রবিবার ০৩ মে ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | এই গাছের পাতা পাঁচ মিনিটেই নামিয়ে দেয় সাপের বিষ? ঘোর বর্ষায় অবাক করা তথ্য এল সামনে

Riya Patra | ০৩ জুন ২০২৫ ০৯ : ৫১Riya Patra

আজকাল ওয়েবডেস্ক: সাপ বিপজ্জনক প্রাণী। বিষধর প্রাণী। সাপ কামড়ালে তৎক্ষণাৎ কর্তব্য চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া। কেবল ঘরোয়া প্রতিকারের উপর নির্ভর করা উচিত নয় কখনওই। তবে নির্দিষ্ট জায়গায় মানুষ বিশ্বাস করেন, এই গাছের পাতাই নাকি পাঁচ মিনিটেই  নির্মূল করে সাপের বিষ। বেশকিছু গবেষণাতেও উঠে এসেছে সেই তথ্য।

সর্বভারতীয় এক সংবাদ মাধ্যমে সম্প্রতি এই গাছ এবং নয়া অবিষ্কারের বিষয়ে বিস্তারিত জানানো হয়েছে। জানানো হয়েছে, সম্প্রতি এক গবেষণায় দেখা গিয়েছে, এমন এক গাছ, যার পাতা মাত্র পাঁচ মিনিটের মধ্যে সাপের বিষকে নিষ্ক্রিয় করতে পারে। প্রতি বছর হাজার হাজার সাপের কামড়ে মৃত্যুর ঘটনা ঘটছে, এই আবিষ্কার বিষাক্ত কামড়ের কার্যকর চিকিৎসায় নতুন আশার আলো জাগিয়েছে।


দেশে বর্ষা ঢুকে পড়েছে। এই সময়ে বিশেষ করে গ্রামাঞ্চলে প্রাদুর্ভাব দেখা যায় সাপের। ঠিক তার মুখেই প্রকাশ্যে এসেছে এই নয়া তথ্য। কী বলা হচ্ছে তাতে? স্থানীয় ঝোপঝাড়ে সাধারণত পাওয়া যায় এমন একটি পাতার আয়ুর্বেদিক প্রতিকার সাপের বিষকে নিষ্ক্রিয় করে বলে তথ্য।

 

সর্বভারতীয় ওই সংবাদ সংস্থা জানাচ্ছে, কিছু বিশেষজ্ঞ ইঙ্গিত দিয়েছেন, কাকোদা (কাঁটাযুক্ত লাউ) গাছ, যদি কাছাকাছি পাওয়া যায়, তাহলে জীবন বাঁচাতে পারে। আয়ুর্বেদে ব্যবহৃত এই লতাটি কেবল সাপের বিষের প্রতিকারে নয়, অন্যান্য বিষাক্ত প্রাণীর বিষের বিরুদ্ধেও কার্যকর বলে দাবি। এর পাতা এবং ফল বিশেষভাবে কার্যকর। আয়ুর্বেদ দাবি করে, এই উদ্ভিদের সময়মতো এবং সঠিক ব্যবহার পাঁচ মিনিটের মধ্যে সাপের বিষকে নিষ্ক্রিয় করতে পারে। এটাও বিশ্বাস করা হয় যে এর পাতা এবং শিকড় থেকে তৈরি গুঁড়ো বিষের প্রভাব কমাতে পারে।

মালিজ কলেজ অফ ফার্মেসির ডঃ কুন্তল দাসের গবেষণা অ্যান্টিভেনম হিসাবে কাঁকরোল বা কাকোরা মূলের দীর্ঘস্থায়ী ব্যবহারের সমর্থনে। উষ্ণ এবং আর্দ্র অঞ্চলে পাওয়া যায়, এই উদ্ভিদটি একটি পুষ্টিকর সবজিও। এর ঔষধি গুণাবলী ব্যাপকভাবে জানা যায়নি, তবে দাবি করা হয় যে এতে অন্যান্য সবজির তুলনায় ৫০ শতাংশ বেশি প্রোটিন রয়েছে।

সর্বভারতীয় ওই সংবাদ সংস্থা জানাচ্ছে,  এই বিষয়ে ন্যশন্যাল ইন্সটিটিউট অফ হেলথ জানিয়েছে, সাপের কামড়ের পরপরই কাঁকরোল পাতা বা শিকড়ের পেস্ট লাগালে বিষের প্রভাব কমাতে সাহায্য করে বলে জানা গেছে। তাজা পাতা গুঁড়ো করে রস খেলেও তা কার্যকর হয়।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া