মঙ্গলবার ০৫ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Soma Majumdar | | Editor: শ্যামশ্রী সাহা ০১ জুন ২০২৫ ১৩ : ৪৯Soma Majumder
আজকাল ওয়েবডেস্কঃ দেখতে যতই ছোট হোক, পিঁপড়ের উপদ্রবে নাজেহাল হয় সকলে। শীত কাটতেই সেই যে গা ঝাড়া দেয়, টানা কয়েক মাস ঘরের সর্বত্র দাপিয়ে বেড়ায়। আলমারি হোক কিংবা রান্নাঘরের কোণ, বারান্দায় এমনকী বাথরুমেও পিপঁড়ের হাত থেকে নিস্তার মেলে না। শুধু খাবার কিংবা ঘরের জিনিসপত্র নষ্টই নয়, পিঁপড়ে একবার কামড় বসালেই চুলকানি, জ্বালা সহ ত্বকের আরও অনেক সমস্যা হতে পারে। পিপড়ে তাড়াতে অনেকেই বাজারচলতি কীটনাশক ব্যবহার করেন। কিন্তু তাতেও সবসময় সুফল পাওয়া যায় না। বদলে কয়েকটি ঘরোয়া উপায়ে ভরসা রাখলে স্বস্তি পেতে পারেন।
১. লেবুর রসের জাদুঃ পিঁপড়ে তাড়ানোর একটি দুর্দান্ত ঘরোয়া উপায় হল লেবুর রস। যার জন্য শুধু খানিকটা জল গরম করে তাতে লেবুর রস যোগ করতে হবে। এই মিশ্রণটি একটি স্প্রে বোতলে ঢেলে স্প্রে করুন। দেখবেন, কিছুক্ষণের মধ্যে পালাবে পিঁপড়ের দল।
২. নুন সহজ সমাধানঃ পিঁপড়ের হাত থেকে রেহাই পাওয়ার সবচেয়ে সহজ ঘরোয়া প্রতিকারগুলির মধ্যে একটি হল নুন। যেখানেই পিঁপড়ে দেখতে পাবেন সেখানেই নুন ছিটিয়ে দিন। জলে নুন মিশিয়েও স্প্রে করতে পারেন। নুন পিঁপড়ে তাড়াতে দারুণ কার্যকরী।
৩. গোলমরিচের কামালঃ পিঁপড়ে গোলমরিচের ঝাঁঝালো গন্ধ পছন্দ করে না। পিঁপড়ের পথ বা প্রবেশের জায়গার কাছে গোলমরিচের গুঁড়ো ছিটিয়ে দিলেই দ্রুত উপকার পাবেন।
৪. ভিনিগার কার্যকরঃ ভিনেগার,ও পিঁপড়ে তাড়াতে পারে। একটি স্প্রে বোতলে সমান অংশে ভিনিগার এবং জল মিশিয়ে নিন। যেখানে পিঁপড়ে দেখতে পাবেন সেখানে এই মিশ্রণটি স্প্রে করুলেই সুফল মিলবে।
৫. কফির কেরামতিঃ শুনতে অদ্ভুত লাগলেও পিঁপড়ে তাড়ানোর জন্য কফি একটি কার্যকরী উপায়। সরাসরি পিঁপড়ের উপর কফি ঢেলে দিতে পারেন অথবা জলে কফি মিশিয়ে স্প্রে করুন। দুটি পদ্ধতিই পিঁপড়ে তাড়াতে ভাল কাজ করে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?