রবিবার ০৩ মে ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | পাকিস্তানের সীমানার কাছেই পরমাণু প্রকল্প তৈরি করতে চলেছে ভারত! মিলল কেন্দ্রের ছাড়পত্র

AD | ৩১ মে ২০২৫ ১৬ : ৩৭Abhijit Das

আজকাল ওয়েবডেস্ক: পাকিস্তানের সীমান্তবর্তী রাজ্য রাজস্থানের জন্য সুখবর। রাজ্যে একটি বড় পারমাণবিক প্রকল্প শুরু হতে চলেছে। এই মেগা প্রকল্পটি ভারতের পারমাণবিক নিয়ন্ত্রক সংস্থার তরফ থেকে সবুজ সঙ্কেত পেয়ে গিয়েছে। রাজস্থানের মাহি বাঁশওয়ারায় চারটি ৭০০ মেগাওয়াট ক্ষমতার পারমাণবিক বিদ্যুৎ চুল্লির নির্মাণকাজ শুরু হতে চলেছে শীঘ্রই। 

তিন স্তরের পর্যালোচনার পর, অ্যাটমিক এনার্জি রেগুলেটরি বোর্ডের (এইআরবি) প্রকল্প জায়গাটির অনুমোদন দিয়েছে। দেশীয় প্রযুক্তিতে তৈরি চুল্লিগুলি দেশের জ্বালানি চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। প্রকল্পটি অনুমোদনের পর, AERB জানিয়েছে, শর্তাবলী মানা না হলে অনুমোদন নিয়ে আবার পর্যালোচনা করা হবে।

মাহি বাঁশওয়ারা প্রকল্পটি বাস্তবায়িত করার দায়িত্ব পেয়েছে অনুশক্তি বিদ্যুৎ নিগম। এটি নিউক্লিয়ার পাওয়ার কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড (NPCIL) এবং জাতীয় তাপবিদ্যুৎ কর্পোরেশন (NTPC)-এর একটি যৌথ উদ্যোগ।

ভারতের এনপিসিআইএল এবং ভারতীয় নাভিকিয়া বিদ্যুৎ নিগম লিমিটেড (ভাবিনী) বর্তমানে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ ও পরিচালনার ক্ষমতা রয়েছে। ১৯৬২ সালের পারমাণবিক শক্তি আইনের ২০১৫ সালের সংশোধনীর মাধ্যমে NPCIL এবং অন্যান্য সরকারি প্রতিষ্ঠানগুলির মধ্যে যৌথ উদ্যোগ গ্রহণ করা সম্ভব হয়েছে। 

ভারত বিশ্বের দ্রুততম অর্থনীতির একটি। এর জন্য উল্লেখযোগ্য পরিমাণে বিদ্যুতের প্রয়োজন। উচ্চ অর্থনৈতিক বৃদ্ধি এবং ১৪০ কোটি মানুষের বিদ্যুতের চাহিদা মেটাতে দেশে বড় পরিকল্পনা এবং পদক্ষেপ নিতে হবে। যার জন্য দ্রুত কাজও করা হচ্ছে।

ভারতে মূলত কয়লা থেকে বিদ্যুৎ উৎপাদন করা হয়। কিন্তু সৌর, বায়ু, জল এবং জৈব শক্তিকে অন্তর্ভুক্ত ব্যবহার করে পুনর্নবীকরণযোগ্য শক্তি ক্ষেত্রকে সম্প্রসারণ করা হচ্ছে। পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনও উন্নত করা হচ্ছে।

গত দশকে ভারতের পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। ২০১৪ সালে ৪,৭৮০ মেগাওয়াট থেকে প্রায় দ্বিগুণ হয়ে ২০২৪ সালে ৮,১৮০ মেগাওয়াটে পৌঁছেছে। আরও বৃদ্ধির পূর্বাভাস দেওয়া হয়েছে। পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন ২০৩১-৩২ সালের মধ্যে তিনগুণ বৃদ্ধি পেয়ে ২২,৪৮০ মেগাওয়াটে পৌঁছনোর আশা করা হচ্ছে।

উল্লেখযোগ্যভাবে, ভারতে প্রচুর পরিমাণে থোরিয়ামের মজুদ রয়েছে। যা বিশ্বব্যাপী থোরিয়ামের প্রায় ২১ শতাংশ। এই সম্পদের আরও ভাল ব্যবহারের জন্য ভাবিনীর মতো দেশীয় প্রকল্পগুলি তৈরি করা হচ্ছে যাতে ইউরেনিয়াম এবং অন্যান্য উপকরণ আমদানির উপর নির্ভরতা হ্রাস করা যায়। বর্তমানে, ন’টি পারমাণবিক বিদ্যুৎপ্রকল্প নির্মাণের কাজ চলছে। আরও বেশ কয়েকটি প্রকল্পের অনুমোদন হয়ে রয়েছে যা আগামী বছরগুলিতে শুরু হবে।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া