রবিবার ০৩ মে ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | গোপনাঙ্গ ছিদ্র করে তরুণীকে ১৮ বার স্ক্রু-ড্রাইভার দিয়ে আঘাত যুবকের! প্রেমে পাত্তা না পাওয়ার প্রতিশোধ

RD | ০২ জুন ২০২৫ ১৯ : ৫৬Rajit Das

আজকাল ওয়েবডেস্ক: শনিবার একজন মহিলা গরুর জন্য খাবার আনতে বাড়ি থেকে বেরিয়েছিলেন, কিন্তু তিনি আর ফিরে আসেননি। রবিবার উত্তর প্রদেশের একটি গ্রামের মাঠে ওই মহিলার রক্তাক্ত দেহ পাওয়া যায়। মৃতদেহে একাধিক ছুরিকাঘাতের ক্ষত ছিল। তাঁকে স্ক্রু ড্রাইভার দিয়ে নির্যাতন করে হত্যা করা হয়। মহিলার প্রেমিক তাঁকে হত্যা করে বলে অভিযোগ।

সন্ধ্যা পর্যন্ত সায়রা বাড়ি না ফেরায়, তার পরিবার তাঁকে সর্বত্র খুঁজতে থাকে। পরের দিন মোরাদাবাদের কোতোয়ালি মৈনাথের মাঠে সায়রাকে খুঁজতে গেলে তাঁর মৃতদেহ মেলে। পুলিশ প্রাথমিকভাবে সন্দেহ করে যে, হত্যার আগে তাকে ধর্ষণ করা হয়েছিল। কারণ তাঁর গোপনাঙ্গ থেকে রক্তক্ষরণ হচ্ছিল। তবে, পোস্টমর্টেম থেকে জানা গিয়েচে যে, মহিলাকে ধর্ষণ করা হয়নি। বরং ধারালো অস্ত্র দিয়ে তাঁকে আঘাত করে নৃশংসভাবে খুন করা হয়েছে।  

তদন্তের সময়, পুলিশ সায়রার মোবাইল ফোনে পাঁচটি মিসড কল পেয়েছে। যে নম্বরের থেকে কলগুলি করা হয়েছিল সেটি রাফি নামে একজন ব্যক্তির বলে জানা যায়। রাফি মহিলার গ্রামেরই বাসিন্দা।

সায়রার মা সাফিনা পুলিশকে জানিয়েছেন যে রাফি তাঁর মেয়েকে প্রায়ই বিরক্ত করত। এরপর পুলিশ রাফিকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেয়। জিজ্ঞাসাবাদের সময় রাফি পুলিশের কাছে স্বীকার করেথে যে, সেই সায়রাকে হত্যা করেছে।

পুলিশের দাবি জেরায় রাফি বলেছে, "সে সায়রাকে ভালোবাসে, কিন্তু সে তার অনুভূতির প্রতিদান দেয়নি। সে বলেছে যে, কয়েকদিন আগে গ্রামের এক ব্যক্তি তাকে মারধর করে। সে সন্দেহ করেছিল যে সায়রার সঙ্গে ওই ব্যক্তির সম্পর্ক আছে। যা জানার পরই রাফি ক্ষুব্ধ হন। ঘটনার পর, সে দুই দিন ধরে সায়রার পিছু ধাওয়া করে। শনিবার, মাঠে যাওয়ার সময় রাফি সায়রার পিছু পিছু যায়। একা পেয়েই  ১৮ বার স্ক্রু ড্রাইভার দিয়ে আঘাত করে।"

পুলিশ জানিয়েছে "যখন সায়রা যন্ত্রণায় কাতরাতে শুরু করে এবং রাফির কাছে তাঁর নিজের জীবন ভিক্ষা করে, তখন সে স্ক্রু ড্রাইভার দিয়ে তাঁর গোপনাঙ্গ ছিদ্র করে। এর কিছুক্ষণ পরেই সায়রা মারা যান। তারপর সে তাঁকে ঝাঁকিয়ে দেখে। রাফি যখন নিশ্চিত হয় যে সায়রা মারা গিয়েছে, তখন রাফি বাড়ি গিয়ে স্নান করে, পোশাক পরিবর্তন করে ঘুমিয়ে পড়ে।" 

রাফিকে গ্রেপ্তার করা হয়েছে এবং তদন্ত চলছে।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া