শনিবার ০৪ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
AG | ০২ জুন ২০২৫ ১৯ : ০২Arya Ghatak
আজকাল ওয়েবডেস্কঃ একটি নতুন গবেষণায় দেখা গিয়েছে যে হাততালি কেবল হাতের তালুর সংঘর্ষের ফলেই হয় না। আটকে থাকা বাতাস যখন দ্রুত বাইরে বেরিয়ে যায়, তৈরি হয় একপ্রকার কম্পন। সেই কম্পনের ফলেই হাততালির 'পপ'-জাতীয় যে পরিচিত শব্দ , তার জন্ম । আমরা সকলেই হাততালি দি আনন্দে , কৃতজ্ঞতা প্রকাশের জন্য অথবা কেবলই অভ্যেসের দায়ে। কিন্তু আপনি কি কখনও ভেবে দেখেছেন যে আমরা যখন হাততালি দি ,তখন শব্দের উৎপত্তি আসলে কীভাবে ঘটে! বিজ্ঞানীরা এখন এই দৈনন্দিন ক্রিয়ার পেছনের পদার্থবিদ্যার রহস্য উন্মোচন করেছেন । উত্তর যথারীতি জটিল ।
মার্কিন যুক্তরাষ্ট্রের কর্নেল বিশ্ববিদ্যালয় এবং মিসিসিপি বিশ্ববিদ্যালয়ের গবেষকরা হাততালির বিজ্ঞানের উপর একটি গভীর গবেষণা পরিচালনা করেছেন । সাম্প্রতিক এই গবেষণা অনুসারে, এই শব্দ কেবল হাতের তালুর সংঘর্ষ থেকে আসে না । হাততালি দিলে আসলে কী হয়? ফিজিক্যাল রিভিউ রিসার্চ জার্নালে প্রকাশিত এই গবেষণাটিতে জানা গিয়েছে , যখন দুটি হাতের তালু একত্রিত হয় , তখন তাদের মধ্যে অল্প পরিমাণে বায়ু আটকে যায় । এই আটকে যাওয়া বাতাস সংকীর্ণ ফাঁক দিয়ে দ্রুত বেরিয়ে যায় , বিশেষ করে বুড়ো আঙুল এবং তর্জনীর কাছে, যার ফলে আশপাশের বায়ু অণুগুলি কম্পিত হয় । এই কম্পনই হাততালির শব্দ উৎপাদন করে ।
এই ঘটনাটি আরও ভালভাবে বোঝার জন্য , বিজ্ঞানীরা আসল এবং কৃত্রিম উভয় ধরনের সিলিকন ব্যবহার করে পরীক্ষা নিরীক্ষা করেছেন । তাঁরা হাতের গতি , আকার ,এবং ত্বকের কোমলতার মতো বিষয়গুলি বিভিন্নভাবে পর্যবেক্ষণ করেছিলেন যে একেকটি হাত, শব্দকে কীভাবে প্রভাবিত করে । কর্নেল বিশ্ববিদ্যালয়ের প্রধান গবেষক ইয়াং ফু বলেন, " আমরা সবসময় হাততালিই দি , কিন্তু এর পেছনের পদার্থবিদ্যা সম্পর্কে খুব কমই ভাবি । এই গবেষণার লক্ষ্য ছিল বিশ্বকে আরও গভীরভাবে বোঝা " ।
মিসিসিপি বিশ্ববিদ্যালয়ের লিকুন ঝাং আরও বলেন যে তাঁদের গবেষনা কেবল শব্দের উপরই নয় ,বরং হাতের গঠন , বায়ু প্রবাহ ও প্রভাবের উপরও দৃষ্টি নিবন্ধ করে।এই গবেষনার ফলাফল হেলমহোল্টজ রেজল্যান্স নামে পরিচিত একটি ধারণার সঙ্গে সম্পর্কিত । এটি বোতলের উপর দিয়ে ফুঁ দেওয়ার সময় সৃষ্ট শব্দকে ব্যাখ্যা করে। তবে বোতলের শক্ত পৃষ্ঠের বিপরীতে ,মানুষের হাতের তালুর নরম এবং নমনীয়তা হাতাতালির শব্দকে ছোট ও তীক্ষ্ণ করে তোলে। প্রত্যেকের হাতাতালির শব্দ আলাদা । ঠিক আঙুলের ছাপের মতো হাতাতালির সুর এবং ফ্রিকোয়েন্সি ব্যক্তিভেদে পরিবর্তিত হতে পারে । ভবিষ্যতে এটি শনাক্তকরণের একটি নতুন রূপ হিসেবে ব্যবহার করা যেতে পারে ।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?