রবিবার ০৩ মে ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | ত্রিপুরায় টানা বৃষ্টিতে বন্যা: ত্রাণ শিবিরে মুখ্যমন্ত্রীর পরিদর্শন, প্রশাসনিক প্রস্তুতির আশ্বাস

নিজস্ব সংবাদদাতা | | Editor: Sourav Goswami ০১ জুন ২০২৫ ২৩ : ০০Sourav Goswami

আজকাল ওয়েবডেস্ক: আজ রাজধানী আগরতলা সহ পশ্চিম ত্রিপুরার একাধিক এলাকা বন্যাকবলিত হওয়ার প্রেক্ষিতে মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা নিজে ত্রাণ শিবির ও ক্ষতিগ্রস্ত এলাকাগুলি পরিদর্শন করেন। তাঁর সঙ্গে ছিলেন রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য, আগরতলা পুর নিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার এবং প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকরা।

মুখ্যমন্ত্রী বলেন, "গত দুদিন ধরে প্রচন্ড বৃষ্টিপাত হচ্ছে। শুধু ত্রিপুরায় নয়, সমগ্র উত্তর পূর্বাঞ্চলে বৃষ্টিপাত হচ্ছে। তবে বেশি বৃষ্টি হলেও জমা জল সরে গিয়েছে। এতে বোঝা যায় যে জলের বেরিয়ে যাওয়ার রাস্তা ঠিক রয়েছে।"

তিনি আরও জানান, "এই দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে আমরা কতটুকু প্রস্তুত রয়েছি সেটা গুরুত্বপূর্ণ। সেভাবেই প্রশাসন, পুর নিগমের কর্মী ও আধিকারিকগণ কাজ করছেন। যারা এখনো বন্যা কবলিত এলাকায় রয়েছেন, তারা যেন প্রশাসনিক নির্দেশ মেনে নিরাপদ আশ্রয়ে চলে আসেন।"

মুখ্যমন্ত্রী শ্রীলঙ্কা বস্তি সহ বিভিন্ন এলাকা ঘুরে প্রায় ২৪/২৫টি ত্রাণ শিবিরে আশ্রিত মানুষের সঙ্গে কথা বলেন এবং তাদের সমস্যা সম্পর্কে অবগত হন। তিনি বলেন, "ত্রাণ শিবিরে থাকা-খাওয়ার যাতে কোনো সমস্যা না হয়, সেদিকে নজর রাখতে প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে। মেডিকেল টিমকে স্বাস্থ্য পরীক্ষা ও স্যানিটেশন বজায় রাখারও নির্দেশ দিয়েছি।"

রাজস্ব দপ্তরের সচিব ব্রিজেশ পান্ডে জানান, রাজ্যে মোট ৬০টি ত্রাণ শিবির খোলা হয়েছে যেখানে ২৮০০টি পরিবারের ১০,৬০০ জন মানুষ আশ্রয় নিয়েছেন। পশ্চিম ত্রিপুরা, খোয়াই, ঊনকোটি ও উত্তর ত্রিপুরা জেলায় এই শিবিরগুলি স্থাপন করা হয়েছে।
উদ্ধার কাজে এনডিআরএফ, এসডিআরএফ, আপদা মিত্র, সিভিল ডিফেন্স সহ একাধিক সংস্থা ও স্বেচ্ছাসেবক যুক্ত আছেন।

বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে মোট ৪৬টি বাড়ি, যার মধ্যে ১২টি সম্পূর্ণ ও ৩৪টি আংশিক ক্ষতিগ্রস্ত। বিকাল ৫টা পর্যন্ত হাওড়া নদীর জল বিপদসীমার উপরে ছিল, তবে পরবর্তীতে জলস্তর কমতে শুরু করেছে বলে জানায় প্রশাসন।

রাজ্য সরকার পরিস্থিতির উপর নজর রেখে সব ধরনের সহায়তা প্রদান করছে বলে জানানো হয়েছে।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া