শুক্রবার ০৩ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
Parama Dasgupta | | Editor: শ্যামশ্রী সাহা ০১ জুন ২০২৫ ১১ : ০৮Soma Majumder
এই দিনটা এক্কেবারে জামাই স্পেশাল! জামাইকে নিয়ে ঘরে ফিরবে আদরের মেয়ে। শ্বশুরের আপ্যায়নে, শাশুড়ির হাতের রান্নায় তারপর কব্জি ডুবিয়ে খাওয়াদাওয়া। আর সেই উপলক্ষেই যেন বাড়ি জুড়ে উৎসব। মেয়ে-জামাইকে ঘিরে শ্বশুর-শাশুড়ি, শালা-শালি, আর হয়তো বা কাছের আরও এক দু’জন আত্মীয় মিলে হইহই করে মেতে ওঠা।
তা জামাই নাহয় মধ্যমণি। তাকে ঘিরেই এত আনন্দ আয়োজন। তা বলে তার কি কোনও কর্তব্য নেই? উপহার, মিষ্টি ইত্যাদির পাশাপাশি সে-ই যদি এই আনন্দটাকে বাড়িয়ে দেয় আরও দশগুণ? এক লহমায় ফিরিয়ে দেয় যৌথ পরিবারের হারানো দিনগুলোর স্বাদ? তা হলে?
ধরা যাক বৌকে নিয়ে সেজেগুজে আপনি গেলেন শ্বশুরবাড়ি। পেটপুজো যে জমিয়ে হবে, তাতে আর সন্দেহ কী! কিন্তু বাকি সময়টা কি শুধু আড্ডায়, বাড়ি বা অফিসের গল্পেই কাটবে? তার চেয়ে যদি সবাই মিলেই মেতে ওঠা যায় মজাদার সব খেলায়, কেমন হয়? ঠিক যেমনটা হত সেকালের যৌথ পরিবারের ছুটির দুপুরে, কিংবা দিনের কাজ মিটিয়ে ফেরা বিকেল-সন্ধেয়। এমন দিনে জামাই হুজুগ তুললে কিন্তু শ্বশুর-শাশুড়িও মোটেই সে আবদার ফেলতে পারবেন না!
তা হলে কী কী খেলা যায়?
তাস- বাংলা সাহিত্যের গল্প-উপন্যাস কিংবা পুরনো বাংলা ছবি অথবা দাদু-ঠাকুমার মুখে ফেলে এসে দিনের গল্প, সবেতেই কিন্তু সপরিবার তাসে মেতে ওঠার মুহূর্তের ছড়াছড়ি। সে দিনগুলোই ফিরিয়ে আনুন। জমুক তাসের আড্ডা। ব্রিজ, রামি, টোয়েন্টি নাইন, কল ব্রে থেকে একেবারে সোজাসরল রং মিলন্তি, সবই চলুক না!
অন্তাক্ষরী- বাঙালি বাড়ির উদযাপন আর গান হবে না, তা-ও কি হয়? মোটেই না! তবে এবার বরং শুধু গান নয়, এক্কেবারে গানের লড়াই হোক! দুই দলে ভাগ করে সবাই মিলে মেতে উঠুন অন্তাক্ষরীতে। বড়রা বনাম ছোটরা কিংবা মেয়েরা বনাম ছোটরা, দলাদলি সেরে নিন আগে ভাগেই। তারপর রবীন্দ্রসঙ্গীত থেকে বাংলা ব্যান্ড, টলিউড থেকে বলিউড, গানের স্টক কি কম নাকি!
লুডো- সেই ছোট্টবেলার মতো লুডোর যুদ্ধে নামবেন নাকি আর একবার? লাল,-হলুদ-নীল-সবুজের টক্কর, শত্রুপক্ষের ঘুঁটি খাওয়া কিংবা ঘুঁটি ঘরে তোলার টেনশন, কিংবা দু’ছক্কা পাঁচের অপেক্ষায় প্রহর গোনা- সে সবের স্বাদ এই বড়বেলাতেও মন্দ লাগবে না। তবে হ্যাঁ, চোট্টামি করে জিতবেন না কিন্তু!
ক্যারম- শ্বশুরবাড়িতে ক্যারম বোর্ড আছে? ব্যস! তা হলে তো কেল্লাফতে! ঝটপট ভাগ হয়ে যান দুই দলে। তারপর জমুক লড়াই সাদা-কালোর! তাক করে একেকটা ঘুঁটি পকেট-মুখী হলেই হইহই-হুল্লোড়। একটা-আধটা ম্যাচ নয়, আস্ত একটা গেমই হোক না বরং। বাড়িতে একটা পুচকে যুদ্ধ লেগে যেতেও পারে!
হাউজি- ছোটবেলায় পাড়ার পুজো, ক্লাবের পিকনিকের দিনগুলো মনে পড়ে? মা-কাকিমারা কেমন সদলবলে এ খেলাটা খেলত। নম্বর-ডাকাডাকি আর তারপর প্যাটার্ন মিললেই প্রাইজ। আর আস্ত কার্ডের নম্বর মিলে গেলে তো কথাই নেই! সাধারণ সব ছোট্ট ছোট্ট প্রাইজ ঘিরে তারপর সে কী উচ্ছ্বাস! সে সময়টাই ফিরিয়ে দিন না আরেকবার। প্রাইজে না হয় টফিই থাক!
উনো – হাতে ধরা সাত-সাতটা কার্ড। বাকি পড়ে থাকা কার্ডের গোছার সঙ্গে মেলাতে হবে রং কিংবা নম্বর। সাতখানা কার্ড যে আগে মেলাবে, ব্যস! উনো বলে চিৎকার! ছোটবেলার মতো এবার বড়দের নিয়েই বসুক না উনোর আসর। জমে যেতে সময় লাগবে না মোটেই।
দাবা- আচ্ছা, ধরা যাক আপনি একমাত্র জামাই। শালা-শালীর সৌভাগ্য হয়নি। শাশুড়িও ব্যস্ত রান্নাঘরে। তা বলে কি খেলা হবে না? খুব হবে! শ্বশুর-জামাই বসে পড়ুন দাবার বোর্ড সাজিয়ে। সাদায়-কালোয়, হাতি-ঘোড়ায়, রাজা-মন্ত্রীতে তারপর সেয়ানে সেয়ানে টক্কর! মা আর মেয়েও কিন্তু ঠিক এসে টিমে যোগ দেবে, না হয় অ্যাডভাইজর হয়েই!
আর হ্যাঁ, এসবের ফাঁকে মুখও ঠিক চলবে টুকটাক। চায়ের সঙ্গে জব্বর সব টা-এ!
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?