রবিবার ০৩ মে ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | বিদেশ থেকে কী বার্তা এল, অপারেশন সিঁদুর-এর প্রতিনিধি দলের সঙ্গে আগামী সপ্তাহে বৈঠক প্রধানমন্ত্রীর

AD | ০২ জুন ২০২৫ ১৯ : ৪৪Abhijit Das

আজকাল ওয়েবডেস্ক: পহেলগাঁওম জঙ্গি হামলা এবং ‘অপারেশন সিঁদুর’ অভিযানের পর ভারতের কূটনৈতিক যোগাযোগের অংশ হিসেবে ৩৩টি দেশে পাঠানো বহুদলীয় প্রতিনিধি দলের সদস্যদের সঙ্গে দেখা করতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সূত্রের খবর, আগামী ৯ অথবা ১০ জুন নয়াদিল্লিতে এই বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে।

সাংসদ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা এবং কূটনীতিকদের নিয়ে তৈরি সেই প্রতিনিধি দলকে ভারতের অবস্থান তুলে ধরা এবং সন্ত্রাসবাদের বিরুদ্ধে দেশের লড়াইয়ের জন্য বিশ্বব্যাপী সমর্থন আদায়ের জন্য দায়িত্ব দেওয়া হয়েছিল।

সূত্রের খবর অনুযায়ী, আসন্ন বৈঠকে প্রতিনিধিদলগুলি প্রধানমন্ত্রীকে তাদের সফরের গুরুত্বপূর্ণ অগ্রগতি সম্পর্কে জানাবেন। যার মধ্যে রয়েছে উচ্চস্তরের বৈঠক, কৌশলগত কথোপকথন, পহেলগাঁও হামলা এবং ভারতের বৃহত্তর সন্ত্রাসবিরোধী প্রচেষ্টা সম্পর্কে বিভিন্ন দেশের প্রতিক্রিয়া।

বহুদলীয় ঐক্যের এক অভূতপূর্ব প্রদর্শনীতে, সরকার সাতটি প্রতিনিধিদল বিদেশে পাঠিয়েছিল। প্রত্যেকের নেতৃত্বে ছিলেন একজন বিশিষ্ট সংসদ সদস্য। শশী তারুর (কংগ্রেস), রবিশঙ্কর প্রসাদ (বিজেপি), সঞ্জয় কুমার ঝা (জেডিইউ), বৈজয়ন্ত পান্ডা (বিজেপি), কানিমোঝি করুণানিধি (ডিএমকে), সুপ্রিয়া সুলে (এনসিপি) এবং একনাথ শিন্ডে (শিবসেনা)ছিলেন নেতৃত্বে।

সূত্র খবর, প্রধানমন্ত্রীকে কেবল এই সফরের ফলাফলই নয়, বরং সন্ত্রাসবাদ, জাতীয় নিরাপত্তা এবং আঞ্চলিক স্থিতিশীলতার বিষয়ে ভারতের বার্তার প্রতি বিশ্বব্যাপী প্রতিক্রিয়া এবং সফরের সারবস্তু সম্পর্কেও অবহিত করা হবে।

বৈজয়ন্ত পান্ডার নেতৃত্বে সাংসদদের প্রতিনিধিদল মঙ্গলবার দুপুর আড়াইটেয় বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে দেখা করে  সফর সম্পর্কে বিস্তারিত জানাবেন। পান্ডার নেতৃত্বে প্রতিনিধিদলটি সৌদি আরব, বাহরাইন, কুয়েত এবং আলজেরিয়া সফরে গিয়েছিল।

অন্যদিকে, পহেলগাঁও জঙ্গি হামলার প্রতিশোধে অপারেশন সিঁদুর অভিযানের পর এই প্রথম প্রধানমন্ত্রী মোদি ৪ জুন বিকেল সাড়ে ৪টের সময় মিনিটে মন্ত্রী পরিষদের সঙ্গে একটি বৈঠক করবেন।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া