রবিবার ০৩ মে ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | নাসিকে ২১ মাস ধরে চলবে কুম্ভের মেলা! দিনক্ষণ ঘোষণা করলেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীশ

AD | ০২ জুন ২০২৫ ১৩ : ২৮Abhijit Das

আজকাল ওয়েবডেস্ক: ২০২৭ সালের কুম্ভমেলার দিনক্ষণ ঘোষণা হয়ে গেল। দুই বছর পর নাসিক এবং ত্র্যম্বকেশ্বরে আয়োজিত হবে সিংহস্ত কুম্ভ মেলা। রবিবার মেলার দিন ক্ষণের ঘোষণা করলেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীশ। তিনি জানান, নাসিকের কুম্ভ মেলা ২১ মাস ধরে চলবে। ২০২৬ সালের অক্টোবর থেকে ২০২৮ সালের জুলাই পর্যন্ত চলবে এই মেলা। ১২ বছর পর নাসিকে আয়োজিত হতে চলেছে কুম্ভ মেলা।

দেবেন্দ্র জানান, ২০২৬ সালের ২১ অক্টোবর ত্র্যম্বকেশ্বর, রামকুণ্ড এবং নাসিকে পঞ্চবটিতে পতাকা উত্তোলনের মাধ্যমে মেলার উদ্বোধন হবে। ২০২৭ সালের ২৯ জুলাই নগর প্রদক্ষিণ, ২ আগস্ট প্রথম অমৃত স্নান (সোমবতী অমাবস্যা), ৩১ আগস্ট দ্বিতীয় অমৃত স্নান (অমাবস্যা), তৃতীয় এবং শেষ অমৃত স্নান ১১ সেপ্টেম্বর নাসিকে এবং ত্র্যম্বকেশ্বরে ১২ সেপ্টেম্বর (একাদশী)। পতাকা নামানো হবে ২০২৮ সালের ২৪ জুলাই।

মুখ্যমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকের পর তারিখ ঘোষণা করা হয়। বৈঠকে ১৩টি আখড়ার প্রধান ঋষি, মহন্তরা এবং গুরুত্বপূর্ণ সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন। দেবেন্দ্র বলেন, "আমরা এই মহাযজ্ঞের প্রস্তুতির জন্য কী কী পদক্ষেপ নেওয়া উচিত তা নিয়ে আলোচনা করেছি এবং আখড়া, সাধু-সন্ত এবং পুরোহিত সংঘের প্রতিনিধিদের জানিয়েছি।" তিনি আরও বলেন, "পরিকাঠামোগত সুবিধার জন্য ইতিমধ্যেই চার হাজার কোটি টাকার দরপত্র জমা পড়েছে। আরও দুই হাজার কোটি টাকার দরপত্র জমা দেওয়ার প্রক্রিয়া শেষ পর্যায়ে রয়েছে। এর মধ্যে গোদাবরী পরিষ্কার, নিষ্কাশন ব্যবস্থা স্থাপন, জল পরিশোধন এবং আরও জল ছাড়ার কাজও রয়েছে। আমরা সাধুগ্রামের জন্য জমি নির্ধারণ করেছি এবং শীঘ্রই এটি অধিগ্রহণ করা হবে।"

মুখ্যমন্ত্রী বলেন, "যেহেতু মেলাটি দীর্ঘ সময় ধরে অনুষ্ঠিত হচ্ছে, তাই প্রশাসনের জন্য ভিড় নিয়ন্ত্রণ করা সহজ হবে। ত্র্যম্বকেশ্বরের কুশবর্ত  জায়গাটি সংকীর্ণ, তাই পদপিষ্ট হওয়ার মতো পরিস্থিতি এড়াতে আমরা বিকল্প পরিকল্পনা তৈরি করেছি।"

নাসিক কালেক্টরেটের এক আধিকারিক জানিয়েছেন, মেলার এলাকা সীমাবদ্ধ। কারণ, নাসিক এবং ত্র্যম্বকেশ্বরের মেলা অনুষ্ঠিত হয় শহরের কেন্দ্রস্থলেই। অন্যদিকে, প্রয়াগরাজ, উজ্জয়িনী বা হরিদ্বারের কুম্ভ মেলা আয়োজনের নির্দিষ্ট জায়গা রয়েছে। সিংহস্থের প্রস্তুতি পুরোদমে চললও মহারাষ্ট্রে মহায়ুতি সরকার এখনও নাসিকের মেলার দায়িত্বে কে থাকবেন তাঁর নাম ঘোষণা করেনি। কারণ এই পদের জন্য তিনটি ক্ষমতাসীন দলের মধ্যে দ্বন্দ্ব চলছে। ফড়নবীশ জানিয়েছেন, যে বিষয়টিকে রাজনীতিকরণ করা উচিত নয়।

মহারাষ্ট্র সরকার জানিয়েছে, মহন্ত রাজেন্দ্রদাস মহারাজের পরামর্শে শাহি স্নানের নাম পরিবর্তন করে অমৃত স্নান রাখা হয়েছে। যেমনটি উত্তরপ্রদেশের প্রয়াগরাজে কুম্ভমেলার সময় করা হয়েছিল। ফড়নবীশ বলেন, "আমরা নিশ্চিত করব যে সিংহস্থ কুম্ভমেলা সুপরিকল্পিতভাবে অনুষ্ঠিত হবে এবং স্মরণীয় হয়ে থাকবে।" 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া