মঙ্গলবার ০৫ মে ২০২৬
সম্পূর্ণ খবর
নিজস্ব সংবাদদাতা | | Editor: Syamasri Saha ০২ জুন ২০২৫ ১৩ : ০৮Akash Debnath
আজকাল ওয়েবডেস্ক: সকাল সন্ধে ইনস্টাগ্রাম খুলতেই দেখা যায় কলেজের বন্ধুরা পার্টি করছে। হ্যাশট্যাগে ঝলমল করছে হ্যাশট্যাগ উইকেন্ডভাইবস! ফোনটা পাশে রেখে দীর্ঘশ্বাস ফেলে আপনি আবার বইয়ের পাতায় ফিরে গেলেন। কিছুক্ষণ পরেই খেয়াল পড়ল—এই একাকিত্বটা, এই নিস্তব্ধতাটাই যেন বড্ড শান্তি দিচ্ছে। আপনার মন বলছে, “মিস করাই ভাল!”
এই অনুভবেরই আজকের নাম জোমো—অর্থাৎ জয় অব মিসিং আউট।
এক সময়ের ফোমো (ফিয়ার অব মিসিং আউট) ছিল নতুন প্রজন্মের অন্যতম আকুতি। প্রত্যেকটা আপডেট না জানলে ঘুম হত না, সেখানে এখন এক নতুন ট্রেন্ড দানা বাঁধছে—সোশ্যাল মিডিয়া থেকে ইচ্ছে করে দূরে থাকা, সকল আড্ডা থেকে নিজের ইচ্ছায় সরে যাওয়া। আর নিজের ইচ্ছে মত নিজের সঙ্গে সময় কাটানো। এই সব মিলিয়েই হই হল্লা থেকে দূরে থাকাই যেন স্বস্তির।
নতুন যুগ, নতুন মানসিকতা
বিশেষজ্ঞদের মতে, অতিমারি (পড়ুন লকডাউন) আমাদের জীবনের ছন্দটাই পাল্টে দিয়েছে। দিনভর ভিডিও কলে ক্লান্ত চোখ আর পর্দার আড়ালে হারিয়ে যাওয়া ‘রিয়েল কানেকশন’-এর খোঁজে অনেকেই ধীরে ধীরে বুঝছেন—সব জায়গায় উপস্থিত না থাকলেও চলে, সব কিছু না জানলেও চলে, বরং এই না থাকাটাই অনেক সময় মানসিক শান্তির আশ্রয় হয়ে দাঁড়ায়। অর্থাৎ এই ‘জোমো’ মূলত এক ধরনের আত্ম-সচেতনতা। নিজেকে বোঝা, নিজের জন্য সময় বার করা। প্রযুক্তির দাপটে যখন আমাদের মস্তিষ্ক সর্বক্ষণ ব্যস্ত, তখন নিজেকে ‘আনপ্লাগ’ করা। এক ধরনের ‘মানসিক ডিটক্স’।
কেন জেনারেশন জি এতটা আকৃষ্ট জোমোতে?
একটা গোটা প্রজন্ম বড় হয়েছে ইন্টারনেট আর ইনস্টাগ্রামের আলো-ছায়ায়। কিন্তু সেই গ্ল্যামারাস দুনিয়ার আড়ালে যে ক্লান্তি, চাপ, তুলনা আর অস্থিরতা জমা পড়ে, তা তারা হাড়ে হাড়ে টের পেয়েছে। সেই কারণেই স্ক্রিনের বদলে মুখ তুলে আকাশ দেখা যেন এক ধরনের আরাম এনে দেয় মনে।
ফোমো-র যুগে যাঁরা সারাক্ষণ চোখ রেখেছিলেন অন্যের জীবনে, তাঁরা এখন নিজের ভেতরে ডুব দিতে শিখেছেন। জয় অব মিসিং আউট মানে কারও থেকে দূরে থাকা নয়, বরং নিজের কাছে ফেরা। হয়তো এখানেই আনন্দের আসল মানে খুঁজে পাচ্ছে এই প্রজন্ম—জয় অব মিসিং আউট!
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?