রবিবার ০৩ মে ২০২৬

সম্পূর্ণ খবর

TheArcArt

দেশ | নার্স নাকি কসাই? অস্ত্রপচারের সময়ে মোবাইলে মগ্ন নার্স! কেটে দিলেন নবজাতকের বুড়ো-আঙুল

RD | ৩১ মে ২০২৫ ১৬ : ৫৬Rajit Das

আজকাল ওয়েবডেস্ক: ফের প্রশ্নের মুখে সরকারি হাসপাতালের চিকিৎসা পরিষেবা। এবার কাঠগড়ায় ১৫ বছরের অভিজ্ঞতাসম্মন্ন এক নার্স। অভিযোগ, অস্ত্রোপচারের সময় মোবাইল ফোন নিয়ে ব্যস্ত থাকায় ওই নার্স এক সদ্যজাতের ডান হাতের বুড়ো আঙুল কাঁচি দিয়ে কেটে দিয়েছেন!

মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে তামিলনাড়ুর ভেলোর সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে।

ঘটনাটি ঘটে গত ২৪শে মে-র, তামিলনাড়ুর মুল্লিপালায়মের বাসিন্দা বিমলরাজ (৩০) এবং নিবেথা (২৪) এর ঘরে এই ফুটফুটে শিশু জন্ম হয়। নবজাতকের শরীরে গ্লুকোজের ছুঁচ বদল করার সময় অভিযুক্ত নার্স তার হাত থেকে টেপ সরানোর চেষ্টা করেন। অভিযোগ, সিনিয়র নার্স হলেও তিনি ভুলভাবে কাঁচি ব্যবহার করেছিলেন। ফলে সদ্যজাতের নরম বুড়ো আঙুলটি কেটে যায়।

শিশুটির বাবা বিমলরাজের দাবি, অস্ত্রোপচারের সময় নার্স তাঁর মোবাইল ফোন ব্যবহার করছিলেন। ফলে তাঁর পুরো মনোযোগ শিশুটির দিকে ছিল না। , যার দরুন দুর্ঘটনাক্রমে তাঁর সন্তানের অঙ্গচ্ছেদ ঘটেছে। বিমলরাজ বলেন, "ঘটনার পর দেড় ঘন্টারও বেশি সময় আমায় ওরা আমার সদ্যজাত সন্তানকে দেখতেদেয়নি।"

এই ঘটনা জানাজানিতে হইহই পড়ে যায়। তখন ভেলোর সরকারি মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ জরুরি অস্ত্রোপচারের জন্য শিশুটিকে চেন্নাইয়ের স্ট্যানলি সরকারি হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে ১৫ বছরেরও বেশি অভিজ্ঞতাসম্পন্ন নার্স তীব্র সমালোচনার মুখে পড়েছেন।

ভেলোরের জেলা কালেক্টর সুব্বুলক্ষ্মী বিষয়টি তদন্তের নির্দেশ দিয়েছেন এবং কঠোর ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। তিনি বলেছেন, "যদি প্রমাণিত হয় যে নার্স সেই সময় ফোনে কথা বলছিলেন, তাহলে সর্বোচ্চ শাস্তি দেওয়া হবে।" তাঁর মতে, এই প্রক্রিয়ায় কাঁচির প্রয়োজন হয় না এবং খালি হাতেই বিষয়টি করা যেত।

নবজাতকটি চেন্নাইয়ের স্ট্যানলি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। বর্তমানে একটি অভ্যন্তরীণ তদন্ত চলছে।

 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া