রবিবার ০৩ মে ২০২৬
সম্পূর্ণ খবর
AD | ৩১ মে ২০২৫ ১৯ : ২৬Abhijit Das
আজকাল ওয়েবডেস্ক: উত্তরপ্রদেশের মৈনপুরী জেলায় একটি নতুন অশ্লীল ভিডিও কেলেঙ্কারির ঘটনা সামনে এসেছে। সেই কেলেঙ্কারিতে নাম জড়িয়েছে স্থানীয় বিজেপি মহিলা মোর্চার সভাপতির ছেলের। সম্প্রতি মধ্যপ্রদেশের মন্দসৌরের একজন কথিত বিজেপি নেতার এই ধরণের ঘটনা ঘিরে বিতর্ক তৈরি হয়েছিল।
স্থানীয় একটি মণ্ডলের মহিলা শাখার সভাপতির ছেলের ১৩০টিরও বেশি অশ্লীল ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। যা জেলার রাজনৈতিক মহলে ঝড় তুলেছে। জানা গেছে যে, বিজেপি নেত্রীর সঙ্গে যোগাযোগ করা যাচ্ছে না। তিনি ফোনের উত্তর দিচ্ছেন না। অন্যদিকে, বিরোধী দলগুলি এই ঘটনা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছে।
সূত্রের খবর, বিজেপি নেত্রীর ছেলের বিরুদ্ধে তাঁর স্ত্রীর সঙ্গে প্রায় চার বছর ধরে অসদাচরণের অভিযোগ রয়েছে। সম্প্রতি পরিস্থিতি আরও খারাপ হয়। যখন স্বামী তাঁকে সিগারেট দিয়ে দিয়ে ছ্যাঁকা দেন। পুলিশের কাছে অভিযোগ করেন তাঁর স্ত্রী। তবে, পরিবারের রাজনৈতিক যোগের কারণে বিষয়টি ধামাচাপা পড়ে গিয়েছে বলে অভিযোগ। আরও অভিযোগ করা হয়েছে, ওই নেত্রীর ছেলে তাঁর বান্ধবীর সঙ্গে নানা রকম ভিডিও তৈরি করে মানসিক নির্যাতন করার জন্য স্ত্রীকে তা দেখাতেন।
১৩০টি ভিডিও হঠাৎ ভাইরাল হওয়ার পর প্রশ্ন উঠেছে, কীভাবে সেগুলি ফাঁস হলো। ভিডিওগুলি কি ওই ব্যক্তি নিজেই প্রকাশ করেছেন, না কি তাঁর কথিত বান্ধবী, নাকি অন্য কেউ?
#मैनपुरी की भाजपा नेत्री की पुत्रवधू शीतल गुप्ता अपने पति और अपनी सास के कारनामे बता रही है
— Narendra Pratap (@hindipatrakar) May 30, 2025
शीतल के मुताबिक उनके पति के कई महिलाओं से अवैध संबंध है. उनके सैकड़ो अश्लील वीडियो सोशल मीडिया पर वायरल है
शीतल गुप्ता BJP नेत्री के घर में घरेलू हिंसा की शिकार हुई है pic.twitter.com/dErb9kCLTt
বিজেপি নেতৃত্ব এই বিষয়ে মুখে কুলুপ এঁটেছে। মহিলা মোর্চা থেকে শুরু করে জেলা সংগঠনের কর্মকর্তারা কোনও মন্তব্য করতে রাজি হননি। ইতিমধ্যে, সমাজবাদী পার্টি (এসপি), বহুজন সমাজ পার্টি (বিএসপি) এবং কংগ্রেস-সহ বিরোধী দলগুলি শাসক দলকে আক্রমণ করতে শুরু করেছে।
এসপি জেলা সভাপতি অলোক শাক্য বলেন, "বিজেপি নেতাদের মুখোশ খুলে যাচ্ছে। ২০২৭ সালের বিধানসভা নির্বাচনে জনগণ তাদের শিক্ষা দেবে।" তিনি নির্যাতিত মহিলাকে আইনি সহায়তার জন্য এসপির সঙ্গে যোগাযোগ করার আহ্বান জানান।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?