মঙ্গলবার ০৫ মে ২০২৬

সম্পূর্ণ খবর

How Japanese techniques of wabi sabi and kent sugi can improve your relationship

লাইফস্টাইল | মিলন হবে তুফানি, জোড়া লাগাবে জাপানি! দুই টোটকাতেই মধুর মতো মসৃণ হবে সম্পর্ক

নিজস্ব সংবাদদাতা | | Editor: Syamasri Saha ০২ জুন ২০২৫ ১৩ : ৪৯Akash Debnath

আজকাল ওয়েবডেস্ক: দাম্পত্য মানেই কি নিখুঁত সম্পর্ক? একটানা সুখে থাকার নিশ্চয়তা? নাকি ঝগড়া, অভিমান, ভাঙা-গড়ার মধ্যেই খুঁজে নেওয়া সহাবস্থানের নতুন মানে? জাপানের দু’টি প্রাচীন দার্শনিক পদ্ধতি— ওয়াবি সাবি এবং কিন্টসুগি এ বিষয়ে দেখাতে পারে নতুন পথ।

ওয়াবি সাবি: অসম্পূর্ণতায় সৌন্দর্যের খোঁজ
‘ওয়াবি সাবি’ এক ধরনের নীরব নান্দনিকতার দর্শন। এর মূল বক্তব্য— অপূর্ণতা, অস্থায়িত্ব এবং অসম্পূর্ণতাকেই সুন্দর হিসাবে গ্রহণ করা। দাম্পত্যও তো খানিক তেমনই। একে অন্যকে চেনা, আবার নতুন করে অচেনা হয়ে পড়া, রোজকার জীবন, রাগারাগি, দায়িত্ব, অভিমান— এর মধ্যেই কোথাও মিশে থাকে ভালবাসার নীরব ভাষা।
ওয়াবি সাবি শেখায় প্রত্যেক সম্পর্কই একধরনের ‘আনফিনিশড আর্ট’। যেটা বারবার ভাঙে, গড়ে, বদলায়। দাম্পত্যেও যদি নিখুঁত সুখের খোঁজ না করে বরং প্রতিটি ত্রুটির মাঝেও সৌন্দর্য খুঁজে নেওয়া যায়, তবেই সম্পর্ক শান্তিপূর্ণ হয়।

কিন্টসুগি
‘কিন্টসুগি’ জোড়া লাগানোর এক অদ্ভুত পদ্ধতি। বিশেষত কোনও পাত্র ভেঙে গেলে— ফের জোড়া লাগানো হয় সোনার গুঁড়ো মেশানো আঠা দিয়ে। ফলে জোড়া দেওয়ার চিহ্ন থেকে যায়, দাগও পড়ে, কিন্তু সেই ভাঙাচোরা অংশটাই হয়ে ওঠে পাত্রের নতুন সৌন্দর্য।
ঠিক তেমনই দাম্পত্যেও ভাঙা গড়া থাকে। কিন্তু কিন্টসুগির মতো যদি সেই ভাঙনকেও গুরুত্ব দিয়ে, সোনালী গুঁড়ি দিয়ে জোড়া লাগানো যায়— তবে সংযোগ আরও গভীর হয়। অনেকেই চান সম্পর্ক নিখুঁত হোক। কিন্ত যখন ভুল হয়, আঘাত লাগে— তখন যদি আমরা ভাঙনকে ‘শেষ’ বলে না দেখে, বরং তাকে এক নতুন অধ্যায় বলে ভাবি— তখন সম্পর্ক আরও পরিণত হয়। কিন্টসুগি শেখায়, দাগ থাকা মানেই ত্রুটি নয়। বরং সেটা অতীতের ইতিহাস, প্রাচীন অলংকারের মতো।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সোশ্যাল মিডিয়া