রবিবার ০৩ মে ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | করোনা থাবায় চিন্তার ভাঁজ, আসতে হবে না স্কুলে, নির্দেশিকা জারি এই রাজ্যে

Sumit | ৩১ মে ২০২৫ ১৫ : ৩৩Sumit Chakraborty

আজকাল ওয়েবডেস্ক: দেশে ফের চোখ রাঙাচ্ছে করোনা। বেঙ্গালুরুতে পরিস্থিতি ধীরে ধীরে জটিল আকার ধারণ করছে। কর্ণাটক সরকার তাই সেখানকার স্কুলগুলির প্রতি জারি করল নয়া নির্দেশিকা। জানিয়ে দেওয়া হল যদি পড়ুয়াদের জ্বর, শর্দি, কাশি থাকে তাহলে তাদেরকে এখন স্কুলে পাঠানোর দরকার নেই।


মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া করোনা বিষয়ক একটি জরুরি বৈঠক ডাকেন। সেখানে স্বাস্থ্য দপ্তরের পদস্থ কর্তারা উপস্থিত ছিলেন। এরপরই এই সিদ্ধান্ত নেয় সেখানকার সরকার। জানিয়ে দেওয়া হয়েছে যদি কোনও পড়ুয়ার শর্দি, কাশি এবং জ্বর থাকে তাহলে তাকে স্কুলে আসার দরকার নেই। তারা সঠিকভাবে চিকিৎসা করিয়ে তারপর যেন স্কুলে আসে। এরফলে বাকি পড়ুয়ারা অনেক বেশি নিশ্চিত থাকবে।


কর্নাটকে বর্তমানে করোনায় আক্রান্ত হয়েছে ২৩৪ জন। তাদের সকলকেই নজরে রাখা হয়েছে। প্রতিটি বিষয়ের ওপর নজর থাকছে সরকারের। তবে স্কুলের পড়ুয়ারা যাতে সুরক্ষিত থাকে সেজন্য আগে থেকেই এই ধরণের একটি নির্দেশিকা জারি করা হল।


দেশে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। এই মুহূর্তে দেশে অ্যাক্টিভ কেসের সংখ্যা ২৭১০। কেরলের অবস্থা সবচেয়ে খারাপ। তারপরেই মহারাষ্ট্র ও দিল্লি।


সরকারি পরিসংখ্যান বলছে গত চার দিনে অ্যাক্টিভ কেসের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বেড়েছে। গত ২৬ মে সংখ্যাটা যেখানে ছিল ১০১০। সেখানে ৩০ মে সংখ্যাটা এসে ঠেকেছে ২৭১০ এ। 


কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান বলছে, কেরলে আক্রান্তের সংখ্যা ১১৪৭। মহারাষ্ট্রে ৪২৪। দিল্লিতে ২৯৪ আর গুজরাটে ২২৩। তামিলনাড়ুতে সংখ্যাটা ১৪৮। কর্নাটকে সংখ্যাটা ১৪৮। পশ্চিমবঙ্গেও আক্রান্তের সংখ্যা বাড়ছে। সেখানে আক্রান্ত ১১৬।


এছাড়া রাজস্থানে আক্রান্ত ৫১। উত্তরপ্রদেশে ৪২। পুদুচেরিতে ২৫। হরিয়ানায় ২০। অন্ধ্রপ্রদেশে ১৬। মধ্যপ্রদেশে ১০। গোয়ায় ৭। এছাড়া ওড়িশা, পাঞ্জাব ও জম্মু–কাশ্মীরে চার জন করে করোনায় আক্রান্ত। তিন জন করে আক্রান্ত অরুণাচলপ্রদেশ, তেলেঙ্গানা ও চণ্ডীগড়ে। মিজোরাম ও অসমে আক্রান্ত দু’জন করে। আন্দামান নিকোবর, সিকিম ও হিমাচলপ্রদেশ থেকে এখনও আক্রান্তের খোঁজ মেলেনি।

 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া