রবিবার ০৩ মে ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | চীন-মার্কিন সংঘর্ষের আঁচে পুড়ল ভারতের শেয়ার বাজার! কাঁপল দালাল স্ট্রিট, রেকর্ড পতন সেনসেক্সে

SG | ০২ জুন ২০২৫ ১১ : ০৮Sourav Goswami

আজকাল ওয়েবডেস্ক: সপ্তাহের শুরুতেই তীব্র ধাক্কা খেল ভারতীয় শেয়ার বাজার। সোমবার সেনসেক্স প্রায় ৫৭৪ পয়েন্ট পড়ে ৮০,৮৭৭.৩২-এ ঠেকেছে, অপরদিকে নিফটি ১৬২.৭৫ পয়েন্ট কমে ২৪,৫৮৭.৯৫-এ নেমে এসেছে। বিশ্বজুড়ে বাণিজ্য উত্তেজনা, এশীয় বাজারে দুর্বলতা,  টেক ও ধাতু সংস্থাগুলিতে বিক্রির চাপ শেয়ার বাজারকে কাঁপিয়ে দেয়।

প্রধান কারণগুলি যা বাজার পতনের দিকে ঠেলে দিল:

ধাতু সংস্থার উপর মার্কিন শুল্কের ভীতি: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ৪ জুন থেকে ইস্পাত ও অ্যালুমিনিয়ামের আমদানি শুল্ক দ্বিগুণ করার হুঁশিয়ারি দিয়েছেন। এর ফলে জেএসডব্লিউ স্টিল, হিন্দালকো, টাটা স্টিল-সহ অনেক শেয়ারে ১.৫ শতাংশ অবধি পতন দেখা গেছে।

আইটি সংস্থাগুলিতে বিক্রির ঝড়: আমেরিকান বাজারের উপর নির্ভরশীল আইটি শেয়ারগুলি ১.২৫ শতাংশ পড়েছে। বিশ্ব বাণিজ্য অনিশ্চয়তার কারণে এই খাতে আঘাত বেশি।

ভূরাজনৈতিক উত্তেজনা বৃদ্ধি: ইউক্রেনের ড্রোন হানায় রাশিয়ার পাঁচটি বিমান ঘাঁটিতে আঘাতের পর যুদ্ধ পরিস্থিতি আরও জটিল হয়েছে। তুরস্কে আজ নির্ধারিত শান্তি আলোচনার আগে বিনিয়োগকারীদের মধ্যে আতঙ্ক বেড়েছে।

 চীন-মার্কিন বাণিজ্য দ্বন্দ্ব ফের মাথাচাড়া দিয়ে উঠেছে: ট্রাম্পের অভিযোগের পাল্টা জবাবে চীনের বাণিজ্য মন্ত্রক বলেছে, তারা "জোরালো পদক্ষেপ" নেবে। এই বিবৃতিতে নতুন করে শুল্ক যুদ্ধের আশঙ্কা জাগছে।

বিশ্ব বাজারের নেতিবাচক ইঙ্গিত: হংকংয়ের হ্যাংসেং সূচক তিন সপ্তাহের সর্বনিম্নে। জাপানের নিক্কেই, দক্ষিণ কোরিয়ার কসপাই ও চীনের সাংহাই কম্পোজিটও পড়েছে।

বিদেশি লগ্নিকারীদের টানা বিক্রি: শুক্রবারই এফআইআইরা প্রায় ৬,৪৫০ কোটি টাকার শেয়ার বিক্রি করেছে। এর ধাক্কাও সোমবারের বাজারে পড়ে।

আজ বাজারে মোট ১,৭৮৩টি শেয়ার উত্থানে থাকলেও, ১,৫৬৫টি পতনে এবং ১৬৫টি অপরিবর্তিত ছিল। বিশেষজ্ঞদের মতে, সামনের দিনগুলোতেও বাজারে চরম ওঠানামা অব্যাহত থাকতে পারে যদি বিশ্ব রাজনীতি ও বাণিজ্যে উত্তেজনা না কমে।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া