রবিবার ০৩ মে ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | নাম শুনলেই ভয়ে কাঁপবে শত্রুপক্ষ, আসছে আরও এস-৪০০ রক্ষাকবচ! ভারতকে বড় প্রতিশ্রুতি রাশিয়ার

RD | ০২ জুন ২০২৫ ২০ : ৪৫Rajit Das

আজকাল ওয়েবডেস্ক: শত্রুপক্ষকে ঘায়েল করতে ২০২৬ সালের মধ্যে ভারতে আসছে আরও এস-৪০০ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা। সোমবার এই তথ্য দিয়েছেন ভারতে নিযুক্ত রাশিয়ার উপ-রাষ্ট্রদূত রোমান বাবুশকিন। তিনি বলেন, "আমরা দ্রুত সম্ভব এস-৪০০ প্রতিরক্ষা ব্যবস্থা ভারতের হাতে তুলে দেওয়ার চেষ্টা করছি। ২০২৬ সালের মধ্যেই এই সরবরাহের কাজ শেষ হয়ে যাবে।"

বাবুশকিন আরও বলেন, "আমরা শুনেছি যে ভারত ও পাকিস্তানের মধ্যে সাম্প্রতিক সংঘর্ষের সময় এস-৪০০ অত্যন্ত দক্ষতার সঙ্গে কাজ করেছে। আমাদের সহযোগিতার দীর্ঘ ইতিহাস রয়েছে। আমরা যা অনুভব করছি, ইউরোপ এবং এখানকার পরিস্থিতি অনুসারে- বিমান প্রতিরক্ষা ব্যবস্থাগুলি সাধারণভাবে প্রতিরক্ষা প্রস্তুতিতে আমাদের অংশীদারিত্বের একটি প্রতিশ্রুতিশীল বিষয়।" 

গত ৭ মে পহেলগাঁও হামলার বদলায় পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরের নয়'টি জঙ্গিঘাঁটি গুঁড়িয়ে দিয়েছিল ভারতীয় বায়ুসেনা। এরপর ভারতের সীমান্তবর্তী রাজ্যগুলির জনবহুল এলাকা এবং সেনাঘাঁটিকে লক্ষ্য করে ড্রোন ও মিসাইল হামলা চালায় পাক বাহিনী। সাফল্যের সঙ্গে সেই হামলা প্রতিহত করেছে ভারতের এস-৪০০ প্রতিরক্ষা ব্যবস্থা। অধিকাংশ ক্ষেত্রে আকাশেই ধ্বংস হয়েছে পাক ড্রোন ও মিসাইল। সেনার বক্তব্য, নিখুঁতভাবে রক্ষাকবচ হয়ে কাজ করেছে এটি। 

এরপরই ভারতীয় সেনার প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধির জন্য মস্কো থেকে আরও কয়েকটি এস-৪০০ আনার সিদ্ধান্ত নিয়েছিল নয়াদিল্লি।

রাশিয়ায় তৈরি এস-৪০০ আধুনিক যুদ্ধে বিশ্বের প্রথম সারির প্রতিরক্ষা ব্যবস্থা। অন্তত ৬০০ কিলোমিটার দূর থেকে উড়ে আসা ক্ষেপণাস্ত্র চিহ্নিত করতে পারে । ৪০০ কিলোমিটার দূর থেকে ক্ষেপণাস্ত্র নিষ্ক্রিয় করতে পারে। আপাতত ভারতের চারটি জায়গায় এই সিস্টেম মোতায়েন রয়েছে। পাঞ্জাব এবং জম্মু-কাশ্মীরের নিরাপত্তার জন্য পাঠানকোটে রয়েছে এস-৪০০। এছাড়াও রাজস্থান এবং গুজরাট সীমান্তে রয়েছে এই প্রতিরক্ষা ব্যবস্থা।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া