মঙ্গলবার ০৫ মে ২০২৬

সম্পূর্ণ খবর

What should you do if you want to mend your broken relationship

লাইফস্টাইল | প্রাক্তনের কাছে ফিরতে চান? ‘আরও একবার হাতটা ছুঁয়ে’ দেখার আগে পাঁচটি প্রশ্ন করুন নিজেকে

নিজস্ব সংবাদদাতা | | Editor: Syamasri Saha ০২ জুন ২০২৫ ১৭ : ১৩Akash Debnath

আজকাল ওয়েবডেস্ক: রাত গভীর। রূপমের গান শুনতে শুনতে, ফোনের স্ক্রিনে ভেসে উঠছে প্রাক্তন প্রেমিকার পুরনো সব ছবি—হাসি, চোখে চোখ রাখা, উপহার দেওয়া কফি মগ, কিংবা বৃষ্টির দিনে ছাতা না থাকা নিয়ে খুনসুটি। হঠাৎই মনে হচ্ছে, আবার যোগাযোগ করা যাক? হয়তো আবার সব ঠিক হয়ে যাবে!

নাহ্। তাড়াহুড়ো নয়। ফিরে যাওয়ার আগে, অন্তত একবার পাঁচটি প্রশ্ন করুন নিজেকে। প্রাক্তনের কাছে ফিরে যাওয়া মানে শুধু পুরনো প্রেম নয়—সঙ্গে থাকে পুরনো সমস্যা, ভাঙনের ক্ষত এবং নতুন চ্যালেঞ্জ।

১. ‘একা থাকার ভয় থেকেই তাঁর কথা ভাবছেন?’

অনেক সময় সম্পর্ক ভেঙে যাওয়ার পর, হঠাৎই একাকিত্ব চেপে ধরে। তখন মনে হয়, প্রাক্তনই ভাল ছিলেন। কিন্তু একা থাকার ভয় আর প্রেম—দুটোর মধ্যে ফারাক বিশাল। নিজের অনুভূতি যাচাই করে দেখুন। প্রেম না ফাঁকা জায়গা পূরণের তাগিদ? কোনটি বেশি প্রবল?

২. ‘ভাঙনের আসল কারণ এখনও আছে না মুছে গেছে?’

সম্পর্ক এক দিনে ভাঙে না। দিনের পর দিন জমে থাকা অভিমান, ভুল বোঝাবুঝি বা অবিশ্বাসই শেষ পর্যন্ত দূরত্ব তৈরি করে। নিজেকে প্রশ্ন করুন—ভাঙনের মূলে যে কারণগুলি ছিল, সেগুলি কি সত্যিই বদলেছে?

৩. ‘সে কি আমায় ফিরিয়ে নিতে প্রস্তুত?’

প্রেম একতরফা হলে আর যাই হোক, সম্পর্ক হয় না। আপনি যতই মনে করুন—সে-ও হয়তো এখনও ভাবছে আপনাকে নিয়ে, তবু নিশ্চিত হোন, সে আদৌ আপনাকে, আপনাদের সম্পর্ককে ফিরে পেতে চায় কি না। তার চাওয়ার সম্মান না দিলে আবারও আঘাত অনিবার্য।

৪. ‘আপনি কি আগের মতোই আছেন?’

সময়ের সঙ্গে মানুষ বদলায়, বদলায় চাহিদা, মূল্যবোধ। নিজেকে প্রশ্ন করুন, আপনি নিজে কি সেই মানুষটাই আছেন? নাকি এখন আপনার চাওয়া-পাওয়ায় বদল এসেছে? যদি আপনি আর পুরনো সম্পর্কের সঙ্গে নিজেকে মেলাতে না পারেন, তাহলে ফেরার পথেও ফাঁক থেকে যাবে।

৫. ‘এই ফিরে যাওয়ার ইচ্ছে কি সাময়িক আবেগ, না গভীর সিদ্ধান্ত?’

দুপুরবেলায় একটা গান শুনে, বা বন্ধুরা প্রেমিক-প্রেমিকার ছবি পোস্ট করল বলে হঠাৎ করে প্রাক্তনের কথা মনে পড়েছে? নাকি দীর্ঘদিন ধরে ভাবার পর এই সিদ্ধান্ত? প্রেম আবেগ থেকে শুরু হলেও, ফিরে যাওয়া কিন্তু যুক্তি নির্ভর হওয়া উচিত।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সোশ্যাল মিডিয়া