বুধবার ০৬ মে ২০২৬

সম্পূর্ণ খবর

বিদেশ | ড্রোন হামলার পর-দিনই শান্তি বৈঠকে রাশিয়া-ইউক্রেন, মিলল যুদ্ধ বন্ধের রফাসূত্র?

RD | ০২ জুন ২০২৫ ২১ : ৩০Rajit Das

আজকাল ওয়েবডেস্ক: রাশিয়ার পাঁচটি বিমান ঘাঁটিতে ইউক্রেনের ড্রোন হামলার পরদিনই তুরস্কের রাজধানী ইস্তানবুলের সিরাগান প্রাসাদে দ্বিতীয় দফার শান্তি আলোচনায় বসেছিল যুযুধান দুই দেশ। নির্ধারিত সময়ের প্রায় দুই ঘণ্টা পরে বৈঠক শুরু হলেও তা চলে এক ঘন্টার বেশি সময় ধরে। গোটা বিশ্বের নজর ঠিল এই বৈঠকে। শান্তি বৈঠকে আদৌ কী কোনও সমাদানসূত্রের খোঁজ মিলল?

ইউক্রেনের পররাষ্ট্র মন্ত্রকের মুখপাত্র হিওরহি তিখভি ইউক্রেনীয় দূতাবাসের হোয়াটসঅ্যাপ গ্রুপে পোস্ট করা এক বার্তা অনুসারে, প্রতিরক্ষামন্ত্রী রুস্তেম উমেরভ ইউক্রেনীয় প্রতিনিধিদলের নেতৃত্ব দেন। তাঁর দাবি, এ দিনের আলোচনার সময়ে শিশুদের একটি লম্বা তালিকা রাশিয়ার হাতে তুলে দিয়েছে ইউক্রেনের প্রতিনিধিদল। ইউক্রেনের দাবি, শয়ে শয়ে শিশুকে জোর করে ইউক্রেন থেকে তুলে নিয়ে গিয়েছে রুশ বাহিনী।

তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান এই শান্তি আলোচনায় সভাপতিত্ব করেন। তুরস্কের গোয়েন্দা সংস্থার কর্তারাও বৈঠকে উপস্থিত ছিলেন।

ইউক্রেনের রাষ্ট্রপতি ভলোদিমির জেলেনস্কি সোমবার  ছিলেন লিথুয়ানিয়ায়। সেখান থেকে তিনি বলেন, "তুর্কির মাধ্যমে উভয়পক্ষের নথি বিনিময় চলছে এবং আমরা যুদ্ধবন্দীদের নতুন করে মুক্তির প্রস্তুতি নিচ্ছি।"

উল্টোদিকে মস্কোর দাবি, যুদ্ধের হাত থেকে ওই শিশুদের রক্ষা করার জন্যই তাঁদের ইউক্রেন থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। 

এছাড়াও রাশিয়া-ইউক্রেনের এ দিনের শান্তি আলোচনায় যুদ্ধে নিহত ৬,০০০ সৈন্যের মৃতদেহ বিনিময় নিয়েও এক ঘন্টারও বেশি সময় ধরে আলোচনা হয়েছে।

তবে, এদিনের বৈঠকেও যুদ্ধ থামার বিষয়ে উভয়পক্ষই কোনও আলোচনা করেনি। ফলে সমাধানসূত্র বা যুদ্ধ মেটার বিষয়টি এখনও যেন 'সোনার পাথর বাটি'।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া