বুধবার ০৬ মে ২০২৬

সম্পূর্ণ খবর

বিদেশ | ট্রাকে লুকানো ছিল ড্রোন, তুখোর পরিকল্পনায় চরম প্রতিশোধ ইউক্রেনের, হতভম্ব পুতিন-বাহিনী!

RD | ০২ জুন ২০২৫ ১৫ : ৪৮Rajit Das

আজকাল ওয়েবডেস্ক: নিজের সমরাস্ত্রের দম দেখিয়েছে ইউক্রেন। এক সপ্তাহ আগেই ইউক্রেনের বিরুদ্ধে একাধিক ড্রোন ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছিল রুশ বাহিনী। সেই হামলার পাল্টা প্রত্যাঘাত করেছে জেলেনস্কির দেশ-ও। রবিবার রাশিয়ার একাধিক বিমান ঘাঁটিতে ড্রোন হামলা চালায় ইউক্রেন। এই হামলার দরুন ৪০টি রুশ যুদ্ধবিমান ধ্বংস হয়েছে বলে দাবি করেছে ইউক্রেনের অভ্যন্তরীণ নিরাপত্তা সংস্থা, সিকিউরিটি সার্ভিস অফ ইউক্রেন (এসবিইউ)। ধ্বংস হয়ে যাওয়া রুশ বিমানের মধ্যে রয়েছে Tu-95 এবং Tu-22 এর মতো কৌশলগত বোমারু বিমান এবং A-50 রাডার সনাক্তকরণ এবং কমান্ড বিমানও। কিন্তু কীভাবে আঁটোসাঁটো নজর এড়িয়ে রুশ আকাশপথে ঢুকল ইউক্রেনের ড্রোনগুলি? 

ইউক্রেনের রুশ বিরোধী এই অভিযানের নাম দেওয়া হয়েছে 'স্পাইডার ওয়েব'। যার বাংলা তর্জমা মাকড়সার জাল। স্পাইডার ওয়েব অভিযানে ইউক্রেনীয় ১১৭টি ড্রোন রাশিয়ার মধ্যে প্রায়  ৫০০ থেকে সাড়ে ৪ হাজার কিলোমিটার ভিতরে ঢুকে হামলা চালায়। ওই হামলার বেশ কিছু ফুটেজ সোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। সেখানে দেখা যাচ্ছে যে, ড্রোন হামলার উৎসস্থল চিহ্নিত করে সেগুলিকে নিষ্ক্রিয় করেছে রুশ সেনা। জানা গিয়েছে, এই ড্রোনগুলি ট্রাকের মাধ্যমে সীমান্ত পেরিয়ে রাশিয়ার ভূখণ্ডে প্রবেশ করানো হয়েছিল। পরে রিমোর্ট কন্ট্রোল দিয়ে সেই ট্রাক বাহিত ড্রোনগুলি দিয়ে বিস্ফোরণ ঘটানো হয়। 

মস্কো নিশ্চিত করেছে যে, মুরমানস্ক, ইরকুটস্ক, ইভানোভো, রিয়াজান এবং আমুর অঞ্চলে অবস্থিত তাদের পাঁচটি বিমানঘাঁটিতে ড্রোন ব্যবহার করে ইউক্রেন আক্রমণ চালিয়েছে।

 

জানা গিয়েছে, ট্রাকের মধ্যে একাধিক কাঠের বাক্সে ড্রোনগুলিকে রাখা হয়েছিল। আর ঢাকনা হিসেবে ব্যবহার করা হয়েছিল ধাতব প্লেট। আক্রমণের সময়, দূর থেকে খোলা হয়েছিল ওই ঢাকনাগুলি, যাতে ড্রোনগুলি তাদের স্বল্প-দূরত্বের লক্ষ্যবস্তুর দিকে উড়তে পারে। মূলত রাশিয়ার পাঁচরটি বিমানঘাঁটির কাছে পাঠানো হয়েছিল ওই ট্রাকগুলি। সেখান থেকেই বাকি পরিকল্পনা করা হয়। এই হামলার পর রাশিয়া মেনে নিয়েছে যে, রাশিয়ার মধ্যে ড্রোন ঢুকিয়ে হামলা চালানো হয়েছে।

এই হামলার ফলে রাশিয়ার ৭ বিলিয়ন ডলারের ক্ষয়ক্ষতি হয়েছে বলে খবর। 

২০২২ সাল থেকে রাশিয়া ও ইউক্রেন যুদ্ধ চলছে। এর মধ্যে রাশিয়া বাড়ে বাড়ে আগ্রাসন দেখিয়েছে। ইউক্রেনে বহুবার ড্রোন নিক্ষেপ করেছে। তবে রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনের এত পরিকল্পনামাফিক হামলা এই প্রথম। এটাই রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনের 'মোস্ট লং রেঞ্জড অপারেশন'। ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির দাবি, প্রায় দেড় বছর ধরে এই হামলার ছক কষে হয়েছিল। 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া