রবিবার ০৩ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Sumit | ০১ জুন ২০২৫ ১৮ : ০৮Sumit Chakraborty
আজকাল ওয়েবডেস্ক: ফের একবার রেকর্ড পরিমানে জিএসটি আদায় হল। চলতি বছরের মে মাসে জিএসটি আদায়ের পরিমান ২ লক্ষ কোটি টাকা। কেন্দ্রীয় অর্থমন্ত্রকের পক্ষ থেকে দেওয়া তথ্য অনুসারে মে মাসে ২.০১ লক্ষ কোটি টাকা জিএসটি আদায় হয়েছে। এটি বিগত বছরের তুলনায় ১৬.৪ শতাংশ বেশি।
মে মাসে ভারত নিজের ঘর থেকে পেয়েছে ১.৫০ লক্ষ কোটি টাকা। অন্যদিকে বাইরে থেকে পেয়েছে ৫১ হাজার ২৬৬ কোটি টাকা। যে হিসেব সামনে উঠে এসেছে সেখান থেকে দেখা গিয়েছে কেন্দ্রীয় জিএসটি হয়েছে ৩৫ হাজার ৪৩৪ কোটি টাকা। রাজ্যগুলি থেকে এসেছে ৪৩ হাজার ৯০২ কোটি টাকা। ইন্টিগ্রেটেড জিএসটি এসেছে ১.০৯ লক্ষ কোটি টাকা। সেস এসেছে ১২ হাজার ৮৭৯ কোটি টাকা।
২০২৪ সালের মে মাসে যে পরিমান জিএসটি এসেছিল সেখান থেকে এবার অনেকটা বেড়েছে। এপ্রিল মাসে জিএসটি আদায়ে নতুন রেকর্ড তৈরি হয়েছিল। সেবারে ২.৩৭ লক্ষ কোটি টাকা আদায় হয়েছিল। সেবারে ১২.৬ শতাংশ হারে বৃদ্ধি ঘটেছিল।
মার্চ মাসে জিএসটি হয়েছিল ১.৯৬ লাখ কোটি টাকা। সেখানে বৃদ্ধির হার ৯.৯ শতাংশ। ফেব্রুয়ারি মাসে জিএসটি ছিল ১.৮৩ লাখ কোটি টাকা। সেখানে বৃদ্ধির হার ছিল ৯.১ শতাংশ। জানুয়ারিতে জিএসটি ছিল ১.৯৬ লাখ কোটি টাকাতে। সেখানে বৃদ্ধির হার ছিল ১২.৩ শতাংশ।
ডিসেম্বরে জিএসটি ছিল ১.৭৭ লাখ কোটি টাকায়। সেখানে বৃদ্ধির হার ছিল ৭.৩ শতাংশ। তবে নভেম্বর মাসে এই হার ছিল ৮.৫ শতাংশ। এপ্রিল মাসের এই কালেকশনের ফলে সকলের চোখ কপালে উঠে গিয়েছে। মার্চ মাসের হাত ধরেই এপ্রিলের এই উত্থান। যেহেতু এই সময় নতুন আর্থিক বছর শুরু হল তাই এই নতুন রেকর্ড তৈরি হল বলেই মনে করছেন সকলে।
জিএসটি আদায় বৃদ্ধি নিয়ে অর্থনীতির বিশেষজ্ঞ সৌরভ আগরওয়াল বলেছেন, ‘বিশ্বের অস্থির আর্থিক পরিস্থিতির মধ্যেই রেকর্ড অঙ্কের জিএসটি আদায় দেশের অর্থনীতি কতটা পোক্ত তা বুঝিয়ে দিচ্ছে।’ একই মত অপর এক বিশেষজ্ঞ বিবেক জালানের। তিনিও বলেছেন, ‘শুল্ক যুদ্ধ, কাশ্মীরের জঙ্গি হামলার জেরে যে অস্থিরতার পরিবেশ রয়েছে তার মধ্যেও নেট জিএসটি বৃদ্ধি পাওয়া দেশের অর্থনীতির শক্তিশালী অবস্থান তুলে ধরছে।’
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?