বুধবার ০৬ মে ২০২৬
সম্পূর্ণ খবর
RD | ০১ জুন ২০২৫ ১৮ : ০৯Rajit Das
আজকাল ওয়েবডেস্ক: দাপট দেখাল ইউক্রেন। রবিবার যুদ্ধবিধ্বস্ত এই দেশটি শত্রুরাষ্ট্র রাশিয়ার বিমনা ঘাঁটিতে ড্রোন হামলা চালায়। এতেই ধ্বস হয়ে গিয়েছে ৪০টি রুশ যুদ্ধবিমান। সংবাদ সংস্থা রয়টার্স ইউক্রেনের অভ্যন্তরীণ নিরাপত্তা সংস্থা, সিকিউরিটি সার্ভিস অফ ইউক্রেন (এসবিইউ)-কে উদ্ধৃত করে এই খবর জানিয়েছে।
এসবিইউ-এর দাবি, ইউক্রেনের বাহিনী রাশিয়ান বিমানগুলিকে আঘাত করেছে, যার মধ্যে Tu-95 এবং Tu-22-এর মত বোমারু বিমানও ধ্বংস হয়ে গিয়েছে। Tu-95 এবং Tu-22 হল অত্যাধুনিক যুদ্ধবিমান, যার মাধ্যমে রাশিয়া ইউক্রেনে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করার জন্য ব্যবহার করে থাকে।
আঞ্চলিক গভর্নর ইগর কোবজেভ জানিয়েছেন যে, ইউক্রেনীয় ড্রোনগুলি রাশিয়ার ইরকুটস্ক অঞ্চলের স্রেডনি বসতিতে একটি সামরিক ইউনিটে আক্রমণ করেছে।
বেলারুশিয়ান সংবাদমাধ্যম NEXTA জানিয়েছে, মুরমানস্ক অঞ্চলের ওলেনিয়া বিমান ঘাঁটির কাছে বিস্ফোরণ এবং প্রচণ্ড ধোঁয়া দেখা গিয়েছে।
????#BREAKING: MASSIVE UKRAINIAN DRONE STRIKE HITS RUSSIAN AIRFIELDS ????????️
— ViralNewsHQ™ (@viralposts2323) June 1, 2025
Coordinated attack targets 4 Russian air bases deep inside the country —
Up to 40 strategic bombers reportedly destroyed in fiery explosions! ????????????#Ukraine #Russia #DroneStrike #Breaking #AirForce… pic.twitter.com/GlS2c5MMGu
রয়টার্সের প্রতিবেদনে উল্লেখ রয়েছে যে, ড্রোন হামলার ইঙ্গিত পাওয়া গিয়েছে। ওলেনিয়া রাশিয়ার গুরুত্বপূর্ণ কৌশলগত বিমান চলাচল কেন্দ্রগুলির মধ্যে একটি। সেখানে পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম বিমানও রয়েছে। তবে স্পষ্ট করে বলা হয়েছে যে, এই হামলার এখনও কোনও সরকারি নিশ্চয়তা নেই। যদি এই হামলা হয়ে থাকে তাহলে রুশ-ইউক্রেন যুদ্ধ শুরুর পর থেকে এটি রাশিয়ার সামরিক কাঠামোর উপর সবচেয়ে সংবেদনশীল হামলাগুলির মধ্যে একটি।
ড্রোন হামলায় তাৎক্ষণিকভাবে কোনও আহত বা হতাহতের খবর পাওয়া যায়নি।
গত সপ্তাহেই রুশ বাহিনী ইউক্রেনের শহরগুলিতে ৩৬৭ ড্রোন এবং ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছিল।য তার এক সপ্তাহ পরেই পাল্টা প্রতিশোদ নিল ইউক্রেন। রুশ হামলায় যদিও ইউক্রেনের বিমান বাহিনী ২৬৬ ড্রোন এবং ৪৫টি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে। তবুও সেদেশের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?