বুধবার ০৬ মে ২০২৬
সম্পূর্ণ খবর
SG | ০১ জুন ২০২৫ ২২ : ৩৪Sourav Goswami
আজকাল ওয়েবডেস্ক: জলবায়ু আন্দোলনের নেত্রী গ্রেটা থুনবার্গ এবং আরও ১১ জন আন্তর্জাতিক মানবাধিকার কর্মী রবিবার ইতালির সিসিলির কাটানিয়া বন্দর থেকে গাজার উদ্দেশ্যে যাত্রা শুরু করেছেন। লক্ষ্য—ইজরায়েলি অবরোধ ভেঙে গাজায় ত্রাণ পৌঁছানো এবং বিশ্বজুড়ে মানবিক বিপর্যয় সম্পর্কে সচেতনতা তৈরি।
‘ম্যাডলিন’ নামের নৌকাটি পরিচালনা করছে ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন, যেটি আগেও গাজা অবরোধ ভাঙার প্রচেষ্টা চালিয়েছে। যাত্রার আগে সংবাদ সম্মেলনে আবেগঘন কণ্ঠে গ্রেটা বলেন, “যখন আমরা চেষ্টা করা বন্ধ করে দিই, তখনই আমাদের মানবতা হারিয়ে যায়। এই মিশন যতই বিপজ্জনক হোক, নীরব দুনিয়া তার চেয়েও বেশি ভয়ঙ্কর।”
গ্রেটা থুনবার্গের সঙ্গে রয়েছেন গেম অফ থ্রোনস অভিনেতা লিয়াম কানিংহ্যাম এবং ইউরোপীয় সংসদের ফরাসি-প্যালেস্তাইন সদস্য রিমা হাসান, যিনি ইতিমধ্যেই ইজরায়েলে নিষিদ্ধ। তবে এর আগে ‘কনসায়েন্স’ নামের আরেকটি জাহাজ ড্রোন হামলায় ক্ষতিগ্রস্ত হয়, যার পেছনে ইজরায়েলের হাত থাকার অভিযোগ তুলেছে সংগঠনটি।
ইজরায়েল জানিয়েছে, গাজার অবরোধ মূলত হামাসকে পনবন্দীদের মুক্তি দিতে চাপ দেওয়ার কৌশল। তবে প্রায় ১৯ মাসের যুদ্ধ পরিস্থিতিতে ৫২,০০০-এর বেশি প্যালেস্তাইনি নিহত হয়েছে, যাদের বেশিরভাগই নারী ও শিশু—এমনটাই দাবি গাজার স্বাস্থ্য মন্ত্রকের।
এই নৌমিশনের পাশাপাশি জুনে Global March to Gaza নামক আরেকটি আন্তর্জাতিক প্রতিবাদ কর্মসূচি মিশর থেকে রাফা সীমান্ত পর্যন্ত সংগঠিত হওয়ার কথা রয়েছে।মানবিকতা না প্রতিরক্ষা—বিশ্ব দেখছে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?