বুধবার ০৬ মে ২০২৬
সম্পূর্ণ খবর
RD | ০২ জুন ২০২৫ ১৬ : ২৬Rajit Das
আজকাল ওয়েবডেস্ক: ভয়ঙ্কর ষড়যন্ত্রের তত্ত্ব সামনে এনেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাঁর দাবি, ২০২০ সালে জো বাইডেনকে হত্যা করা হয়েছিল। বাইডেনের বদলে মার্কিন প্রেসিডেন্টের মসনদে বসানো হয়েছিল জো বাইডেনের ক্লোন!
ট্রাম্প ট্রুথ সোশালে লিখেছেন, "২০২০ সালে ডো বাইডেনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছি। জো বাইডেন বলে বর্তমানে কেউ নেই। ২০২০ সালেই ওনাকে হত্যা করা হয়েছে। আপনারা বাইডেন নামে যে ব্যক্তিকে দেখছেন তিনি আসলে বাইডেনের বডি ডাবলস, ক্লোন বা রোবোটিক্স ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে তৈরি বস্তু।" অত্যন্ত গোপনে এই ষড়যন্ত্র রচিত হয়েছে বলে দাবি করা হয়েছে। ট্রুথ সোশালে অন্য একজন ব্যবহারকারী এই পোস্টি করেছিলেন। ট্রাম্প পরে এটি পুনরায় পোস্ট করেছিলেন।
Trump just reposted this on Truth Social.
— Kab (@Kabamur_Taygeta) June 1, 2025
There is no Joe Biden.
Biden was executed and replaced with clones.
It's confirmed. pic.twitter.com/Tl7fkMHcof
ট্রাম্পের এই দাবি ঘিরে মার্কিন রাজনীতিতে শোরগোল পড়েছে। প্রশ্ন উঠছে ট্রাম্পের দাবি যদি সত্যি হয় তবে কে বা কারা এই ভয়ঙ্কর কান্ড ঘটিয়েছে?
মার্কিন প্রেসিডেন্ট কেন এই ধরনের পোস্ট শেয়ার করেছেন তা জানা যায়নি। তবে, তিনি প্রায়শই বিতর্কিত বিষয়বস্তু সাশাল মিডিয়ায় শেয়ার করে নজরকাড়ার চেষ্টা করেন।
প্রেসিডেন্ট বাইডেন নিজেই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিচ্ছেন কিনা তা নিয়ে এর আগে ট্রাম্প সন্দেহ প্রকাশ করেছিলেন। গুরুত্বপূর্ণ নথিতে স্বাক্ষর করার জন্য বাইডেনের অটোপেন ব্যবহারের দিকে ইঙ্গিত করেছিলেন তিনি। যা এখনও হাউস ওভারসাইট কমিটির বিবেচনাধীন। ট্রাম্প অটোপেন বলতে ইউএস ডিপ স্টেটের উল্লেখ করেছিলেন। নির্বাচনী প্রচারে ট্রাম্পের উপর হামলার সময়েই সামনে এসেছিল এই ডিপ স্টেট তত্ত্ব। কিন্তু কী এই ডিপ স্টেট?
মনে করা হয়, ডিপ স্টেট হল যে কোনও প্রভাবশালী সংগঠন যারা সরকারকে কাঠের পুতুল বানিয়ে পর্দার আড়ালে থেকে সমস্ত কিছু পরিচালনা করে। এই তালিকায় প্রভাবশালী কোনও ব্যবসায়ী সংগঠনের পাশাপাশি সরকারেরই কোনও গুপ্তচর বিভাগ হতে পারে। যারা সামনে আসে না, কিন্তু সবটা পরিচালনা করে এবং নিজেদের স্বার্থসিদ্ধি করে।
উল্লেখ্য, ২০২০ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত প্রেসিডেন্ট পদে ছিলেন বাইডেন। ট্রাম্পের দাবি যদি সত্য হয়, তবে ৪ বছর ধরে ক্ষমতায় ছিলেন একজন ক্লোন? এ দাবি বিস্ফোরক তো বটেই পৃথিবীর ইতিহাসে বেনজির।
বর্তমানে ক্যানসারে আক্রান্ত জো বাইডেন। এই তথ্য জানার পর জিল বাইডেন ও তাঁর পরিবারের উদ্দেশে সমবেদনা জানিয়েছিলেন ট্রাম্প।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?