা খুব ভালভাবে পরিষ্কার হয়ে যাবে।
৩. ফিটকারি প্রাকৃতিক জীবাণুনাশক। প্রথমে পাত্রটি জল দিয়ে ধুয়ে ভিতরে কিছুক্ষণ একটি ছোট ফিটকারির টুকরো রেখে দিন। এরপর পাত্রটি আলতো করে ঘষে রোদে শুকাতে দিন। এতেই লুকানো ব্যাকটেরিয়া এবং দুর্গন্ধ দূর হবে। ফের ব্যবহারের আগে কয়েক ঘন্টা পাত্রে জল ভরে রাখুন। তারপর সেই জল ফেলে ব্যবহার করুন।
৪. নতুন মাটির কলসি ব্যবহারের আগে কমপক্ষে ১২ ঘন্টা জলে ভিজিয়ে রাখুন। তারপর মাটির ধুলো বা অবশিষ্টাংশ সরানোর জন্য নুন দিয়ে ঘষুন। জল ভরার আগে ভালভাবে ধুয়ে নিতে ভুলবেন না।
৫. সপ্তাহে একবার অথবা প্রতি ৭-১০ দিন অন্তর মাটির পাত্র পরিষ্কার করুন। ২ থেকে ৩ দিন বাদে পরিষ্কার দেখতে লাগলেও জল পরিবর্তন করুন। সবচেয়ে ভাল স্বাস্থ্যবিধি মেনে চলতে প্রতি ৬ থেকে ৭ মাস বাদে মাটির কলসি বদলে নিন।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?